ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য কেনা দুটি নতুন যাত্রীবাহী জাহাজ ৯ মাস ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে আছে। ৬৮ কোটি টাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে জাহাজ দুটি কিনেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
গত ফেব্রুয়ারিতে বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হয়েছিল এমভি রূপসা ও এমভি সুগন্ধা। তবে যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজ দুটি ব্যবহার হচ্ছে না। লাভের আশায় কেনা দুটি জাহাজে উল্টো নিয়মিত ব্যয় হচ্ছে বিআইডব্লিউটিসির। সংস্থাটির বহরে থাকা আরও দুটি যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি দীর্ঘদিন ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কাছ থেকে ২০১৪ ও ২০১৫ সালে ৫৪ কোটি টাকা ব্যয়ে এ দুটি জাহাজ কেনা হয়েছিল। এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের কথা ভাবা হচ্ছে।
বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল

নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রীবাহী জাহাজ কেনাকাটায় সংস্থার কর্মকর্তাদের যতটা মনোযোগ, এগুলোর ব্যবস্থাপনা নিয়ে কেউ ততটা তৎপর নয়। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর বেসরকারি খাতের জাহাজও বন্ধ হয়ে গেছে বলে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে দাবি করা হয়। এ কারণে তাদের আয়ও কমে গেছে। কিন্তু বিকল্প নৌপথ বের করতে তৎপরতা দৃশ্যমান নয়। সংস্থাটিতে দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনা নেই। যে কারণে প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে বিআইডব্লিউটিসিকে।
ধারাবাহিক লোকসানে বিআইডব্লিউটিসি, পদ্মা সেতু চালুই কি একমাত্র কারণজাহাজকে ভাসমান হাসপাতালে রূপ দিতে চায় সরকার
১২২ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। লোকসান কমাতে বিএনপি সরকার অলস পড়ে থাকা চারটি জাহাজ বিকল্প কাজে লাগাতে চায়। চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের কথা ভাবা হচ্ছে। অন্য একটি জাহাজ নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৭ নভেম্বর সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চারটি জাহাজ ব্যবহার নিয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান সভায় সভাপতিত্ব করেন।
সভায় আলোচনা হয়, হাওর, দ্বীপাঞ্চল ও চরাঞ্চলে বসবাসকারীদের স্বাস্থ্যসেবা দিতে তিনটি ভাসমান হাসপাতাল চালু করা যেতে পারে। একটি জাহাজ চক্ষুচিকিৎসার জন্য, একটি মা ও শিশুস্বাস্থ্যসেবার জন্য ও একটি অর্থোপেডিক সার্জারির জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি জাহাজে বহির্বিভাগে বর্ণিত সেবার পাশাপাশি মেডিসিনের চিকিৎসক থাকবে।
