দেড় যুগ পর মাকে ফিরে পেলেন সেই ছোট্ট নিয়ামুল

চার বছরের ছোট্ট নিয়ামুলকে রেখে একদিন হারিয়ে গিয়েছিলেন মা মিনারা বেগম। মায়ের চলে যাওয়ার কারণ বোঝার বয়স তখনো হয়নি তাঁর। এরপর কেটে গেছে ১৮ বছর। এই দীর্ঘ সময়ে নিয়ামুল বড় হয়েছেন, চাকরি নিয়েছেন, সংসারও গড়েছেন। কিন্তু মায়ের কোনো খোঁজ পাননি। মায়ের মুখটিও স্পষ্ট মনে নেই তাঁর। তবু বিশ্বাস হারাননি—মা বেঁচে আছেন, একদিন হয়তো ফিরে আসবেন।
Source - www.risingbd.com ↗