কিছু দিন ক্যালেন্ডারের পাতায় আসে, আবার সময়ের সঙ্গে হারিয়ে যায়। আর কিছু দিন থেকে যায় মনের গভীরে, হয়ে ওঠে আজীবনের স্মৃতি। ১৩ নভেম্বর শুক্রবার তেমনই একটি দিন কাটল প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের। নদীর বুকে ভেসে চলা একটি লঞ্চ, চারপাশে বিস্তীর্ণ জলরাশি, শীতের সকালের মিষ্টি বাতাস আর দেশের নানা প্রান্ত থেকে আসা একঝাঁক প্রাণবন্ত মানুষ—সব মিলিয়ে দিনটি ছিল বন্ধুত্বের এক অন্য রকম উৎসব।
রাজধানীর সদরঘাটে ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চের সামনে দাঁড়াতেই প্রথমে চোখে পড়ে মানুষের ব্যস্ততা। কেউ এসেছেন অনেক দূর থেকে, কারও সঙ্গে দেখা হয়েছে বহুদিন পর, আবার কেউ প্রথমবারের মতো পরিচিত হচ্ছেন নতুন বন্ধুদের সঙ্গে। কারও মুখে হাসি, কারও চোখে উচ্ছ্বাস, কারও হাতে মোবাইল ফোন—প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরায় ধরে রাখতে চান সবাই।
এক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-তে অংশ নিতে দেশের ৮৬টি বন্ধুসভার প্রায় ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্র হয়েছিলেন। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে এই নৌভ্রমণ কেবল একটি আনন্দযাত্রা ছিল না; ছিল ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের এক সুতোয় গাঁথা হওয়ার উপলক্ষ।
রাতভর প্রস্তুতি, পরদিনের উৎসবের অপেক্ষা
আয়োজকদের পরিকল্পনা ছিল, ১৩ নভেম্বর সকাল সাতটার মধ্যে সবাই নির্ধারিত লঞ্চে পৌঁছাবেন। সকাল সাড়ে সাতটায় শুরু হবে যাত্রা। সেই লক্ষ্য সামনে রেখেই চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে আমাদের প্রস্তুতি শুরু হয়েছিল আরও এক দিন আগে।
১২ নভেম্বর বেলা ১১টা। পূর্বপরিকল্পনা অনুযায়ী কেরানীগঞ্জ বন্ধুসভার পাঁচ বন্ধু পৌঁছে যাই হাজারীবাগের ডকইয়ার্ডে। সেখানে আগেই রাখা ছিল প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিক। সবকিছু গুছিয়ে ট্রলারে তোলা হলো। এরপর নদীপথে সেগুলো নিয়ে রওনা হই সদরঘাটের উদ্দেশে। সন্ধ্যা সাতটার মধ্যে সব সরঞ্জাম পৌঁছে দিই আমাদের জন্য অপেক্ষমাণ ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চে। পরদিনের আয়োজনের আনন্দ তখনো অনেকের কাছে অপেক্ষার বিষয়; কিন্তু আমাদের কাছে সেই আনন্দের সূচনা হয়ে গিয়েছিল আগের দিন থেকেই।
শুরু হয় লঞ্চের ভেতরে আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। বন্ধুসভা জাতীয় পর্ষদ ও ঢাকা মহানগরের স্বেচ্ছাসেবকেরা আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। কেউ উপহার ব্যাগ তৈরি করছেন, কেউ প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখছেন, কেউ সামলাচ্ছেন আয়োজনের অন্যান্য কাজ। আমরাও তাঁদের সঙ্গে যোগ দিই। একে একে হাত লাগান অন্য বন্ধুরাও। রাত যত গভীর হয়েছে, প্রস্তুতির ব্যস্ততাও তত বেড়েছে। ঘড়ির কাঁটা এগিয়েছে, কিন্তু থামেনি কাজ।
এদিকে দেশের নানা প্রান্ত থেকে আসা অনেক বন্ধু নির্ধারিত সময়ের আগেই, এমনকি মধ্যরাত থেকেই সদরঘাটে পৌঁছাতে শুরু করেন। তাঁদের আগমনে রাতেই লঞ্চে তৈরি হয় উৎসবের আবহ। দীর্ঘ প্রস্তুতির ফাঁকে ফাঁকে পরিচিত মুখের সঙ্গে দেখা, নতুন বন্ধুদের আগমন—সব মিলিয়ে অপেক্ষার সময়টুকুও হয়ে ওঠে আনন্দময়।
