Bangladesh · 2026-11-28 08:30:00

সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা

সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জোনস বিচ। সমুদ্রপ্রেমীদের ভিড় লেগেই থাকে সেখানে। তবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কারও মনে কি প্রশ্ন জাগে, কেন সৈকতের এই নাম? অনেকের মনেই হয়তো জাগে। অনেকেই হয়তো এটাও জানেন, ৪০০ বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ানো নাবিক টমাস জোনসের নামে এ সৈকতের নামকরণ হয়েছিল।
সম্প্রতি টমাস জোনসকে নিয়ে কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন মার্কিন ইতিহাসবিদ জেমস বেইলি। তাঁর ধারণা, জোনসের সঙ্গে জড়িয়ে আছে ১৭ শতকের এক কুখ্যাত জলদস্যুর নাম। ওই জলদস্যু ছিলেন সে সময় ‘কিং অব পাইরেটস’ বা ‘জলদস্যুরাজ’ হিসেবে পরিচিত হেনরি অ্যাভেরি। তিনি আর কারও নয়, মোগল সম্রাট আওরঙ্গজেবের জাহাজ লুট করেছিলেন।
এই লুটের ঘটনায় টমাস জোনস কীভাবে জড়িয়ে পড়েছিলেন, তাঁর নামে যুক্তরাষ্ট্রে সৈকত কেন হলো, তা পরে জানা যাবে। আমাদের মূল আগ্রহের বিষয় হলো সম্রাট আওরঙ্গজেবের জাহাজে জলদস্যুতা ঘিরে। মোগল সাম্রাজ্যের সবচেয়ে বড় সেই জাহাজটি আবার ফিরছিল পবিত্র মক্কা থেকে হজফেরত যাত্রীদের নিয়ে। জাহাজটিতে আওরঙ্গজেবের পরিবারের সদস্যও ছিলেন।
আওরঙ্গজেবের জাহাজে জলদস্যু হেনরি অ্যাভেরি ব্যাপক লুটপাট করেন। হীরা, মণি, মুক্তা, জহরত—কী ছিল না তাতে। শোনা যায়, মোগল সম্রাটের কাছের এক আত্মীয় নাকি ধর্ষণের শিকারও হয়েছিলেন। এতে চরম ক্ষুব্ধ হন আওরঙ্গজেব। বিশ্বজুড়ে শুরু হয় অ্যাভেরিকে ধরার অভিযান। সব মিলিয়ে এই জলদস্যুর শেষ পরিণতি নাকি মোটেও ভালো হয়নি, এমন কথা প্রচলিত আছে।
জলদস্যু হেনরি অ্যাভেরির উত্থান, কীভাবে তিনি আওরঙ্গজেবের জাহাজ লুট করেছিলেন, এরপর আওরঙ্গজেব কী পদক্ষেপ নিয়েছিলেন, অ্যাভেরির শেষ পরিণতি কী হয়েছিল, সবকিছুই আমরা এখানে একে একে জানব। শুরুটা করা যাক অ্যাভেরিকে দিয়ে।
একটি মোগল জাহাজে হামলা চালাচ্ছে জলদস্যুরা। সামনে হেনরি অ্যাভেরিনৌবাহিনী থেকে দস্যুতায়
হেনরি অ্যাভেরির জীবনের শুরুর দিকের গল্প অনেকটাই অজানা। ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে জন্ম নেওয়া অ্যাভেরি সাগরের সঙ্গে সখ্য ছিল ছেলেবেলা থেকেই। বলা হয়ে থাকে, তিনি নাকি একসময় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীতে কাজ করেছিলেন। পরে তিনি দাস ব্যবসার সঙ্গেও যুক্ত হন। এভাবেই কাটছিল জীবন। সময়টা ছিল ১৭ শতকে একেবারে শেষের দিকে।
অ্যাভেরিকে ১৬৯৩ সালে দেখা যায় ‘চার্লস টু’ নামের একটি জাহাজে। স্পেনের রাজার হয়ে সেটি ফরাসি বণিকদের জাহাজে হামলা চালাত। এখানে একটি বিপত্তি দেখা দেয়। স্পেনের এক বন্দরে কয়েক মাস ধরে আটকে থাকতে হয় চার্লস টুর নাবিকদের। বেতনও মিলছিল না। ফলে নাবিকদের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ। এ সুযোগটিই কাজে লাগান চতুর অ্যাভেরি।
