দেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের নতুন দুটি মোটরসাইকেল নিয়ে এসেছে এসিআই মটরস্। মোটরসাইকেল দুটি হলো ইয়ামাহা এক্সএসআর ও ইয়ামাহা এমটি ভার্সন ২ মনস্টার এডিশন। এসিআই মটরস্ বলেছে, দেশে ১৫০ সিসি প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে তারা ‘বহুল প্রতীক্ষিত’ এ দুটি বাইক নিয়ে এসেছে।
নতুন ইয়ামাহ এক্সএসআর মোটরসাইকেলটির দাম ৫ লাখ ৯৯ হাজার টাকা। আর ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশনের দাম ৬ লাখ ২০ হাজার টাকা। তবে দুটি বাইকেরই প্রথম ১০০ ক্রেতার প্রত্যেকের জন্য রয়েছে ৫ হাজার টাকা করে বিশেষ মূল্যছাড়।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে আজ শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মোটরসাইকেল দুটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা ও পরিচালক হিরোশি সেতোগাওয়া এবং এসিআই মটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বেশ কজন বাইকপ্রেমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল
অনুষ্ঠানে বলা হয়, ১৫৫ সিসির নিও-রেট্রো সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ইয়ামাহা এক্সএসআর নতুন ফিচার নিয়ে এসেছে বাংলাদেশের বাজারে। ক্ল্যাসিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন এক্সএসআরে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস)। বাংলাদেশের বাজারে মোটরসাইকেলটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে—ব্ল্যাক মেটালিক, মেটালিক গ্রে ও ভিভিড রেড।
নতুন বাইক দুটি সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) দেশে আমদানি করা করেছে এসিআই মটরস্। নতুন এই এক্সএসআর মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৯ হাজার টাকা। এর প্রথম ১০০ ক্রেতার জন্য ৫ হাজার টাকা করে বিশেষ মূল্যছাড় পাবেন। তাতে দাম পড়বে ৫ লাখ ৯৪ হাজার টাকা।
অন্যদিকে, ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশন সম্পর্কে বলা হয়েছে, দেশে নেকেড স্পোর্টস মোটরসাইকেলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিবেচনা করে সীমিত সংখ্যায় এটি বাজারে আনা হয়েছে। মোটরসাইকেলটিতে এক্সক্লুসিভ মনস্টার গ্রাফিকসের পাশাপাশি রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) এবং কালার টিএফটি মিটার। ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশনের দাম ৬ লাখ ২০ হাজার টাকা। এটিরও প্রথম ১০০ গ্রাহকের প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে বিশেষ মূল্যছাড় রয়েছে। ফলে তাঁরা মোটরসাইকেলটি ৬ লাখ ১৫ হাজার টাকায় কিনতে পারবেন।
এসিআই মটরসের পক্ষ থেকে আরও বলা হয়, আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন, উন্নত পারফরম্যান্স এবং নির্ভযোগ্যতার কারণে ইয়ামাহা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন দুটি মডেলের মাধ্যমে নিও-রেট্রো ও নেকেড স্পোর্টস সেগমেন্টের গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে নিজেদের পোর্টফোলিও আরও সমৃদ্ধ করল ইয়ামাহা।

Source - www.prothomalo.com ↗