চাঁদার দাবিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের প্রহরায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়ার চয়নিকা ফার্মেসি। তবে খোলার মাত্র ১৩ দিনের মাথায় ফার্মেসিটিতে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন।