মুখস্থ, পুনরুৎপাদন আর ছকবাঁধা কাজের দায় যন্ত্র নিয়ে নিচ্ছে। প্রশ্ন করা, অর্থ খোঁজা, অন্যের অনুভব-অনুভূতি বোঝা, সমাজকে ব্যাখ্যা করা, সৃজনশীলতাকে উসকে দেওয়াই হবে এআই থেকে দাসত্বমুক্তির উপায়। লিখেছেন হেলাল মহিউদ্দীন
বাংলাদেশের অর্থনীতির তিনটি অন্যতম বড় খুঁটি হচ্ছে পোশাকশিল্প, প্রবাসী শ্রম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জুলাই মাসের নীতিপত্র জানিয়েছে, কেবল স্বয়ংক্রিয়করণেই পেশাকশিল্প খাতের ১২ লাখ ২০ হাজার পর্যন্ত শ্রমিকের চাকরি হুমকিতে। ২০৪১ সালের মধ্যে নারী পোশাকশ্রমিকের কাজের ৬০ শতাংশ পর্যন্ত বিলুপ্ত হতে পারে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর শুল্ক–সুবিধা হারালে কারখানাগুলো খরচ কমাতে আরও দ্রুত যন্ত্রের দিকে ঝুঁকবে।
ভিন্নমত দিয়েই লেখাটি শুরু করছি। পোশাকশিল্প আগাগোড়াই শ্রমঘন। নারীদের ‘নিম্বল ফিঙ্গার’ বা ‘নমনীয় আঙুল’ শিল্পটির প্রাণ। রোবটের পক্ষে বা যন্ত্রের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কাপড়ের কুঞ্চনকে দুই আঙুলে টান টান করে সেলাই করা। সম্ভবই যদি হতো, সেলাই, কাটিং বা ফিনিশিং ইত্যাদি বহু আগেই রোবট বা যন্ত্র দিয়ে করানো চালু হয়ে যেত। গাড়িশিল্প রোবট-নির্ভর। কারণ, রোবট স্টিলের শক্ত পাত নিখুঁতভাবে বিন্দু মেপে আঁকড়ে ধরতে পারে। কাপড় স্টিলের পাতের মতো নয়।
এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন

কৃত্রিম বুদ্ধিমত্তা কোটি কোটি চাকরির বিনাশ করবে ভয়টিও সম্ভবত অহেতুক। ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ ৫৫টি অর্থনীতির এক হাজারের বেশি নিয়োগকর্তার মত নিয়ে বলছে, ২০৩০ সালের মধ্যে বর্তমান চাকরির ২২ শতাংশে বড় রদবদল ঘটবে ঠিকই, তবে নতুন ১৭ কোটি কাজ তৈরি হবে, হারিয়ে যাবে ৯ কোটি ২০ লাখ; অর্থাৎ কর্মসংস্থান বাড়বে কর্ম হারানোর প্রায় দ্বিগুণ।
