নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লিপন মিয়া ওরফে ভল্লু (৪০) এবং মো. মনজিল হোসেন (২৬)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, উপজেলার বাহাগিলী ইউনিয়নে মাদক কারবারিরা ইয়াবা কেনাবেচা করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বাহাগিলী ইউনিয়নের নেতরার বাজার থেকে বাগানবাড়ি যাওয়ার রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নীলফামারীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
Source - www.bd24live.com ↗