ঢাকায় হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ব্যবস্থাপক নিহত
রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা–কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Source - www.prothomalo.com ↗