Bangladesh · 2026-11-28 09:36:21

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ 
শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়
৩৪ বছর আগে তৎকালীন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৫৫টি কলেজ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সংখ্যার দিক থেকে দেশের উচ্চশিক্ষায় এখন সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি। কিন্তু শিক্ষার মান ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে পিছিয়ে আছে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের কম উপস্থিতি—সব মিলিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সারা দেশে বিস্তৃত অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩১৮। শিক্ষার্থী প্রায় ৪০ লাখ, যা দেশের উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদেরা বলছেন, কলেজ ও শিক্ষার্থী বাড়লেও সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি শিক্ষার মান। কলেজগুলোতে পড়াশোনার ঘাটতি স্পষ্ট। অপরিকল্পিতভাবে উচ্চশিক্ষার সম্প্রসারণের কারণে এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বিপুলসংখ্যক শিক্ষার্থী কাজ পাচ্ছেন না। পাস করা গ্র্যাজুয়েটদের প্রায় ২৮ শতাংশই বেকার থাকেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এসব সমস্যার কথা অস্বীকার করছে না। তাদের ভাষ্য, এসব সমস্যা সামনে রেখে এখন বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষাক্রম সংস্কার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয় বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষা শেখানোসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপসহ ২০৩০ সালের মধ্যে আর কী কী পরিবর্তন আনা হবে, তা নিয়ে ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণা করে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।
শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের কম উপস্থিতি—সব মিলিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেশের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে অধ্যক্ষ সম্মিলনের আয়োজন করা হয়েছে। সেখানে এই ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণা করা হবে। সম্মিলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
একসময় দেশের কলেজগুলো পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। কিন্তু এতে ওই বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ তৈরি হয়। সে জন্য ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোর উচ্চশিক্ষা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। এখন স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয় থেকে। আছে পেশাগত কোর্সও। বিশ্ববিদ্যালয় হলেও এর কার্যক্রম অনেকটা শিক্ষা বোর্ডের মতো। বড় কাজ মূলত পরীক্ষা নেওয়া। কিন্তু প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক প্রতিবেদনসহ বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেশের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে অধ্যক্ষ সম্মিলনের আয়োজন করা হয়েছে। সেখানে এই ‘রোডম্যাপ ২০৩০’ ঘোষণা করা হবে।বেড়েছে কলেজ ও শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে, প্রতিষ্ঠার পর প্রথম দশকে (১৯৯২–২০০২) এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট কলেজ ছিল ১ হাজার ৭৪টি। পরের দশকে (২০০৩–২০১২) কলেজের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৬৯৮। তৃতীয় দশকে (২০১৩–২০২৩) বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৬৫। এরপরের তিন বছরে (২০২৪–২০২৬) কলেজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৯৭। এর মধ্যে ৬০১টি সরকারি ও ১ হাজার ৬৯৬টি বেসরকারি কলেজ। এ ছাড়া অধিভুক্ত আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়টির ১২টি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় সাড়ে ৬ লাখ। বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৬১ এবং অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৭টি।
একসময় ঢাকার বড় সাতটি সরকারি কলেজও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর এই সাত বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সাত কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। কার্যত এটিও অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই।
অধিকাংশ কলেজেই কমবেশি শিক্ষকসংকট রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় কলেজগুলোতে স্নাতক (সম্মান) পর্যায়ে একেকটি শ্রেণিতে ২০০ থেকে ৩০০ বা তারও বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু কোনো কলেজেই এত শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানোর মতো শ্রেণিকক্ষ নেই।শিক্ষকসংকট, ক্লাসে উপস্থিতি কম
দেশের কলেজগুলোতে, বিশেষ করে সরকারি কলেজগুলোতে শিক্ষকসংকট রয়েছে। যেমন: গাইবান্ধা সরকারি কলেজে গড়ে প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র একজন। স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকসংকট বেশি। এ কারণে শিক্ষকেরা পালা করে পাঠদান করছেন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজটিতে মোট শিক্ষার্থী ১৪ হাজার ৬৫২ জন। শিক্ষক আছেন ৬৬ জন।
অধিকাংশ কলেজেই কমবেশি শিক্ষকসংকট রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় কলেজগুলোতে স্নাতক (সম্মান) পর্যায়ে একেকটি শ্রেণিতে ২০০ থেকে ৩০০ বা তারও বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু কোনো কলেজেই এত শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানোর মতো শ্রেণিকক্ষ নেই।
আজকের সম্মিলন সামনে রেখে অধ্যক্ষরাও শিক্ষকসংকটের কথাই বেশি বলছেন। সম্মিলন উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথম আলোর প্রশ্নের জবাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, অধ্যক্ষরা প্রধানত শিক্ষকসংকটের কথা বলেছেন। গবেষণাগারগুলোতে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কথাও বলেছেন তাঁরা। এ ছাড়া ল্যাব সহকারী সংকটের বিষয়টিও তুলে ধরেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর একটি বড় সমস্যা হলো, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আর ক্লাসে উপস্থিতি কম থাকার অর্থ হলো পড়াশোনায় পিছিয়ে পড়া।
উপাচার্য এ এস এম আমানুল্লাহও এ সমস্যার কথা অস্বীকার করেননি। তিনি বলেন, ঢাকা শহরের বা পুরোনো কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি। কোথাও কোথাও তা ৭৫ শতাংশের বেশি। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর কোথাও কোথাও উপস্থিতি ৩০ শতাংশের মতো।
