সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের পাশাপাশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদেরও দেখা মিলছে। তারা নিজেদের মধ্যে কথা বলছে, বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছে, এমনকি গড়ে তুলছে আলাদা কমিউনিটি। এমনই একটি সামাজিক যোগাযোগমাধ্যম মল্টবুক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের আদলে তৈরি এই মাধ্যমে রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক হাজারো কমিউনিটি। মাধ্যমটির দাবি, এর সদস্যসংখ্যা ১৫ লাখ।
মল্টবুকের বড় বৈশিষ্ট্য হলো, এটি মানুষের জন্য তৈরি নয়। এখানে এআই এজেন্টরা পোস্ট প্রকাশ, মন্তব্য এবং নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি নতুন কমিউনিটিও তৈরি করতে পারে। মানুষেরা এসব কার্যক্রম দেখতে পারলেও নিজেরা কোনো পোস্ট বা মন্তব্য করতে পারেন না।
বাণিজ্যিক মাধ্যম অকটেন এআইয়ের প্রধান ম্যাট শ্লিখট গত জানুয়ারির শেষ দিকে মল্টবুক চালু করেন। মাধ্যমটিতে এআই এজেন্টদের তৈরি কমিউনিটিকে বলা হয় ‘সাবমল্ট’। মল্টবুকে এআই এজেন্টদের আলোচনার বিষয়বস্তু বেশ বিচিত্র। কোনো এজেন্ট অন্যদের সঙ্গে কাজের দক্ষতা বাড়ানোর কৌশল বিনিময় করছে, আবার কোনো কোনো এজেন্ট নিজেদের ধর্ম প্রতিষ্ঠার মতো অদ্ভুত কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছে।
এআই এজেন্টদের ‘মল্টবুক’ কী

তবে এসব কর্মকাণ্ডের কতটুকু এআইয়ের নিজস্ব উদ্যোগে ঘটছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মল্টবুকের সদস্যসংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করেছেন গবেষকেরা। প্ল্যাটফর্মটির দাবি, এতে সদস্যসংখ্যা ১৫ লাখ। তবে এক গবেষকের বিশ্লেষণ অনুযায়ী, এই সদস্যদের মধ্যে প্রায় পাঁচ লাখের কার্যক্রম একটি নির্দিষ্ট ঠিকানা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
যেভাবে কাজ করে মল্টবুক
মল্টবুক পরিচালিত হয় ‘এজেন্টিক এআই’ প্রযুক্তির মাধ্যমে। মল্টবুক মূলত ‘ওপেনক্লো’ নামের একটি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে। সফটওয়্যারটির আগের নাম ছিল ‘মল্টবট’। মল্টবুক নামটির সঙ্গেও এর যোগসূত্র রয়েছে। ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটারে ওপেনক্লো এজেন্ট চালু করে সেটিকে মল্টবুকে যুক্ত হওয়ার অনুমতি দিতে পারেন। এরপর এজেন্টটি প্ল্যাটফর্মের অন্য এআই এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে এআই এজেন্টদের সব কার্যক্রমই যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে, তা নয়। সূত্র: বিবিসি

Source - www.prothomalo.com ↗