অ্যাভেরি জানতে পারেন, লোহিত সাগরে মোখা বন্দর থেকে আওরঙ্গজেবের জাহাজের একটি বহর সুরাটে যাচ্ছে। ২৫টি জাহাজের ওই বহরে মক্কায় হজ পালন শেষে ফেরা যাত্রীরা রয়েছেন।১৬৯৪ সালের মে মাসে বিদ্রোহ করে বসেন অ্যাভেরি। ঘোষণা দেন, ‘আমিই এখন এই জাহাজের ক্যাপ্টেন। নিজের ভাগ্য নিজে গড়তে মাদাগাস্কারের দিকে যাব। যারা চাও আমার সঙ্গে হাত মেলাতে পারো।’ অ্যাভেরি সফল হলেন। চার্লস টুর নাম বদলে তিনি রাখলেন ‘ফ্যান্সি’। জাহাজটির গতি বাড়ানোর জন্য আনা হলো নকশায় বদল। সেটিই ছিল তাঁর জলদস্যুতার জীবনের শুরু।
তখন বিশ্বজুড়ে জলদস্যুদের রমরমা অবস্থা, বলা চলে স্বর্ণযুগ। ১৬৫০ থেকে ১৭৩০ সাল পর্যন্ত আটলান্টিক মহাসাগরে দাপিয়ে বেড়াত ইউরোপের জলদস্যুরা। ক্যারিবীয় অঞ্চলে কুখ্যাতি অর্জন করেছিলেন ব্ল্যাকবিয়ার্ড ও ক্যাপ্টেন কিডের মতো অনেক জলদস্যু। ব্ল্যাকবিয়ার্ড এখনো এতটাই পরিচিত যে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় তাঁর নামে জলদস্যুর চরিত্রও রয়েছে।
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমায় জলদস্যু চরিত্র ব্ল্যাকবিয়ার্ডযাহোক, হেনরি অ্যাভেরি আটলান্টিকে যাননি। নিজের জাহাজ ফ্যান্সি নিয়ে তিনি চলে যান আফ্রিকার দক্ষিণের সাগরে। প্রথম অভিযান চালান কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে ইংরেজ বণিকদের তিনটি জাহাজে। পরে আফ্রিকার উপকূলে কয়েকটি ফরাসি ও ডেনিশ জাহাজেও লুটপাট করেন। ১৬৯৫ সালের মাঝামাঝি সময়ে তাঁর দলের দস্যুদের সংখ্যা দাঁড়ায় ১৫০ থেকে ১৬০ জনে।
১৭ শতকের একেবারে শেষের দিকে অ্যাভেরির নজর পড়ে ভারত মহাসাগরে। ভারতের সুরাট তখন এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। এ বন্দর ঘিরে চলাচল করা জাহাজগুলোতে থাকত রেশম ও মসলাপাতি থেকে শুরু করে মণি–মুক্তা পর্যন্ত। ভারতে ব্যবসা-বাণিজ্য করতে যাওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিসহ বিদেশি বণিকেরাও তাঁদের দামি মালামাল ভারত মহাসাগর দিয়ে নিয়ে যেতেন।
এরই মধ্যে অ্যাভেরি জানতে পারেন, লোহিত সাগরের মোখা বন্দর থেকে মোগল সম্রাট আওরঙ্গজেবের জাহাজের একটি বহর সুরাটে যাচ্ছে। ২৫টি জাহাজের ওই বহরে মক্কায় হজ পালন শেষে ফেরা যাত্রীরা রয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, জাহাজগুলো মণি–মুক্তায় ঠাসা। এ খবর পাওয়ার পর লোহিত সাগরের দিকে যাত্রা শুরু করেন অ্যাভেরি। সময়টা ১৬৯৫ সালের আগস্ট মাস।
ভারত মহাসাগরের প্রাচীন একটি মানচিত্রস্ত্রীর মৃত্যুর পর কেন নেহরু কোটে তাজা গোলাপ গুঁজে রাখতেনবাদ পড়েনি কোনো নৃশংসতা
মোগল জাহাজ লুট করতে যাওয়ার আগে অ্যাভেরির মনে একটি ভয় ছিল, তিনি একা পেরে উঠবেন তো? সে ভয় থেকে সঙ্গে নেন জলদস্যুদের আরও কয়েকটি জাহাজ। কয়েক দিন পর তাঁরা দেখা পান মোগল জাহাজগুলোর। তখন জাহাজগুলোকে তাড়া করা শুরু করেন অ্যাভেরি। হামলায় বহরের কিছু জাহাজে আগুন ধরে যায়। অনেক মোগল জাহাজই দলছুট হয়ে পড়ে।
