ফেনীতে মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট

ফেনীর ফুলগাজীতে একটি মন্দিরের গেট ও তালা ভেঙে প্রতিমার স্বর্ণালংকার, রুপার অলংকার, দানবাক্সের নগদ অর্থসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মন্দিরের পুরোহিত ও স্থানীয়রা গেট ও তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কিসমত বাসুড়া এলাকার শ্যামা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
Source - www.risingbd.com ↗