মায়ের কোনো স্মৃতি মনে করতে পারেন না নিয়ামত হোসেন (২২)। শিশুকালে মা হারিয়ে যাওয়ার পর আর কখনো দেখেননি তাঁকে। এত দিন পর সেই মাকে সামনে পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারলেন না। হাসপাতালের বিছানায় মায়ের পাশে শুয়ে শিশুর মতো তাঁকে জড়িয়ে ধরলেন, গালে আঁকলেন আদরের চুমু। প্রথমবারের মতো ডাকলেন ‘মা’ বলে।
মাকে ফিরে পাওয়ার অসীম আনন্দ আর দীর্ঘদিনের বিচ্ছেদের বেদনায় দুজনের চোখেই তখন জল। ছেলের মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেন মা; ভাত মেখে তুলে দিলেন তরুণটির মুখে। মা-ছেলের পুনর্মিলনের দৃশ্য দেখতে ততক্ষণে ভিড় জমিয়েছেন অন্য রোগী ও তাঁদের স্বজনেরা।
প্রায় ২২ বছর আগে হারিয়ে যাওয়া মা মিনারা বেগমকে ফিরে পেয়েছেন নিয়ামত। দীর্ঘদিন স্মৃতিবিভ্রম নিয়ে পথে পথে ঘুরেছেন তাঁর মা। শেষ পর্যন্ত হাসপাতালের এক কর্মীর প্রচেষ্টায় মিনারা বেগমের খোঁজ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মা–ছেলের এই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।
২২ বছর পর মাকে দেখলেন নিয়ামত, প্রথমবার ডাকলেন ‘মা’

তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪৮ বছর বয়সী মিনারা বেগমের ডাকনাম মিনু। তাঁর বাড়ি বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন গ্রামে। বাকেরগঞ্জ উপজেলার আলমগীর হোসেনের সঙ্গে বিয়ের পর তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। একপর্যায়ে মিনারার স্মৃতিবিভ্রম দেখা দেয়। পরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি।
মা-ছেলের পুনর্মিলনের দৃশ্য দেখতে ভিড় জমান অন্য রোগী ও তাঁদের স্বজনেরাস্মৃতি ফিরে পেতে পেতে পরিবারের সন্ধান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অজ্ঞাতপরিচয় রোগীদের দেখাশোনা করেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলিয়া বেগম। হাসপাতালে পরিচয়হীন এসব রোগীর সেবা-যত্নের পাশাপাশি তাঁদের পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন তিনি।
মিনারা বেগমকে প্রথমে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল একটি পা ভাঙা অবস্থায়। এক সেনা কর্মকর্তা তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। নিজের নাম-ঠিকানা বলতে না পারায় তাঁকে দেওয়া হয় আলিয়ার তত্ত্বাবধানে। প্রায় দুই মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে যান মিনারা। এর প্রায় ১৫ দিন পর, গত ১৫ অক্টোবর পায়ের অবস্থার অবনতি হলে আবার অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এর পর থেকে আলিয়ার দেখাশোনায় ছিলেন আলেয়া।
মায়ের পাশে ছেলে নিয়ামতমিনারার আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া যায়নি জানিয়ে আলিয়া বলেন, তাঁর জাতীয় পরিচয়পত্রই হয়তো করা হয়নি। পরে তাঁকে মানসিক রোগের চিকিৎসার আওতায় আনা হয়। চিকিৎসার পাশাপাশি ধীরে ধীরে তাঁর স্মৃতিও ফিরতে শুরু করে। কখনো বলতেন, তাঁর বাড়ি বরিশাল। আবার কখনো গ্রামের নাম, বাবার নাম কিংবা ভাইদের নাম মনে করতে পারতেন।
মিনারার মুখে শোনা টুকরা টুকরা তথ্য কাগজে লিখে রাখতেন আলিয়া। সেসব মিলিয়ে একসময় জানতে পারেন, তাঁর নাম মিনু। বাবার নাম মগরব আলী হাওলাদার; মায়ের নাম বিলকিস। গ্রামের নাম চন্দ্রমোহন (চর), থানা বরিশালের কোতোয়ালি। তবে মিনারা সব সময় একই কথা বলতেন না। কখনো বলতেন, জলচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন। পরে এক বেদেপল্লির লোকজন তাঁকে পান। তাঁদের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। রাজশাহীতে কীভাবে এলেন, কীভাবে পা ভাঙল, সেসব অবশ্য পরিষ্কার করে বলতে পারতেন না।
তাই মিনারার দেওয়া ঠিকানাটি সত্যি কি না, তা নিয়ে সংশয় ছিল। আলিয়া প্রথমে ঠিকানাটি পুলিশকে দেন। কিন্তু পুলিশ ঠিকানাটি খুঁজে পায়নি বলে জানায়।