অ্যাভেরির জাহাজ ফ্যান্সি প্রথমে আটক করে ফাতেহ মোহাম্মদ নামের একটি জাহাজকে। সামান্য লড়াইয়ের পর জাহাজটির দখল নেন অ্যাভেরি। সেটি থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপা লুট করা হয়। সে সময় তার দাম ছিল প্রায় ৫০ হাজার পাউন্ড। এতেও অ্যাভেরির লোভ মেটেনি। তাঁর নজরে ছিল বহরের সবচেয়ে বড় জাহাজ ‘গঞ্জ-ই-সাওয়াই’-এর দিকে, যার মালিক স্বয়ং আওরঙ্গজেব।
গঞ্জ-ই-সাওয়াইয়ে ইংরেজ জলদস্যুদের হামলার খবর পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হন আওরঙ্গজেব। প্রথমেই তাঁর সন্দেহ যায় ভারতে ব্যবসা গেড়ে বসা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে।গঞ্জ-ই-সাওয়াই কিন্তু ফাতেহ মোহাম্মদের মতো ছিল না। এর প্রতিরক্ষাব্যবস্থা ছিল খুবই শক্তিশালী। সেটিতে প্রায় ৮০টি কামান ও ৪ শতাধিক বন্দুকধারী মোগল সেনা ছিলেন। জলদস্যুদের সব জাহাজ মিলিয়েও এত অস্ত্রশস্ত্র ছিল না। কিন্তু লোভের বশে ফ্যান্সিসহ টিকে থাকা নিজেদের শেষ তিনটি জাহাজ নিয়ে গঞ্জ-ই-সাওয়াইকে ধাওয়া করেন অ্যাভেরি। দুই পক্ষের মধ্যে লড়াইটা হয় ৭ সেপ্টেম্বর।
জলদস্যুদের হামলার তীব্র জবাব দিচ্ছিল গঞ্জ-ই-সাওয়াই। তবে মোগলদের ভাগ্যটা হয়তো সেদিন ভালো ছিল না। জলদস্যুদের কামানের গোলায় জাহাজটির প্রধান মাস্তুল ভেঙে পড়ে। গঞ্জ-ই-সাওয়াইয়ে একটি কামানও বিস্ফোরিত হয়। এতে মোগলদের প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ফ্যান্সি থেকে গঞ্জ-ই-সাওয়াইয়ে একে একে উঠে পড়ে জলদস্যুরা। শুরু হয় রক্তক্ষয়ী লড়াই।
গঞ্জ–ই–সাওয়াই থেকে লুটের ধনসম্পদ নিজের জাহাজে তুলছেন হেনরি অ্যাভেরি—এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ছবিতেলড়াইয়ের একপর্যায়ে মোগল সেনাপতি পালিয়ে জাহাজের ডেকের নিচে আশ্রয় নেন। এতে সেনাদের প্রতিরোধ ভেঙে পড়ে। জাহাজের নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। শুরু হয় লুটপাট। লুট করা সোনা, রুপা ও রত্নের মূল্য ছিল প্রায় ৩ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ পাউন্ড। বর্তমান হিসাবে তা কয়েক কোটি পাউন্ডের সমান। জলদস্যুতার ইতিহাসে একে অন্যতম বড় লুটের ঘটনা বলে মনে করা হয়।
কাফি খান, মোগল ইতিহাসবিদএক সপ্তাহ ধরে যাত্রীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পুরুষ যাত্রীদের হত্যা করা হয়। নারীদের করা হয় ধর্ষণ। সম্ভ্রম বাঁচাতে অনেক নারী সাগরে লাফ দিয়েছিলেন। অনেকে খঞ্জর দিয়ে আত্মহত্যাও করেছিলেন।সে সময়ের মোগল ইতিহাসবিদ ছিলেন কাফি খান। তাঁর ‘মুনতাখাব-উল-লুবাব’ বইয়ে গঞ্জ-ই-সাওয়াইয়ে জলদস্যুদের নৃশংসতার বর্ণনা পাওয়া যায়। কাফি খানের ভাষায়, এক সপ্তাহ ধরে যাত্রীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পুরুষ যাত্রীদের হত্যা করা হয়। নারীদের করা হয় ধর্ষণ। সম্ভ্রম বাঁচাতে অনেক নারী সাগরে লাফ দিয়েছিলেন। অনেকে খঞ্জর দিয়ে আত্মহত্যাও করেছিলেন।
কোনো কোনো ইতিহাসবিদ আবার বলে থাকেন, ওই জাহাজে আওরঙ্গজেবের একজন বৃদ্ধা আত্মীয়ও ধর্ষণের শিকার হয়েছিলেন।
মোগল ইতিহাসবিদ কাফি খানের লেখা ‘মুনতাখাব-উল-লুবাব’ গ্রন্থভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাওখবর পেয়ে কী করলেন আওরঙ্গজেব
গঞ্জ-ই-সাওয়াইয়ে লুটপাটের পর হেনরি অ্যাভেরি সাঙ্গপাঙ্গদের নিয়ে ক্যারিবীয় অঞ্চলে বাহামা দ্বীপপুঞ্জে চলে যান। এলাকাটি ছিল জলদস্যুদের জন্য নিরাপদ আশ্রয়। তবে অ্যাভেরির মনে ভয় ছিল, লুট করা ধনসম্পদের দিকে নজর পড়বে সবার। তাই প্রথমেই তিনি ফ্যান্সির ডেকের নিচে সেগুলো লুকিয়ে ফেলেন। পাশাপাশি স্থানীয় গভর্নরকে ঘুষ দিয়ে হাত করে ফেলেন।
ঘটনার এই পর্যায়ে আসা যাক নিউইয়র্কের জোনস সৈকতের নামকরণ যাঁর নামে সেই টমাস জোনসের প্রসঙ্গে। ইতিহাসবিদ জেমস বেইলি মতে, গঞ্জ-ই-সাওয়াই লুটের পর অ্যাভেরিকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন টমাস জোনস। এর বিনিময়ে বিপুল অর্থ পেয়েছিলেন তিনি। যদিও অনেক ইতিহাসবিদ আবার জোনসের সঙ্গে অ্যাভেরির এই সংযোগকে মানতে নারাজ।
মোগল সম্রাট আওরঙ্গজেবের একটি প্রতিকৃতিগঞ্জ-ই-সাওয়াইয়ে ইংরেজ জলদস্যুদের হামলার খবর পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হন আওরঙ্গজেব। প্রথমেই তাঁর সন্দেহ যায় ভারতে ব্যবসা গেড়ে বসা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে। কোম্পানির যোগসাজশ ছাড়া এমন হামলা সম্ভব কি না, সে প্রশ্নও ওঠে। এর জেরে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারখানার কয়েকজন কর্মকর্তা ও বণিককে বন্দী করে মোগল কর্তৃপক্ষ।
এতে বড় ধরনের ঝামেলার মুখে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারণ, মোগলদের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে ভারতে তাদের বাণিজ্য বিপর্যয়ের মুখে পড়তে পারত। পরিস্থিতি সামাল দিতে কোম্পানি লুট হওয়া সম্পদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়। নড়েচড়ে বসে ব্রিটিশ সরকারও। অ্যাভেরিকে ধরতে বড় অভিযান শুরু করে তারা। তাঁর মাথার বিনিময়ে ঘোষণা করা হয় বিপুল অঙ্কের উপহার।
অনেকেই বলেন, এতটাই করুণ অবস্থায় নাকি অ্যাভেরির মৃত্যু হয়েছিল যে শেষকৃত্যের জন্য কফিন কেনার মতো অর্থও ছিল না।তবে জলদস্যুদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যোগসাজশ থাকতে পারে, এমন ধারণা ছিল মোগল ইতিহাসবিদ কাফি খানের। তিনি তাঁর বইয়ে লিখেছেন, বোম্বেতে কোম্পানির গভর্নর যে রাজস্ব পেতেন, তা খুব বেশি ছিল না। তাহলে তাঁর বিপুল আয়ের উৎস কী ছিল? তা হলো হজযাত্রীদের নিয়ে ফেরা জাহাজগুলো লুট করা। ফিরতি পথে ওই জাহাজগুলোয় প্রচুর ধনসম্পদ থাকত।
ছেলেকে বাঁচাতে মা ছুটে গিয়েছিলেন বিজ্ঞানীর কাছে, প্রায় দেড় শ বছর পরও সেই আবিষ্কারে বাঁচছে জীবনশেষ পর্যন্ত কী হয়েছিল জলদস্যু অ্যাভেরির
গঞ্জ-ই-সাওয়াই লুটের পর অ্যাভেরি ও তাঁর সাঙ্গপাঙ্গরা বেশি দিন বাহামায় থাকেননি। বিপুল অর্থের মালিক হওয়ার পর অনেকে দস্যুতা ছেড়ে দেন। বেশির ভাগ পালিয়ে যান আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে। কয়েকজনকে ব্রিটিশ সরকারের অভিযানে আটকের পর ফাঁসি দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত অ্যাভেরির কী হয়েছিল, তা আজও রহস্য। এ নিয়ে নানা কাহিনিও রয়েছে।
