বাস সংকটে নাকাল নগরবাসী, পাল্টাপাল্টি অভিযোগ

রাজধানীতে বাসের জন্য অপেক্ষা যেন প্রতিদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে অনেক রুটে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাস পাওয়া যাচ্ছে না। আবার যে বাস আসছে, তাতে ওঠার জন্য যাত্রীদের রীতিমতো প্রতিযোগিতা করতে হচ্ছে। কোথাও বাসের সংকট, কোথাও অতিরিক্ত ভাড়া আদায়, আবার কোথাও সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি। সব মিলিয়ে স্বস্তিতে গণপরিবহনে চলাচল করতে পারছেন না নগরবাসী।
Source - www.risingbd.com ↗