শাহাদত হোসেন একাই লড়েছিলেন। শুরুতে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ‘এ’ দলকে টেনে তুলেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। তার অপরাজিত ১০৩ রানে ভর করে পাকিস্তান ‘এ’ দলের সামনে ২৩৩ রানের লক্ষ্যও দিয়েছিল বাংলাদেশ।