অর্থনীতিবিদ উইলিয়াম বমলে দেখিয়েছিলেন, যন্ত্র কোনো কাজকে সহজ করে দিলে তার দাম পড়ে। সে কাজ হাতে হলে উল্টো দাম বাড়ে। গ্রামোফোন, রেডিও, স্পটিফাই আসার পরও সরাসরি গানের আসরের টিকিটের দাম কমেনি, বেড়েছে। এআই যত ছবি আঁকবে, হাতে আঁকা ছবি আর মঞ্চে জীবন্ত মানুষের অভিনয় তত দুর্লভ ও দামি হবে।
১৮৩৯ সালে ফটোগ্রাফি আবিষ্কারের পর অনেকে ভেবেছিলেন, চিত্রকলার দিন শেষ। পোর্ট্রেট ও স্কেচ আর্টিস্টরা মাত্র এক-দুই ডলারে আঁকতেন। ক্যামেরাই ছবি তুলছে, শিল্পীর কাছে যায় না আরকি। কিন্তু বছর না ঘুরতেই সবাই টের পেল, আঁকিয়ের শিল্পসৌকর্য গায়েব। মানুষ ফিরতে শুরু করল শিল্পীর কাছে। শিল্পীর কদর এবং পারিশ্রমিক দুটিই বহুগুণ বেড়ে গেল। এক-দুই ডলারের পারিশ্রমিক ওঠে ২০-২৫ ডলারে। তার চেয়েও বড় অর্জন, ক্যামেরার বিপরীতে টিকে থাকার অভিযোজন হিসেবে ইমপ্রেশনিজমের জন্ম। চিত্রকরেরা খেলতে-খেলাতে শুরু করলেন আলো, অনুভূতি, সময়ের রং নিয়ে। ক্যামেরা সেসব পারে না। ছবিগুলো একঘেয়ে, যান্ত্রিক, বৈচিত্র্যহীন, নকলবাজির মতো, আবেদনহীন—দেখেই বোঝা যায়, মেশিনের কাজ।
কৃত্রিম বুদ্ধিমত্তার স্রষ্টারাই এখন বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীল পেশাগুলোর গুরুত্ব আকাশচুম্বী করে তুলবে। নাট্যকলা, নৃত্যকলাসহ সুকুমারবৃত্তির পেশাগুলোর রমরমা বাজার তৈরি হবে। চাকরির বাজারে হুড়মুড় করে বাড়বে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাজনীতিবিজ্ঞান, পরিবারবিদ্যা, নীতিশাস্ত্র ইত্যাদি গভীর অন্তর্দৃষ্টিনির্ভর শিক্ষাগত যোগ্যতাধারীদের চাহিদা।
২
কয়লাখনিতে একসময় খাঁচায় করে ক্যানারি পাখি নিয়ে যাওয়া হতো। বাতাসে বিষাক্ত গ্যাস জমলে মাপার যন্ত্র, অ্যালার্ম দেওয়ার যন্ত্র—সবই আবিষ্কৃত ছিল। তবু খনিশ্রমিকেরা ক্যানারি পাখি নিয়ে যেতেন। কারণ, মানুষ বা যন্ত্র টের পাওয়ার আগেই পাখিটি নেতিয়ে পড়ত। এই শতাব্দীপ্রাচীন লোকবুদ্ধিমত্তার (ইনডিজেনাস নলেজ) বিচারে আধুনিক যন্ত্র খেলনামাত্র। গত আগস্টে স্ট্যানফোর্ডের অর্থনীতিবিদ এরিক ব্রিনিওলফসন ও তাঁর সহকর্মীরা যে গবেষণার হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছেন, তাই তার শিরোনাম করেছেন, ‘কয়লাখনির ক্যানারি?’
