দেশে অতিদরিদ্র মানুষের জন্য খোলা ব্যাংক হিসাব আছে ৩৫ লাখের বেশি।
জুনে এসব হিসাবে জমা ছিল ২৯২ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে হয় ২৭৩ কোটি টাকা।
প্রতিটি হিসাবে গড় জমা ৮৩৩ টাকা থেকে কমে ৭৭৪ টাকায় নেমেছে।
একই সময়ে এ ধরনের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজার।
একসময় ব্যাংকিং সেবার বাইরে থাকা কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এখন মাত্র ১০, ৫০ কিংবা ১০০ টাকা দিয়েই ব্যাংক হিসাব খুলতে পারেন। বিশেষ এই সুবিধার আওতায় দেশে ব্যাংক হিসাবের সংখ্যা এখন প্রায় তিন কোটি।
তবে ব্যাংকিং সেবায় এসব মানুষের অংশগ্রহণ বাড়লেও তাঁদের হিসাবে জমা অর্থের পরিমাণ কমছে। বিশেষ করে অতিদরিদ্র মানুষ ও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে আমানত কমেছে উল্লেখযোগ্য হারে।
অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধার ব্যাংক হিসাব বা ‘নো-ফ্রিল অ্যাকাউন্ট’ নিয়ে প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর সময়ের তথ্য নিয়ে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাবগুলোতে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। তিন মাস আগে, অর্থাৎ গত জুন শেষে এসব হিসাবে জমা ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি বা ২ দশমিক ২১ শতাংশ।
অথচ একই সময়ে এসব ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার। বর্তমানে এ ধরনের ব্যাংক হিসাব রয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭৩ হাজারের কাছাকাছি। এসব হিসাবে এখন গড়ে জমা রয়েছে ১ হাজার ৮১৬ টাকা করে। তিন মাস আগে হিসাবপ্রতি গড় আমানত ছিল ১ হাজার ৮৫৮ টাকা।
সাধারণ ব্যাংক হিসাবের সঙ্গে এসব হিসাবের কিছু পার্থক্য রয়েছে। বিশেষ সুবিধার এসব হিসাব সচল রাখতে ন্যূনতম কোনো টাকা জমা রাখার বাধ্যবাধকতা নেই। হিসাব পরিচালনার জন্য কোনো সেবা মাশুলও দিতে হয় না। এমনকি সাধারণ সঞ্চয়ী হিসাবের তুলনায় বেশি সুদ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। মূলত নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এসব সুবিধা চালু করে বাংলাদেশ ব্যাংক।
অতিদরিদ্রদের সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা
দেশে অতিদরিদ্র মানুষের জন্য খোলা বিশেষ সুবিধার ব্যাংক হিসাব রয়েছে ৩৫ লাখের বেশি। গত জুন শেষে এসব হিসাবে জমা ছিল ২৯২ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে তা কমে প্রায় ২৭৩ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে আমানত কমেছে প্রায় ১৯ কোটি টাকা বা ৬ দশমিক ৪৩ শতাংশ।
যে সময়ে এসব হিসাবে আমানত কমেছে, সেই সময়েই অতিদরিদ্রদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজারের বেশি। বর্তমানে অতিদরিদ্রদের প্রতিটি ব্যাংক হিসাবে গড়ে জমা রয়েছে ৭৭৪ টাকা, যা তিন মাস আগেও ছিল ৮৩৩ টাকা।
আমানত কমেছে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ব্যাংক হিসাবেও। বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাওয়া মানুষের জন্য এ ধরনের ব্যাংক হিসাব খোলার সুযোগ রয়েছে।
দেশে বিশেষ সুবিধার ব্যাংক হিসাবগুলোর মধ্যে এই শ্রেণির হিসাবই সবচেয়ে বেশি, প্রায় ১ কোটি ৯ লাখ। এসব হিসাবে তিন মাসে আমানত কমেছে ১০২ কোটি টাকার বেশি। বিশেষ সুবিধার ব্যাংক হিসাবগুলোতে সামগ্রিকভাবে আমানত কমার পেছনে এই শ্রেণির হিসাবের বড় ভূমিকা রয়েছে।
নিম্ন আয়ের মানুষের বিভিন্ন শ্রেণির ব্যাংক হিসাবে আমানত কমলেও ব্যতিক্রম দেখা গেছে তৈরি পোশাকশ্রমিক ও কৃষকদের ক্ষেত্রে। গত সেপ্টেম্বর শেষে পোশাকশ্রমিকদের জন্য ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৪ হাজারের কাছাকাছি। এসব হিসাবে জমা রয়েছে প্রায় ৫৪৬ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে পোশাকশ্রমিকদের এসব হিসাবে আমানত বেড়েছে ২৭ কোটি টাকার বেশি।
এ নিয়ে গত দুই বছরে পোশাকশ্রমিকদের বিশেষ সুবিধার ব্যাংক হিসাবগুলোতে আমানত বেড়েছে অর্ধেকের বেশি। বর্তমানে তাঁদের প্রতিটি হিসাবে গড়ে জমা রয়েছে ৪ হাজার ১২৩ টাকা।
অন্যদিকে কৃষকদের জন্য খোলা ১০ টাকার ব্যাংক হিসাব রয়েছে ১ কোটি ৭ লাখের বেশি। সংখ্যার দিক দিয়ে বিশেষ সুবিধার ব্যাংক হিসাবগুলোর বড় একটি অংশ কৃষকদের। তবে এসব হিসাবে মোট আমানত রয়েছে প্রায় ৭৯২ কোটি টাকা। সেই হিসাবে কৃষকদের প্রতিটি ব্যাংক হিসাবে গড়ে জমা রয়েছে মাত্র ৭৩৮ টাকা।
শিক্ষার্থীদের বিশেষ সুবিধার ব্যাংক হিসাবেও আমানত কমেছে। যদিও শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার হার এখন বেশ দ্রুত। গত সেপ্টেম্বর শেষে দেশে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ লাখ ৩০ হাজারের বেশি। এক বছরের ব্যবধানে এমন ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশের বেশি।
কেন্দ্রীয় ব্যাংক যা বলেছে
ব্যাংক হিসাব খোলার মাধ্যমে একজন মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসেন। তবে শুধু ব্যাংক হিসাব থাকলেই যে তিনি নিয়মিত সঞ্চয় করছেন বা ব্যাংকের অন্যান্য আর্থিক সুবিধা পাচ্ছেন, তা নয়। হিসাবটি নিয়মিত ব্যবহার করা এবং প্রয়োজন অনুযায়ী সঞ্চয় ও ঋণসুবিধা পাওয়াও আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ অংশ।
বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন আয়ের মানুষের ব্যাংক হিসাবে আমানত কমার অন্যতম কারণ হতে পারে, জীবনযাত্রার ব্যয় মেটাতে এসব মানুষ জমানো অর্থ খরচ করছেন।
তবে বিশেষ সুবিধার ব্যাংক হিসাবের ব্যবহার বাড়াতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে লেনদেন হয় না, এমন ব্যাংক হিসাবগুলো শনাক্ত করে আবার সচল করা এবং নিয়মিত সঞ্চয় ও অন্যান্য আর্থিক লেনদেনে উৎসাহিত করা।
কৃষকদের আয় সাধারণত মৌসুমনির্ভর। বছরের সব সময় তাঁদের হাতে সমান পরিমাণ অর্থ থাকে না। বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষকদের উপযোগী বিশেষ সঞ্চয় ও ঋণসুবিধা চালুর সুপারিশও করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া নারী, তরুণ, প্রবীণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে।

Source - www.prothomalo.com ↗