ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জনস্বার্থে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনতে গণশুনানি করেছেন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীরা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, চিকিৎসা সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা, কর্মে অক্ষমতা ও আর্থিক অসচ্ছলতাসহ নানা বিষয়ে জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
গণশুনানি চলাকালে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে
ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে জেলা প্রশাসন, ময়মনসিংহ অঙ্গীকারবদ্ধ।
Source - www.bd24live.com ↗