যেমন অতি সম্প্রতি অ্যাভেরির অন্তর্ধান নিয়ে নতুন এক তথ্য সামনে এনেছেন সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ শন কিংসলে ও রেক্স কোয়ান। তাঁদের দাবি, জলদস্যুতা ছেড়ে অ্যাভেরি ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের গুপ্তচর হিসেবে কাজ শুরু করেছিলেন। ফ্রান্সের আক্রমণ আর ইংল্যান্ডের সিংহাসন দখলের ষড়যন্ত্র ঠেকাতে গড়ে ওঠা একটি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।
অনেকে আবার এ-ও বলে থাকেন, গঞ্জ-ই-সাওয়াই লুটের পর ‘ব্রিজম্যান’ ছদ্মনাম নিয়ে আয়ারল্যান্ডে চলে যান অ্যাভেরি। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে সময় অধিকাংশ মানুষের বিশ্বাস ছিল, ব্রিটিশ সরকারের অভিযান এড়িয়ে অ্যাভেরি সফলভাবে পালিয়ে যেতে পেরেছিলেন। পরে লুট করা সম্পদ দিয়ে বাকি জীবন নিশ্চিন্তে কাটান।
১৮ শতকে ভারত মহাসাগর ঘিরে উপনিবেশ তৈরি করা শুরু করে ইউরোপীয়রা। নিজেদের স্বার্থেই তারা জলদস্যুদের ওপর খড়্গহস্ত হয়ে ওঠে।অ্যাভেরিকে নিয়ে বহু বছর ধরে আরেকটি কাহিনি প্রচলিত রয়েছে। তা হলো, তিনি জন্মভূমি ইংল্যান্ডে ফিরে সাধারণ জীবনযাপন শুরু করেছিলেন। কিন্তু নিজ মাটিতেই প্রতারণার ফাঁদে পড়ে সব সম্পদ হারান। ফলে শেষ জীবনে একেবারে নিঃস্ব হয়ে পড়েন তিনি। এতটাই করুণ অবস্থায় নাকি তাঁর মৃত্যু হয়েছিল যে শেষকৃত্যের জন্য কফিন কেনার অর্থও ছিল না।
অ্যাভেরির পরিণতি যা-ই হোক না কেন, জলদস্যুদের অবস্থা দিন ধীরে ধীরে খারাপ হতে থাকে। ১৮ শতকে ভারত মহাসাগর ঘিরে উপনিবেশ তৈরি করা শুরু করে ইউরোপীয়রা। নিজেদের স্বার্থেই তারা জলদস্যুদের ওপর খড়্গহস্ত হয়ে ওঠে। তবে জলদস্যুতা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি, এমনকি আজও। একুশ শতকে এসেও ভারত মহাসাগরে এমন ঘটনা ঘটছে, বিশেষ করে সোমালিয়া উপকূলে।
তথ্যসূত্র:
১. ন্যাশনাল জিওগ্রাফি: দিস পাইরেটস লেফট দ্য ক্যারিবিয়ান বিহাইন্ড—অ্যান্ড স্টোল দ্য বিগেস্ট বুটি এভার
২. হিস্টোরি ডটকম: দ্য মোস্ট সাকসেসফুল পাইরেট ইউ’ভ নেভার হার্ড অব
৩. দ্য গার্ডিয়ান: এক্সপ্লোরারস আনলক দ্য মিস্ট্রি অব ‘পাইরেট কিং’ হেনরি অ্যাভেরি হু ভ্যানিশড আফটার হিউজ হেইস্ট অ্যাট সি
৪. স্ক্রল ডন ইন: হোয়েন পাইরেট হেনরি অ্যাভেরি হাইজ্যাকড আ মোগল শিপ, সাওয়ারিং আওরঙ্গজেব’স টাইস উইথ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
৫. অ্যাসোসিয়েটেড প্রেস: অ্যামেচার হিস্টোরিয়ান’স লুক ইনটু মার্ডারাস পাইরেট ফাইন্ডস নিউইয়র্ক বিচ নেমসেক মে হ্যাভ হেল্পড
৬. স্মিথসোনিয়ান ম্যাগাজিন: দ্য নটোরিয়াস পাইরেট কিং হু ভ্যানিশড উইদ দ্য রিচিজ অব আ মোগল ট্রেজার শিপ
পাইপে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, পশ্চিমা-সমর্থিত বাহিনী কীভাবে হত্যা করল গাদ্দাফিকেভাতিজাকে আলিঙ্গন করতে বাদশাহ দুই হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গুলি

Source - www.prothomalo.com ↗