ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের অনুসারী শ্রমিক লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসল ‘হানিফ পরিবহন’-এর রং ও স্টিকার সদৃশ একটি ভুয়া বাস জব্দ করা হয়। উদ্ধার করা হয় পেট্রোল, বস্তা ও বাঁশ দিয়ে তৈরি মশাল, ব্যানার-ফেস্টুনসহ অগ্নিসংযোগের বিভিন্ন সরঞ্জাম।