গত মঙ্গলবার সন্ধ্যার পর আলিয়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে এসে ঠিকানাটি যাচাই করে দেওয়ার অনুরোধ করেন। ওই রাতেই ঠিকানাটি পাঠানো হয় প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দিনের কাছে। পরদিন দুপুরেই তিনি জানান, ঠিকানা সঠিক। পাশাপাশি ইসরায়েল পণ্ডিত নামের এক ব্যক্তির ফোন নম্বর দিয়ে বলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করলে মিনারার পরিবারের খোঁজ পাওয়া যেতে পারে।
ইসরায়েল পণ্ডিতকে ফোন করে পুরো ঘটনা জানানো হয়। তিনি প্রথমে রাত নয়টার পর আবার যোগাযোগ করতে বলেন। তবে এর আগেই তিনি নিজে ফোন করে জানান, মিনারার বড় ভাই বাবুলকে ফোন নম্বর দেওয়া হয়েছে। তিনি যোগাযোগ করবেন।
মিনারা বেগমকে খাইয়ে দিচ্ছেন ছেলেকিছুক্ষণ পর ফোন করেন বাবুল হোসেন মহুরী। তিনি প্রথমে জানতে চান, ফোনটি রাজশাহী থেকে করা হচ্ছে কি না এবং তিনি প্রথম আলোর সাংবাদিক কি না। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানান, মিনারা তাঁর বোন। তাঁর পুরো নাম মিনারা বেগম।
বাবুল হোসেন জানান, বিয়ের পর এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়েছিল মিনারার। এরপর তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। একদিন তিনি চট্টগ্রামের মাইজভান্ডারী যাওয়ার কথা বলেন। পরে তাঁর এক চাচাতো মামার পিছু নিয়ে জোর করে চলে যান। এরপর মামার কাছ থেকে কীভাবে হারিয়ে যান, তা আর জানা যায়নি।
বোনকে খুঁজতে পরিবারের সদস্যরা ঢাকা, খুলনাসহ বিভিন্ন জায়গায় গেছেন বাবুল হোসেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাননি। বাবুল হোসেন জানান, তাঁর ভাই জলিল একজন প্রকৌশলী। তিনি যোগাযোগ করবেন। পরে জলিলের সঙ্গে কথা বলে হোয়াটসঅ্যাপে মিনারার ছবি পাঠানো হয়। ছবি দেখেই তিনি নিশ্চিত করেন, এই নারীই তাঁর বোন।
প্রথমবার মাকে দেখলেন ছেলে
শুক্রবার সকালে মিনারাকে নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তাঁর বড় ভাই বাবুল হোসেন ও ছেলে নিয়ামত হোসেন। হাসপাতালের সেই ওয়ার্ডেই ২২ বছর বয়সী নিয়ামতের সঙ্গে মায়ের প্রথম দেখা।
নিয়ামত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর বয়স এখন ২২ বছর চলছে। বরিশালে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। মা হারিয়ে যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। তাঁকে বড় করেছেন দুই ফুফু মমতাজ ও কোহিনুর। দাদিও তাঁর দেখাশোনা করতেন। তবে তিনি মারা গেছেন। তাঁর বড় বোন কচি আক্তারও মাত্র আট বছর বয়সে মারা যান।
জীবনে প্রথম মাকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে জানান নিয়ামত।
মায়ের হাতে প্রথমবার খাবার খাচ্ছেন নিয়ামত হোসেনপরিবারের কাছে ফিরতে পেরে আলিয়ার প্রতিও কৃতজ্ঞ মিনারা। হাসিমুখে আলিয়াকে মিনারা বলেন, ‘বরিশালের ইলিশ খাবি?’ আলিয়া জবাবে বলেন, ‘প্রথম আলোর সাংবাদিক আজাদ ভাইও বরিশালের ইলিশ খেতে চায়।’ শুনে মিনারা বলেন, ‘খাওয়ামু।’
চলছে বাড়ি ফেরার প্রস্তুতি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন মিনারার চিকিৎসা করেছেন। তিনি বলেন, শারীরিক ও মানসিক চাপের কারণে অনেক সময় মানুষ স্মৃতি হারিয়ে ফেলেন। সামাজিক কুসংস্কারের কারণে অনেকে এমন অবস্থাকে জিন-ভূতে ধরার ঘটনা বলে মনে করেন। অথচ এর বিজ্ঞানভিত্তিক চিকিৎসা আছে। চিকিৎসায় মানুষ সুস্থ হতে পারেন। মিনারার ক্ষেত্রেও তা হয়েছে।
এদিকে আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে মিনারাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন আলিয়া বেগম। তিনি বলেন ছেলে নিয়ামত হোসেন বলেন, প্রথমে মাকে বরিশালে নিয়ে যাবেন। সেখানে তাঁর ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন।

Source - www.prothomalo.com ↗