কুমিল্লা ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন বিজিব। জানা যায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি এর বিশেষ টহলদল এবং এসআরবি-১১ এর (সিপিসি-২) ইউনিট এর টহলদল একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া নামক স্থান হতে ১২০ কেজি গাঁজা আটক করে। উল্লেখ্য, আটককৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।