‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’—এমন স্লোগান দিয়ে একটি মিছিলের ৪০ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে। ২৫ নভেম্বর পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘বনানীতে মা–বোনদের নেতৃত্বে জনতার মিছিল’।
তবে যাচাই করে দেখা গেছে, এটি বনানীতে ‘মা–বোনদের’ নেতৃত্বে হওয়া কোনো মিছিলের দৃশ্য নয়। ২৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের একটি মিছিলের ভিডিও এটি।
একই দাবিতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়েছেন আওয়ামী লীগ ও এর সমর্থকগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতিও রয়েছেন। শুধু ফেসবুকেই ৩৫টির বেশি পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি বনানীর মিছিলের দৃশ্য বলে প্রচার করা হয়েছে।
মিছিল হলো টুঙ্গিপাড়ায়, আ.লীগ প্রচার করল বনানীতে ‘মা–বোনদের’ মিছিল

বনানীর দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায় ‘digbijoy24.com’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ভিডিও।
২৫ নভেম্বর পোস্ট করা চার মিনিটের বেশি সময়ের ওই ভিডিওতে বনানীর দাবিতে প্রচারিত ৪০ সেকেন্ডের ভিডিওতে উপস্থিত নারীদেরও দেখা যায়। তাঁদের একই স্লোগান দিতে দেখা গেছে।
পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ছাত্রলীগের নেতা–কর্মীরা অংশ নেন বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া ‘MD Sahine Biswas’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২৫ নভেম্বর প্রকাশিত লাইভ ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। প্রোফাইলটি পর্যালোচনা করে দেখা যায়, শাহিন বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সেখানে পোস্ট করেছেন।
ভিডিও একই, দাবি ভিন্ন ভিন্ন
টুঙ্গিপাড়ার মিছিলের একই ভিডিও বিভিন্ন স্থানের ঘটনা বলে প্রচার করা হয়েছে। বনানীর ‘মা–বোনদের’ মিছিলের পাশাপাশি ভিডিওটি ‘শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার কথা শুনেই টেকনাফে নারীরা সংসদ সদস্য বদিকে সমর্থন করে লাঠি হাতে মিছিল করেছেন’ এবং ‘রাজধানীর রমনা থানা আওয়ামী লীগের স্বাগত ও শুভেচ্ছা মিছিল’—এমন দাবিতেও ২৫ নভেম্বর ফেসবুকে ছড়ানো হয়। একই ভিডিওকে কখনো বনানী, কখনো টেকনাফ, আবার কখনো রাজধানীর রমনার মিছিলের দৃশ্য বলে প্রচার করা হয়েছে।

Source - www.prothomalo.com ↗