Bangladesh · 2026-11-27 16:00:00

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি
ঘুরতে পছন্দ করেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বিভিন্ন সময়ে ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। আজ ছেলের সঙ্গে ফেসবুকে পোস্ট করলেন হলিউডে ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্র
শাবনূরের ছেলের স্কুল ছুটি। সেই সুযোগে মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন। ঘোরাঘুরিই তাঁদের এবারের ভ্রমণের মূল উদ্দেশ্য। এ বছর এটি তাঁর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনি থেকে উড়োজাহাজে চড়ে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রে এর আগে একাধিকবার গেলেও এবারই প্রথম তাঁর লস অ্যাঞ্জেলেস যাওয়া।হলিউড নিয়ে একসময় বেশ আগ্রহ ছিল ঢালিউডের জনপ্রিয় এই নায়িকার। তাই বিমানবন্দর থেকে সরাসরি
হোটেলে না গিয়ে তাঁর ইচ্ছা হয় বিখ্যাত হলিউড সাইন দেখে যাওয়ার। ছেলেও মায়ের প্রস্তাবে রাজি। এরপর মা-ছেলে ঘুরে দেখেন সান্তা মনিকা পাহাড়ের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিখ্যাত ‘হলিউড’ সাইন ও আশপাশের এলাকা।লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রাত ১১টায় প্রথম আলোর সঙ্গে আলাপে শাবনূর বলেন, ‘কত বিশাল এলাকাজুড়ে হলিউডের এই জায়গা! কীভাবে তারা শিল্পকে লালন করছে। সারা দিন এই হলিউড সাইনের পেছনে রেখে ছবি তুলতে কত কত মানুষ আসছে। কী সুন্দর, অভূতপূর্ব! কেউ সরাসরি না এলে এটা কখনো অনুমানও করতে পারবে না।’ তাঁর কাছে জায়গাটি ছিল দারুণ উপভোগ্য এক অভিজ্ঞতা।অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা শাবনূরের। এর আগে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর যাবেন লন্ডনে। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত শাবনূর। অনুষ্ঠান শেষে লন্ডনে কিছুদিন ঘোরাঘুরি করবেন। সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।নিউইয়র্কে কয়েক দিন কাটিয়ে এরপর সিডনিতে ফেরার পরিকল্পনা শাবনূরের। যুক্তরাষ্ট্রে তাঁর পরিচিত ও আপনজনের সংখ্যা কম নয়। তাই দেশটিতে এলে বেশ স্বাচ্ছন্দ্যেই সময় কাটে তাঁর। শাবনূরের মতে, ‘আমেরিকায় এখন আমাদের অনেকে থাকে। মৌসুমী আপু, অমিত হাসানের পরিবারসহ আর অনেকে, তাই এখানে এলে মনেই হয় না, বাইরে কোথাও আছি। ঘুরি-ফিরি, আড্ডা দিই। সময়টা দারুণ কেটে যায়।’

Source - www.prothomalo.com ↗