রাত পেরিয়ে ভোর হলো। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। একে একে পূর্ণ হতে থাকে লঞ্চের প্রতিটি জায়গা। পরিচিত বন্ধুকে দেখে জড়িয়ে ধরা, নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হওয়া, দলবদ্ধ ছবি তোলা—সব মিলিয়ে ‘প্রিন্স আওলাদ-৭’ ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বের এক ভাসমান মিলনমেলায়। আগের দিনের পরিশ্রম তখন সার্থক মনে হচ্ছিল। যে আয়োজনের প্রস্তুতিতে আমরা এতটা সময় ও শ্রম দিয়েছিলাম, সেটি এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে।
সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সারা দেশের বন্ধুদের কথা চিন্তা করে পরিচালনা পর্ষদ সাড়ে আটটার সময় যাত্রা শুরুর সিদ্ধান্ত নেয়। ঘড়ির কাঁটা সাড়ে আটটা বাজতেই আমাদের কাঙ্ক্ষিত যাত্রা শুরু হয়। সদরঘাট ছেড়ে লঞ্চ এগিয়ে চলে নদীর বুক চিরে। পেছনে পড়ে থাকে রাজধানীর চেনা কোলাহল, সামনে খুলে যায় বিস্তীর্ণ জলরাশির দৃশ্যপট। শীতের সকালের স্নিগ্ধ বাতাস আর নদীর ঢেউয়ের মৃদু দোলায় শুরু হয় অন্য রকম এক দিন।
‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।এক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়
সবচেয়ে সুন্দর দিক ছিল মানুষের সঙ্গে মানুষের মিশে যাওয়ার সুযোগ। দেশের এক প্রান্তের বন্ধু পরিচিত হচ্ছেন অন্য প্রান্তের বন্ধুর সঙ্গে। কেউ নিজের বন্ধুসভার কাজের অভিজ্ঞতা জানাচ্ছেন, কেউ নতুন কোনো সামাজিক উদ্যোগের কথা বলছেন, আবার কেউ শুধুই গল্পে মেতে উঠছেন। জেলা, উপজেলা কিংবা শহরের ভিন্নতা সেখানে কোনো দূরত্ব তৈরি করেনি। বরং বন্ধুসভার পরিচয় সবাইকে এনে দাঁড় করিয়েছিল একই জায়গায়।
কেরানীগঞ্জ বন্ধুসভার ৩০ জন বন্ধুর অংশগ্রহণ আমাদের জন্যও ছিল বিশেষ আনন্দের। একসঙ্গে যাত্রা, হাসি-ঠাট্টা, গল্প, আড্ডা আর দলবদ্ধ ছবি তোলার মধ্য দিয়ে তৈরি হয়েছে অনেক স্মরণীয় মুহূর্ত। প্রতিদিনের পরিচিত পরিবেশের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আমাদের বন্ধুত্বের পরিসর আরও বড় করেছে।
কখনো লঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া, কখনো নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া, আবার কখনো প্রিয় বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য একসঙ্গে দাঁড়ানো—সময় যেন নিজের অজান্তেই এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, এই দিনটি আরেকটু দীর্ঘ হলে ভালো হতো।
জাতীয় সংগীতে শুরু, গানে-নাচে মুখর আয়োজন
সকাল ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘এসো মিলি জলধারায় ২.০’। এরপর বন্ধুসভার থিম সংগীতের তালে নৃত্য পরিবেশন করেন একদল বন্ধু। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজনের আহ্বায়ক আশিকুজ্জামান অভি ও সায়মন চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘প্রথম আলোর একটাই এজেন্ডা-বাংলাদেশের জয়। আর প্রথম আলো বন্ধুসভা হচ্ছে ভালোর সংগঠন। যারা একটা করে ভালো কাজ করেই থেমে থাকে না; সারা জীবন একটার পর একটা ভালো কাজ করতে থাকে।’ তাঁর বক্তব্যে বন্ধুসভার মূল চেতনা—ভালো কাজের ধারাবাহিকতা নতুন করে উঠে আসে।