ফিরে দেখা: বিআইডব্লিউটিসিতে টানা লোকসান, তবু বিপুল বিনিয়োগএকটি জাহাজ চক্ষুচিকিৎসার জন্য, একটি মা ও শিশুস্বাস্থ্যসেবার জন্য ও একটি অর্থোপেডিক সার্জারির জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।সভায় আরও আলোচনা হয়, যাত্রীবাহী থেকে ভাসমান হাসপাতালে রূপান্তর করা হলেও তিনটি জাহাজের কাঠামোতে পরিবর্তন করা যাবে না। শুধু একটি সিঁড়িকে রোগীদের জন্য র্যাম্প পদ্ধতিতে রূপান্তর করা যেতে পারে। বিদ্যমান খালি জায়গাগুলোয় প্রয়োজন অনুযায়ী পৃথক করার (পার্টিশন) মাধ্যমে কক্ষ তৈরি করা যেতে পারে। হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের জন্য যথোপযুক্ত আবাসন, খাবার ও স্যানিটেশনের ব্যবস্থা রাখতে হবে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট একটি ব্যবস্থা রাখতে হবে। হাসপাতালে আসা সেবাগ্রহীতা রোগীদের কাছ থেকে ন্যূনতম একটি সেবা মূল্য নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর দ্রুততম সময়ের মধ্যে যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধার একটি সম্ভাব্য খরচ তৈরি করবে।
জানতে চাইলে নৌপরিবহন সচিব আতাউর রহমান খান প্রথম আলোকে বলেন, জাহাজগুলো এভাবে দিনের পর দিন পড়ে থাকতে পারে না। বিকল্প কাজে ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার জন্য ভাসমান হাসপাতাল করে ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, ‘আমরা শুধু জাহাজ দিতে পারি। বাকি চিকিৎসক, নার্স এসব আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তাদের সদিচ্ছার ওপরও অনেক কিছু নির্ভর করবে। কোন তিনটি জাহাজকে হাসপাতালে রূপ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।’
৫৪ কোটি টাকার জাহাজ অলস পড়ে নষ্ট হচ্ছেহাসপাতালে রূপান্তরে আছে চ্যালেঞ্জও
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, যাত্রীবাহী জাহাজকে ভাসমান হাসপাতালে রূপ দিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভাসমান হাসপাতালে প্রত্যন্ত অঞ্চলে যেতে চিকিৎসক ও নার্স রাজি হবেন কি না, সে আলোচনা রয়েছে। ভাসমান হাসপাতালে থাকা-খাওয়ার ব্যবস্থা রাখতে হবে। এ জনবল কে দেবে, তাদের বেতন–ভাতা কে দেবে, তা ঠিক করতে হবে। এ ছাড়া ভাসমান হাসপাতাল চালাতে জাহাজের তেল খরচ, রক্ষণাবেক্ষণের খরচ নিশ্চিত করতে হবে। এসব বিষয় সুরাহা করতে হবে। জাহাজ থেকে হাসপাতালে রূপ দেওয়ার ব্যয়ভার, কোন কোন এলাকায় হাসপাতাল চালানো হবে, তা চূড়ান্ত হয়নি।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী প্রথম আলোকে বলেন, জাহাজগুলো অলস পড়ে আছে। এগুলোকে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ভাসমান হাসপাতালে রূপান্তরের চেষ্টা চলছে। তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর জাহাজের আবেদন কমে গেছে। মানুষ সড়কপথে বেশি চলাচল করছে। তাই আয়ও কমে গেছে। এ জন্য জাহাজকে বিকল্প উপায়ে ব্যবহারের চিন্তা করা হচ্ছে।
একটি জাহাজের জন্য কেনা নতুন আসবাব। ২১ নভেম্বর সদরঘাটের বাদামতলীতে সরেজমিন বাদামতলী
