Bangladesh · 2026-11-27 20:36:28

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার ২০
চট্টগ্রাম নগরীতে কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টার সময় ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিক মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল শুরুর চেষ্টা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে পুলিশের আগাম অবস্থান থাকায় তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।।

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের একাধিক ভিডিওতে দেখা গেছে, মিছিলটি লালদিঘীর দিক থেকে সিনেমা প্যালেস হয়ে শহীদ মিনার দিয়ে নন্দন কাননের দিকে চলে যায়৷

একাধিক প্রত্যক্ষদর্শী বিডি২৪লাইভকে জানান, তারা মিছিলটি খুব দ্রুত সিনেমা প্যালেস হয়ে শহীদ মিনার সড়কের দিকে চলে যেতে দেখেছে৷ এসময় মিছিলে কোন ব্যানার দেখক যায়নি৷ পরে পুলিশ আশপাশে অভিযান চালিয়ে অনেক জনকে গ্রেফতার করে৷

কোতোয়ালী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Source - www.bd24live.com ↗