এ ছাড়া বক্তব্য দেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, প্রধান নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর, মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান, প্রশাসন বিভাগের প্রধান এ বি এম খায়রুল কবীর, তথ্যপ্রযুক্তি বিভাগের পল্লব মোহাইমেন এবং বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক।
আয়োজনে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের যুগ্ম সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা। বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক। আয়োজনের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার সহযোগিতায় আমাদের আজকের আয়োজন চলছে। আমরা আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করতে চাই।’
এরপরও দিনভর চলতে থাকে নানা সাংস্কৃতিক পরিবেশনা। গান, নাচ আর আনন্দের মুহূর্তগুলোতে লঞ্চের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। বিশেষ আকর্ষণ ছিল নকশিকাঁথা ব্যান্ডের পরিবেশনা। গানের সুরে একসময় মেতে ওঠেন সবাই। কেউ কণ্ঠ মেলান, কেউ নাচেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে হাততালি দিয়ে উপভোগ করেন পরিবেশনা। তখন আর কে কোন বন্ধুসভার, কে কোথা থেকে এসেছেন—সেই পরিচয়গুলো যেন গৌণ হয়ে যায়। সবার পরিচয় হয়ে ওঠে একটাই, আমরা বন্ধুসভার বন্ধু।
সম্মাননায় স্বীকৃতি, কেক কাটায় ২৮ বছরের আনন্দ
আনন্দ আয়োজনের পাশাপাশি ছিল স্বীকৃতি ও অনুপ্রেরণার পর্ব। চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে দেওয়া হয় সেরা বন্ধুসভার সম্মাননা। বিভিন্ন বন্ধুসভার সাংগঠনিক কার্যক্রম ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অন্য বন্ধুদেরও নতুন করে অনুপ্রাণিত করেছে।
প্রথম আলো বন্ধুসভার ২৮ বছর পূর্তি উপলক্ষে কাটা হয় ২৮ পাউন্ড ওজনের একটি বিশাল কেক। কেক কাটার মুহূর্তটি ছিল আয়োজনের অন্যতম আনন্দঘন অংশ। ২৮ বছরের পথচলা মানে শুধু সময়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শ্রম, ভালোবাসা, স্বেচ্ছাসেবা এবং সমাজের জন্য কিছু করার নিরন্তর চেষ্টা। কেক কাটার মধ্য দিয়ে যেন উদ্যাপিত হলো সেই দীর্ঘ পথচলারই আনন্দ।
ফিরে এলাম, সঙ্গে নিয়ে এলাম একরাশ স্মৃতি
দিনভর নদীর বুকে আনন্দ, গান, আড্ডা ও নানা আয়োজন শেষে রাত আটটার মধ্যে ঢাকায় ফিরে আসে লঞ্চ। সদরঘাটে নামার সময় সবার সামনে আবারও ফিরে আসে চেনা নগরজীবন। কিন্তু মনজুড়ে তখনো রয়ে গেছে নদীর বুকের সেই দিনটির রেশ। এক এক বন্ধুসভা অন্য বন্ধুসভার বন্ধুদের থেকে বিদায় নিতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ে।
কারও মোবাইলের গ্যালারিতে জমা হয়েছে অসংখ্য ছবি, কারও মনে রয়ে গেছে নতুন বন্ধুর সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতি, আবার কারও কাছে সবচেয়ে মূল্যবান হয়ে থাকবে পুরোনো বন্ধুদের সঙ্গে কাটানো কিছু নির্ভার মুহূর্ত।
দিন শেষে সবাই ফিরেছেন নিজ নিজ ঠিকানায়। আবার শুরু হয় ব্যস্ততা, দায়িত্ব, কাজ আর দৈনন্দিন জীবনের চেনা ছুটে চলা। কিন্তু নদীর বুকে কাটানো সেই দিনটি হয়তো ফিরে আসবে বারবার—ছবিতে, গানে, কোনো বন্ধুর ফোনে কিংবা হঠাৎ মনে পড়ে যাওয়া এক টুকরো হাসিতে।
সভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