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেতন-প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান এডিপির লাখো কর্মীর বেতনের হিসাব ঘেঁটে তাঁরা দেখিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখনো ঢালাওভাবে চাকরি কেড়ে নেয়নি। কিন্তু যেসব পেশায় এআইয়ের প্রভাব সবচেয়ে বেশি, সেখানে ২২ থেকে ২৫ বছর বয়সী তরুণদের কর্মসংস্থান ২০২৬ সালের জুনে এসে সমবয়সী অন্য পেশার তরুণদের তুলনায় প্রায় ১৯ শতাংশ পিছিয়ে পড়েছে। আগের সংস্করণগুলোতে এই ব্যবধান ছিল ১৩ থেকে ১৫ শতাংশের ঘরে। ব্যবধান বাড়ছেই।
ব্রিনিওলফসন ফরচুন সাময়িকীকে বলেছেন, অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রে এমন ব্যবধান দেখা যায়নি। আর যেসব কাজে এআই মানুষের জায়গা না নিয়ে বরং তার সহযোগী হয়ে উঠছে, সেখানে কর্মসংস্থান স্থির, কোথাও কোথাও বাড়ছেও। তাঁর দলের সহগবেষকেরাও অভিজ্ঞ কর্মীদের টিকে থাকার একটি সম্ভাব্য কারণ হিসেবে অন্তর্লীন জ্ঞানের কথাই বলেছেন। এআই বইয়ে লেখা জ্ঞান গিলেছে, মানুষের ব্যক্তি অভিজ্ঞতা গিলতে অক্ষম।
সহগবেষক কিরণ টমলিনসন লিখেছেন, ‘এআই ইতিহাসবিদের জায়গা নিতে পারবে না। ইতিহাসবিদের জন্য তথ্য জোগাড় করে গুছিয়ে দিতে পারে, বিশ্লেষণ পারে না। মহাফেজখানার ধুলামাখা নথিতে কোন কথাটি না-লেখা রয়ে গেল, গ্রামের বৃদ্ধার স্মৃতিতে একাত্তরের কোন দিনটি অনন্যরূপে বেঁচে আছে—এআই বুঝতে অক্ষম। নৃবিজ্ঞানী মাসের পর মাস একটি গ্রামে থেকে অন্তর্লীন জ্ঞান আয়ত্ত করে বোঝেন—ঋণের কিস্তি না দিতে পারা নারী কেন এনজিও–কর্মীর সামনে চুপ থাকেন। পারিবারিক পরামর্শক দম্পতির নীরবতার ভাষা পড়েন। মঞ্চের অভিনেতা দর্শকের নিশ্বাস-উচ্ছ্বাস শুনে সংলাপের গতি পাল্টান। এসব আচরণ এআই কখনোই রপ্ত করতে পারবে না।’
৩
মাইক্রোসফট আর বিশ্ব অর্থনৈতিক ফোরামের তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিপন্ন তালিকায় আছে ফ্রিল্যান্সিং, বিপিও, কল সেন্টার, আইটিনির্ভর সেবা, কনটেন্ট লেখা, অনুবাদ, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, ব্যাংকের কাউন্টার ও গ্রাহকসেবা আর অফিস সহকারীর মতো দাপ্তরিক কাজ। সম্ভাবনার শীর্ষে আছে সৃজনশীল চিন্তা, অভিঘাত-সহনশীলতা, নমনীয়তা, কৌতূহল ও আজীবন শেখার মানসিকতার বিদ্যাগুলো। প্রতি ১০টি বড় এআই প্রতিষ্ঠানের ৭টিই বিশ্লেষণী চিন্তাকে সবচেয়ে জরুরি দক্ষতা মনে করছে। মানববিদ্যা ও সামাজিক বিজ্ঞানে দক্ষদের নিয়োগ দিচ্ছে।
বিশ্বের শীর্ষ পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসের প্রধান নির্বাহী বব স্টার্নফেলস হার্ভার্ড বিজনেস রিভিউকে বলেছেন, তাঁরা এখন লিবারেল আর্টসের স্নাতকদের অগ্রাধিকার দেবেন। সাড়ে তিন লাখ কর্মীর আইটি প্রতিষ্ঠান কগনিজেন্টের প্রধান নির্বাহী রবি কুমার জানিয়েছেন, তাঁরা সক্রিয়ভাবে নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা ড্যানিয়েলা আমোদেইর মন্তব্য, মানববিদ্যা পড়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গুগল ডিপমাইন্ড চলতি বছরের মে মাসে কেমব্রিজের মনোদর্শন গবেষক হেনরি শেভলিনকে নিয়েছে। অ্যানথ্রপিকে এআইয়ের চরিত্র ও নৈতিকতা গড়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন দর্শনে পিএইচডি করা আমান্ডা অ্যাসকেল।
