যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, রুপা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।