খুলনার কয়রায় সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি–৬)। এসআরবির ভাষ্য, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধানের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও আবদুর রহিম (২৬)। তাঁদের দুজনের বাড়িই কয়রা উপজেলায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর উপ–অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।
এসআরবি-৬ কার্যালয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তল্লাশির সময় ইয়াদ আলীপাড় বাড়িতে ছিলেন না।
গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি

জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলিমেজর নাজমুল ইসলাম বলেন, হাফিজুর জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতেন বলে তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আবদুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহ করতেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে তিনি জলদস্যুদের সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে।
মুতাসসিম বিল্লাহ, সদস্যসচিব, কয়রা উপজেলা যুবদলহাফিজুর দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁর এমন কর্মকাণ্ডের বিষয়ে আমরা আগে কিছু জানতাম না। গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পেরেছি। আমরা তাঁকে ভদ্র ও ভালো মানুষ হিসেবেই জানতাম। তাঁর এমন কর্মকাণ্ডে আমরা বিস্মিত হয়েছি।হাফিজুর রহমানের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে কয়রা উপজেলা যুবদলের সদস্যসচিব মুতাসসিম বিল্লাহ বলেন, ‘হাফিজুর দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁর এমন কর্মকাণ্ডের বিষয়ে আমরা আগে কিছু জানতাম না। গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পেরেছি। আমরা তাঁকে ভদ্র ও ভালো মানুষ হিসেবেই জানতাম। তাঁর এমন কর্মকাণ্ডে আমরা বিস্মিত হয়েছি। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জেলা নেতাদেরও অবহিত করেছি।’
শুক্রবার বিকেল চারটার দিকে এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ‘আমরা এখন পর্যন্ত আসামিদের পাইনি। বিষয়টি আমরা জেনেছি। এসআরবি-৬-এর পক্ষ থেকে এখনো তাঁদের আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’
এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Source - www.prothomalo.com ↗