বিশ্ববিদ্যালয়গুলোও হাওয়া বুঝে পাল তুলছে। গত ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় চালু করেছে ‘হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সেস + এআই’ ইনিশিয়েটিভ। এআই কীভাবে সংস্কৃতি, শাসনব্যবস্থা, নৈতিকতা, সৃজনশীলতা, শ্রম ও সমাজ-সংগঠনকে বদলাচ্ছে, তা নিয়ে সেখানে পোস্ট ডক্টরাল ফেলোরা কাজ করবেন। পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য ‘এআই ও সমাজ’ নামে একটি মাইনর কোর্সও তৈরি হচ্ছে। লক্ষণীয়, যে কর্নেল এআইয়ের কারিগরি গবেষণার পথিকৃৎ, তারাই এখন দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, আইন ও সাহিত্যকে গবেষণার একেবারে গোড়ায় টেনে আনছে।
সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদ বছরজুড়ে বক্তৃতামালা চালাচ্ছে—‘মানববিদ্যার জন্য এআই, এআইয়ের জন্য মানববিদ্যা’। স্টিভ জবস ২০১১ সালে আইপ্যাড উন্মোচনের মঞ্চে বলেছিলেন, শুধু প্রযুক্তি যথেষ্ট নয়; প্রযুক্তিকে লিবারেল আর্টস ও মানববিদ্যার সঙ্গে মেলাতে হয়। ১৫ বছর পর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো তাঁর কথাটিকেই প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে।
৪
আইএমএফের হিসাবে, বাংলাদেশের শিক্ষিত তরুণদের ৩৬ শতাংশ বেকার। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৪ সালে দেশে বেকার ছিলেন ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে স্নাতক ৮ লাখ ৮৫ হাজার, যা ২০১৭ সালের দ্বিগুণের বেশি। প্রতি তিনজন স্নাতকের একজন দুই বছর পর্যন্ত চাকরি খুঁজে বেড়ান। বিডিজবসের হিসাবে, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিটি বিজ্ঞাপিত পদের বিপরীতে গড়ে ৫১৩ জন আবেদন করেছেন।
বিআইডিএসের জরিপমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের প্রায় ২৮ শতাংশ বেকার। আর এই কলেজগুলোর শিক্ষার্থীদের বড় একটি অংশ পড়েন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস বা বাংলার মতো বিষয়ে। তাহলে মানববিদ্যা বেকারত্ব থেকে মুক্তির পথ কীভাবে?
উত্তরটা হলো, সংকট বিষয়ের নয়, পড়ানোর ধরনের। যে সমাজবিজ্ঞান গাইড বই মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে দেওয়ার বিদ্যা, সেটিকে চ্যাটজিপিটি ইতিমধ্যে হারিয়ে দিয়েছে। পাঁচ সেকেন্ডে, নির্ভুল বানানে, বাংলায়। নোটবইনির্ভর মানববিদ্যা এআই যুগে টিকবে না। টিকবে মাঠনির্ভর, প্রশ্ন করতে শেখানো, যন্ত্রকে প্রশ্ন করতে জানা মানববিদ্যা। বিদ্যার যে অংশ নিছক মুখস্থ ও পুনরুৎপাদন, সেটি বিপন্ন। আর যে অংশ মাঠ, পটভূমি, সম্পর্ক ও বিচারবুদ্ধিনির্ভর, তার দাম বাড়বে।