আবদুল বারী ড্যানী, চেয়ারম্যান, বিআইডব্লিউটিসিপদ্মা সেতু চালুর পর জাহাজের আবেদন কমে গেছে। মানুষ সড়কপথে বেশি চলাচল করছে। তাই আয়ও কমে গেছে। এ জন্য জাহাজকে বিকল্প উপায়ে ব্যবহারের চিন্তা করা হচ্ছে।বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য দুটি জাহাজ কিনতে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৫ সালে ওয়েস্টার্ন মেরিনের সঙ্গে ৬৮ কোটি টাকায় চুক্তি করে বিআইডব্লিউটিসি। ২০১৮ সালের মধ্যে জাহাজ দুটি দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি ওয়েস্টার্ন মেরিন। অনেক চিঠি চালাচালির পর অবশেষে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দুটি জাহাজ বুঝে পায় বিআইডব্লিউটিসি। দুটি জাহাজের নাম আগে ছিল বঙ্গতরী ও বঙ্গমাতা। বর্তমান সরকার নাম দুটি পরিবর্তন করে এমভি রূপসা ও এমভি সুগন্ধা রেখেছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দিয়ে কয়েক দিন জাহাজ দুটি চালানো হয়েছিল। তারা জানায়, জাহাজের ইঞ্জিনসহ বিভিন্ন ত্রুটি আছে। পরে তা মেরামত করা হয়।
২১ নভেম্বর সদরঘাটের বাদামতলী এলাকায় গিয়ে দুটি নতুন জাহাজ এমভি রূপসা, এমভি সুগন্ধাকে অলস পড়ে থাকতে দেখা যায়। দুটি জাহাজের তিনতলায় দেখা যায়, যাত্রীদের বসার দুই ধরনের চেয়ার। কিছু সাধারণ চেয়ার, কিছু উন্নত চেয়ার। ডাইনিং টেবিলের জন্য কেনা হয়েছে নতুন আসবাব। ভিআইপি যাত্রীদের আড্ডার জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা। তিনতলায় রয়েছে ভিআইপি কেভিন, প্রথম শ্রেণির কেবিন, দ্বিতীয় শ্রেণির কেবিন–সুবিধা। রয়েছে ডেক সুবিধা। ব্যবহার না হওয়ায় নতুন আসবাবে ধুলা পড়েছে, অযত্নে নষ্ট হচ্ছে। দুটি জাহাজের পাশে এমভি মধুমতিকে অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়। পাশে ১০টি ওয়াটার বাস পড়ে আছে। জাহাজগুলো দেখভালের দায়িত্বে থাকা সাবের হোসেন প্রথম আলোকে বলেন, এমভি বাঙালি মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।
অক্টোবরেই নদীতে ফিরছে স্মৃতিময় স্টিমারজাহাজ কেনা হয় অপরিকল্পিতভাবে
সংশ্লিষ্টরা বলছেন, বিআইডব্লউটিসি একের পর জাহাজ কিনেছে। ১০ বছর আগে এমভি বাঙালি ও এমভি মধুমতি কেনার আগে সমীক্ষা করা হয়নি। পদ্মা সেতু চালু হলে দুটি জাহাজের কী হবে, তারও পরিকল্পনা নেওয়া হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জাহাজ দুটির লোকসানের কয়েকটি কারণের মধ্যে রয়েছে জেটি সদরঘাটের মূল টার্মিনাল থেকে দূরে, বাদামতলীতে। ফলে যাত্রীরা দূরে এসে জাহাজে উঠতে চান না। দ্বিতীয়ত, এ দুটি জাহাজ সম্পর্কে সাধারণ যাত্রীরা ততটা জানে না। পদ্মা সেতু চালুর পর যাত্রী না মেলায় লোকসান কমাতে বসিয়ে রাখা হয়েছে জাহাজ দুটি।
২০২২ সালে পদ্মা সেতু চালুর পর বেসরকারি খাতের অনেক জাহাজ বন্ধ হয়ে গেছে। ঢাকা-বরিশাল রুটে বেসরকারি লঞ্চমালিকেরা এখন যাত্রী পান না। লোকসানের কারণে আগের কেনা দুটি জাহাজ না চালিয়ে বসিয়ে রাখা হয়েছে। তবু কেন নতুন দুটি জাহাজ এমভি রূপসা, এমভি সুগন্ধা কেনার প্রক্রিয়া থামানো গেল না কিংবা বিকল্প ব্যবস্থা করা গেল না জানতে চাইলে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, নতুন দুটি জাহাজ পাওয়ার কথা ছিল ২০১৮ সালে। কিন্তু আর্থিক সংকটের কারণে ওয়েস্টার্ন মেরিন নির্ধারিত সময়ে জাহাজ হস্তান্তর করতে পারেনি। যখন পদ্মা সেতু চালু হয়, তখন জাহাজ দুটির নির্মাণকাজ অনেক দূর এগিয়ে গেছে। সে কারণে বিকল্প কিছু চিন্তা করা যায়নি।
লাভজনক প্রতিষ্ঠান এখন লোকসানে

Source - www.prothomalo.com ↗