Bangladesh · 2026-11-27 20:48:16

পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী

পঞ্চগড়ে সাজা ভোগ না করেই জেল থেকে বেরিয়ে এলো ভূমি অফিসের কর্মচারী
পঞ্চগড়ে আদালতের আদেশে তিনদিন বিনাশ্রম কারাদনন্ড নিয়ে কারাগারে প্রবেশ করার প্রায় ্এক ঘন্টা পরই অদৃশ্য কারনে মুক্তি পেয়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে । এভাবে কারাগার থেকে মুক্তি পাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে সেই সাথে চলছে আলোচনা সমালোচনা । অদৃশ্য কারনে মুক্তি পাওয়া সরকারী কর্মচারী হচ্ছেন রিয়াজুল ইসলাম। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক।

আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই মুক্তি পাওয়ার কথা স্বীকার করে রিয়াজুল বললেন আমাকে মুক্তি দিয়েছে আমি চলে এসেছি এ বিষয়ে আদালতের উপর দায় চাপালেন আসামী রিয়াজুল । তবে জেলা কারাগার কতৃপক্ষ বলছে কারা আইন অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি আসামী ও তার পরিবারের লোকজন ধামাচাপা দিলেও ২২ দিন পর জানাজানি হয়। বর্তমানে এভাবে আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়েও সাজাভোগ না করায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। থানাপুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে গত ৪ নভেম্বর বুধবার রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবন করেছিল রিয়াজুল ও তার সহযোগী নুর আলম। এ সময় স্থানীয় মাদকবিরোধী কমিটি তাদের দুজনকে হাতে নাতে মাদকসহ ধরে আটক করে রাখে ।

পরে পুলিশে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা পুলিশ রিয়াজুল ও নুর আলমকে আটক করে থানায় নিয়ে এসে। পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে ওই আদালতের বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারার অপরাধে দুইজনকেই তিনদিনের বিনাশ্রম কারাদন্ড সেই সাথে প্রত্যেককে এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে আদালত থেকে পঞ্চগড় জেলা কারাগারে নেওয়া হলে কিছুক্ষন পর দুজনেই মুক্তি পেয়ে বাড়ি ফিরেন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম কোন মন্তব্য সংযুক্ত করতে রাজী হয়নি তবে তিনি মুঠোফোনে জানান আসলে কারাবিধি অনুযায়ী কোন আসামীর মুক্তির দিন ছুটির দিন হলে ছুটির আগের দিন মুক্তি পেতে পারে। পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান আসলে ভূমি অফিসের ওই কর্মচারির মাদকের বিষয়টি আমি অবগত না। ত্েব সাজাপ্রাপ্ত হলে তার বিরূদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.bd24live.com ↗