ধরা যাক, গাইবান্ধার একজন সমাজবিজ্ঞানের স্নাতক মাঠ জরিপ জানেন, এআই টুলও চালাতে জানেন। এআই প্রতিষ্ঠানগুলো বাংলা ভাষায় তাদের মডেল যাচাই করাতে চায়। মডেলটি কি বাংলার গ্রামীণ বাস্তবতা ঠিকঠাক বুঝবে? ধর্ম, লিঙ্গ বা আঞ্চলিকতা নিয়ে আপত্তিকর বিষয় দেবে না, তার নিশ্চয়তা কী? এআইয়ের এই সাংস্কৃতিক যাচাইয়ের কাজ বাংলা ভাষায় সিলিকন ভ্যালির প্রকৌশলীর চেয়ে গাইবান্ধার ওই স্নাতক অনেক ভালো পারবেন। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান যদি জানতে চায় প্রত্যন্ত এলাকার বয়স্ক নারী কেন অ্যাপের একটি বোতাম চাপতে ভয় পান, ডিজাইন ইঞ্জিনিয়ারের তুলনায় নৃবিজ্ঞানে স্নাতক এনজিও মাঠকর্মী অনেক ভালো উত্তর দিতে পারবেন।
পরিত্যক্ত প্রবীণ, কিশোর গ্যাং, মাদক, মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত, বিচ্ছেদ-পরকীয়া, অপরাধ ইত্যাদি অসংখ্য সমস্যায় এআই পরামর্শের খসড়া লিখে দিতে পারে, কিন্তু বাস্তবতার খুঁটিনাটি শুধু দক্ষ সমাজকর্মীরই জানা। এআই নীতি, তথ্য সুরক্ষা আইন আর নির্বাচনে ডিপফেক ও ভুয়া তথ্য পর্যবেক্ষণের দরকারে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকের চাহিদা বাড়ছে। যন্ত্রনির্মিত ছবি আর ভিডিওর বন্যায় ‘সত্যিকারের মানুষের হাতের কাজ’ ব্র্যান্ড হয়ে উঠছে।
৫
বাংলাদেশে নীতিনির্ধারকদের অন্তত পাঁচটি কাজ দরকার। প্রথমত, সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যার প্রতিটি বিভাগে এআই-সাক্ষরতা এবং তথ্য বিশ্লেষণের প্রাথমিক পদ্ধতি বাধ্যতামূলক করা। দ্বিতীয়ত, মুখস্থনির্ভর পরীক্ষার বদলে মাঠকর্ম, প্রকল্প ও উপস্থাপনাভিত্তিক মূল্যায়ন চালু করা, বিশেষত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাংলা ভাষার এআই-তথ্য ও যাচাইকেন্দ্র গড়ে তোলা, যেখানে মানববিদ্যার শিক্ষার্থীরা কাজ শিখবেন ও আয় করবেন। চতুর্থত, প্রবীণ সেবা, পারিবারিক পরামর্শ ও সমাজকর্মের মতো যত্ন ও অর্থনীতির পেশাগুলোর জন্য স্বীকৃত সনদ এবং বেতনকাঠামো তৈরি করা। পঞ্চমত, এআই ও মানববিদ্যার আন্তবিষয়ক গবেষণাকেন্দ্র গড়ে তোলা।
লিবারেল আর্টসের স্নাতক খোঁজার চলতি হাওয়া এখনো মূলত বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমিত। বাংলাদেশের বাজারে তা পৌঁছাতে সময় লাগবে। এআই–ঝড়ে সবকিছু উড়ে যাবে, এমন আতঙ্ক যেমন ভুল; ‘মানববিদ্যা পড়লেই চাকরি’, এমন আত্মতুষ্টিও তেমনই ভুল। মুখস্থ, পুনরুৎপাদন আর ছকবাঁধা কাজের দায় যন্ত্র নিয়ে নিচ্ছে। প্রশ্ন করা, অর্থ খোঁজা, অন্যের অনুভব-অনুভূতি বোঝা, সমাজকে ব্যাখ্যা করা, সৃজনশীলতাকে উসকে দেওয়াই হবে এআই থেকে দাসত্বমুক্তির উপায়। যন্ত্র উত্তর দেবে বটে, কিন্তু প্রশ্ন ঠিক করবে মানুষ।
হেলাল মহিউদ্দীন শিক্ষক, লিবারেল আর্টস, মেভিল স্টেট ইউনিভার্সিটি, নর্থ ডাকোটা, যুক্তরাষ্ট্র
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