শীতের আগমনী বার্তার সঙ্গেই দূরদেশ থেকে ডানায় ভর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে হাজির হয়েছে অতিথি পাখির ঝাঁক। ক্যাম্পাসের জলাশয়গুলো এখন মুখর পাখির কলকাকলিতে। কখনো দল বেঁধে নীল আকাশে ওড়াউড়ি, কখনো আপন খেয়ালে স্বচ্ছ জলে ডুবসাঁতার—সব মিলিয়ে ক্যাম্পাসে নেমে এসেছে এক মায়াবী পরিবেশ। কেউ কেউ আবার নিশ্চিন্তে পালকের ভেতর মুখ গুঁজে মিষ্টি রোদ পোহাতে ব্যস্ত। পাখিদের জলকেলি, ওড়াউড়ি আর বিচরণে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শীতের শুরুতেই ক্যাম্পাসের লেকে জড়ো হতে শুরু করেছে অতিথি পাখির দল। কেউ মেতেছে সাঁতারে, কেউবা ডানা মেলে প্রস্তুত হচ্ছে ওড়ার জন্যটলটলে জলের ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখিরা। এরই মধ্যে কয়েকটি পাখি ডানা ঝাপটে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেনীল
জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা

আকাশে ঝাঁক বেঁধে উড়ছে পরিযায়ী পাখিরা। পাখিদের দলবেঁধে এমন ওড়াউড়ি ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তাচারপাশের সবুজ প্রকৃতির কোল ঘেঁষে শান্ত জলের ধারে পাখিদের জটলা। যেন প্রকৃতির বুকে এক টুকরো প্রশান্তির ছবিলেকের পানিতে পাশাপাশি সাঁতার কাটছে পরিযায়ী পাখিরা। খাবারের সন্ধানে কখনো পানিতে ডুব দিচ্ছে, কখনো ভেসে বেড়াচ্ছে আপনমনেহাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা পরিযায়ী পাখিদের দল। তাদের জলকেলিতে প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোজল ছুঁয়ে হঠাৎ আকাশে ডানা মেলা। পাখিদের এমন ওড়াউড়িতে লেকের শান্ত জলও যেন মুহূর্তেই চঞ্চল হয়ে ওঠেদলের ভিড়ে হঠাৎ ডানা ঝাপটে নিজের উপস্থিতি জানান দেওয়া। জল ছিটিয়ে ডানার এই কসরত যেন পাখিদের একান্ত নিজস্ব খেলা
Source - www.prothomalo.com ↗