বর পাকুড়গাছ, কনে বটগাছ। মানুষের বিয়ের মতোই বরযাত্রী, শুভদৃষ্টি, সাত পাক ও অগ্নিসাক্ষী রেখে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।