Bangladesh · 2026-11-27 22:00:00

ইমরান হাশমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দুর্দান্ত কেমিস্ট্রি, স্বামী রিতেশের যে প্রতিক্রিয়ার কথা কেউ ভাবতেও পারেনি

ইমরান হাশমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দুর্দান্ত কেমিস্ট্রি, স্বামী রিতেশের যে প্রতিক্রিয়ার কথা কেউ ভাবতেও পারেনি
সম্প্রতি নিজেদের সিনেমার প্রচারে এক রিয়েলিটি শোয়ে গিয়ে ইমরান হাশমি আর জেনেলিয়া দেশমুখের অন্তরঙ্গ মুহূর্তের কেমিস্ট্রি এখন রীতিমতো ভাইরাল। সেই সঙ্গে স্বামী রিতেশের প্রতিক্রিয়াও।
বলিউডের সবচেয়ে অন্তরঙ্গ ও আমুদে কাপল হিসেবে আলাদা সুনাম আছে রিতেশ ও জেনেলিয়া দেশমুখের। দুই সন্তানের বাবা-মা এই দম্পতি এক যুগেরও বেশি সময় ধরে সুখের সংসার করছেন ঠুনকো সম্পর্কের দিনেও।
অন্তরঙ্গ ও আমুদে কাপল হিসেবে আলাদা সুনাম আছে রিতেশ ও জেনেলিয়া দেশমুখেরআকর্ষণীয় লুকে দেখা দিচ্ছেন জেনেলিয়া ইমরান হাশমির সঙ্গে সেই সবার হৃদয় হরণ করা 'জানে তু ইয়া জানে না' সিনেমার টিনেজার অদিতি চরিত্রের বহু বছর পর সাড়া জাগানো আকর্ষণীয় লুকে দেখা দিচ্ছেন ইমরান হাশমির সঙ্গে নতুন সিনেমা গান মাস্টার-এ।
কিউট ব্যাংস, নজরকাড়া স্টেটমেন্ট ইয়ারপিস আর ট্রেন্ডি ওয়েস্টার্ন লুকে জেনেলিয়া ইতিমধ্যেই রাজত্ব করছেন নেটদুনিয়ায়। ৩৯ বছর বয়সেও এমন তারুণ্যদীপ্ত লুক আসলেই ঈর্ষণীয়। আর সেই সঙ্গে তুমুল আলোচনায় ইমরান হাশমি-জেনেলিয়ার দুর্দান্ত কেমিস্ট্রি।
৩৯ বছর বয়সেও এমন তারুণ্যদীপ্ত লুক আসলেই ঈর্ষণীয়তুমুল আলোচনায় ইমরান হাশমি-জেনেলিয়ার দুর্দান্ত কেমিস্ট্রিইমরান হাশমি তো আকর্ষণের দুনিয়ার সব নিয়মই জানেন। এর আগে পর্দা মাতিয়েছেন অনেক বলিউড সুন্দরীর সঙ্গে। তবে জেনেলিয়ার সঙ্গে তাঁর জুটির কথা আসলেই কেউ ভাবেনি।
নতুন সিনেমার প্রমোশনে এক রিয়েলিটি শোয়ে গিয়ে ইমরান হাশমি আর জেনেলিয়ার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য এখন রীতিমতো ভাইরাল। জেনেলিয়া-রিতেশ এতই ডুবে থাকেন একে অপরের মাঝে যে তাঁদের কাউকেই আরেকজন ছাড়া খুব একটা দেখা যায় না।

View this post on Instagram

A post shared by Genelia Deshmukh (@itsgeneliad)

সেখানে জেনেলিয়ার কানের দুল ঠোঁট দিয়ে খুলে আনার এই অপ্রত্যাশিত মুহূর্তটি এখন বিটাউনের টক অব দ্য মোমেন্ট। জেনেলিয়াকে খুব বেশি বিব্রত মনে হয় নি এই সময়। আর তেমনই একটি দুল তাঁর নতুন সিনেমার লুকে স্টেটমেন্ট পিস হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাই অনেকে বলছেন, পুরো বিষয়টি আসলে স্ক্রিপ্টেড।
এদিকে এই বিষয়ে রিতেশের প্রতিক্রিয়া কী হতে পারে আর কী হওয়া উচিত এইসব আলোচনা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যম ও মিডিয়ায়। এর মাঝেই জেনেলিয়ার স্বামী রিতেশ দেশমুখ এক দারুণ ছবি পোস্ট করে জল ঢেলে দেন সব বিতর্কে।
রিতেশের কোলে বসে এক ঘনিষ্ঠ ও সুইট মোমেন্ট উপভোগ করছেন জেনেলিয়া নৈশভোজের আয়োজনেদেখা যায়, রিতেশের কোলে বসে এক ঘনিষ্ঠ ও সুইট মোমেন্ট উপভোগ করছেন জেনেলিয়া নৈশভোজের আয়োজনে। আর রিতেশ ক্যাপশনে লিখেছেন, টেবল ফর টু, চেয়ার ফর ওয়ান।
নানা বিতর্ক ও গুঞ্জন উসকে দেওয়ার আয়োজন তাই এখন অর্থহীন। পাওয়ার কাপল রিতেশ আর জেনেলিয়া জানান দিলেন, তাঁদের মধ্যে কোনওই বোঝাপড়ার অভাব বা সমস্যা নেই।

View this post on Instagram

A post shared by Genelia Deshmukh (@itsgeneliad)

তবে মজার বিষয় হলো, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে রিতেশের সঙ্গে এক নারীর বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন ও হাস্যোজ্জ্বল কুশল বিনিময়ের সময় জেনেলিয়ার ঈর্ষান্বিত এক্সপ্রেশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এখন।
ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