৭৪ বছর বয়সী জয়দেব বিশ্বাসের কাণ্ড রীতিমতো বিস্ময় তৈরি করেছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাসিন্দা এই প্রবীণ ব্যক্তি টানা তিন দশক ধরে নিজের মুখে জলপাইয়ের একটি আঁটি আগলে রেখেছেন।