অন্তর্বর্তী সরকারের এক মাস: শিক্ষার অচলাবস্থা কাটছে, স্থবিরতা বিশ্ববিদ্যালয়েবিপুল ডিগ্রিধারী বেকার থাকেন
সার্বিকভাবেই দেশে শিক্ষিত তরুণদের বেকারত্বের হার বেশি। আইএমএফের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের শিক্ষিত তরুণদের বেকারত্বের উচ্চ হারের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়া তরুণদের একটি বড় অংশই কর্মসংস্থানের বাইরে থাকেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে পাস করা প্রায় ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার থাকেন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে যাঁরা চাকরিতে আছেন, তাঁদের বেশির ভাগ স্বল্প আয়ের চাকরি করেন। সার্বিকভাবে দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেকারত্বের একটি কারণ হলো, স্নাতক ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও সে হারে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়নি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শিল্প ও কর্মক্ষেত্রের সংযোগও দুর্বল। ফলে ডিগ্রি অর্জন করেও অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা নিয়ে চাকরির বাজারে প্রবেশ করতে পারছেন না।
কলেজগুলোর বিপুল আসন খালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) কোর্সে আসন রয়েছে সাড়ে চার লাখের বেশি। এ ছাড়া অনেক কলেজে স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে, যেখানে আসন প্রায় সাড়ে চার লাখ। পেশাগত কোর্সেও কমবেশি ১০ হাজার আসন রয়েছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। পাস করা এসব শিক্ষার্থীর প্রথম পছন্দ থাকবে মেডিকেল কলেজসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। ফলে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আসনই খালি থাকবে। অতীতেও অনেক আসন খালি থাকত।
এ বিষয়ে উপাচার্য বলেন, এবার এমনিতেই কলেজগুলোতে আসনের বিষয়টি ‘অটো র‍্যাশনাল’ হয়ে যাবে। এতে তাদের আয়ের দিক থেকে সমস্যা হলেও তাঁরাও চান মানসম্মত শিক্ষা নিশ্চিত হোক। প্রয়োজনে সরকার টাকা দেবে।
বাংলা ও ইংরেজির পাশাপাশি মান্দারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর কার্যক্রম চলছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ, চ্যালেঞ্জ বাস্তবায়নে
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা এখন কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। একাডেমিক সিলেবাস সংস্কারের মাধ্যমে পাঠ্যক্রমকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক শিক্ষাক্রমে রূপান্তর করার কাজ চলছে। শিক্ষাক্রমকে শ্রমবাজারের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সংযুক্ত করার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের পাঠ্যক্রম উন্নয়নের কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২০০ কোর্সের মধ্যে ইতিমধ্যে ৫৫০টি কোর্সের সংস্কার শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের শিক্ষাক্রম সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর শুরু হবে পুনর্মূল্যায়ন। এই শিক্ষাক্রম ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ ও ‘আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ অনুসারে পুনর্গঠন করা হবে।
২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি চালু করা হয়েছে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ বর্ষে বিশেষায়িত কর্মমুখী কোর্স ও যোগাযোগভিত্তিক ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে ‘কারিগরি কোর্স’ যুক্ত হচ্ছেবাংলা ও ইংরেজির পাশাপাশি মান্দারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর কার্যক্রম চলছে। ইতিমধ্যে ২৭টি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এ বছরের মধ্যে ১০০টি ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকারসারা দেশে এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতটা আছে, তা ভেবে দেখা দরকার। কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে খণ্ডিতভাবে চিন্তা না করে সামগ্রিক সংস্কারের উদ্যোগ নিতে হবে।তবে এসব কোর্স বা উদ্যোগ নেওয়া হলেও এর বাস্তবায়নে যত শিক্ষকের প্রয়োজন, বাস্তবে তা নেই। বিশেষ করে আইসিটি শিক্ষায় শিক্ষকসংকট প্রকট। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আইসিটির জন্য ৮৯ জন কোর ট্রেইনার ও ৮৪০ জন মাস্টার ট্রেইনার এবং অ্যাপ্লায়েড আইসিটির জন্য ৯০ জন কোর ট্রেইনার তৈরি করা হয়েছে। অ্যাপ্লায়েড আইসিটির জন্য ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরির কাজ চলছে। তাঁরা পর্যায়ক্রমে দেশব্যাপী ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেবেন। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদার্থবিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আইসিটি শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগেও জাতীয় বিশ্ববিদ্যালয় আট বছর মেয়াদি (২০২৩–৩১) মহাপরিকল্পনা করেছিল। তাতে স্নাতক ডিগ্রি কোর্স পুনর্গঠন, উচ্চশিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষাকে গুরুত্ব দেওয়া, বাজারমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স চালু করা, শ্রমবাজারের সঙ্গে মিল রেখে ইন্টার্নশিপ চালুসহ বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সংশোধনেরও পরিকল্পনা ছিল। কিন্তু এগুলোর বাস্তবায়ন হয়নি।
‘সামগ্রিকভাবে চিন্তা করতে হবে’
দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে চাকরি করেছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি প্রথম আলোকে বলেন, সারা দেশে এত বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতটা আছে, তা ভেবে দেখা দরকার। কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে খণ্ডিতভাবে চিন্তা না করে সামগ্রিক সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষকদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কলেজশিক্ষকদের পিএইচডি ও এমফিল করার জন্য প্রয়োজনীয় তহবিলও রাখতে হবে। ক্লাসে শিক্ষার্থী কেন কম থাকে, তা গবেষণা করে দেখে পদক্ষেপ নিতে হবে। শিক্ষাক্রম নিয়মিত যুগোপযোগী করতে হবে।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পাঁচ দশকের বেশি আগে কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন চারটি বিভাগে চারটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোকে সেসব বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি। এখন প্রয়োজনে আটটি বিভাগে আটটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে।

Source - www.prothomalo.com ↗