Bangladesh · 2026-11-28 08:30:00

ইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্য

ইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্য
মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক। সে বই থেকে নিয়মিত এই লেখা। অনুবাদ করেছেন নূরুননবী শান্ত
প্রায় তিন হাজার বছর আগে প্রাচীন গ্রিসের এক রহস্যময় অন্ধ ব্যক্তি রচনা করেছিলেন দুটি অসাধারণ মহাকাব্য। পাশ্চাত্য সাহিত্যের এই যুগান্তকারী দুই গ্রন্থে বর্ণিত হয়েছে নিষ্ঠুর অবরোধের শিকার এক নগরের বীরগাথা এবং এক যোদ্ধার ঘরে ফেরার দীর্ঘ ও বিপৎসংকুল অভিযাত্রা।
হোমার সম্পর্কে আমাদের জানা অতি সামান্য। এমনকি তিনি আদৌ কোনো ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, নাকি একাধিক কবির সম্মিলিত রূপ, সেটাও নিশ্চিত নয়। কোনো কোনো বিবরণে বলা হয়েছে, তিনি খ্রিষ্টপূর্ব অষ্টম বা নবম শতকে এজিয়ান সাগরের চিওস দ্বীপে জন্মগ্রহণ করেন এবং সম্ভবত বর্তমান তুরস্কের প্রাচীন আয়োনিয়া অঞ্চলে বসবাস করতেন। অনেক গবেষক মনে করেন, হোমার ছিলেন রাজদরবারের গায়ক ও গল্পকথক, যিনি পরবর্তীকালে অন্ধ হয়ে যান।
হোমারকে গণ্য করা হয় ইলিয়াড এবং ইলিয়াড–এর ধারাবাহিকতায় রচিত ওডিসির মহাকবি হিসেবে। ধারণা করা হয় যে এগুলো তিনি রচনা করেছিলেন আনুমানিক খ্রিষ্টপূর্ব ৭৫০ সালের দিকে। এই সময়কাল নির্ধারণ করা হয়েছে ভাষার বিবর্তনের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। তবে কোনো কোনো ইতিহাসবিদের ধারণা, মহাকাব্য দুটি আরও প্রাচীন। তবে এ বিষয়ে প্রায় সবাই নিশ্চিত যে এই দুটি রচনারই ভিত্তি মৌখিক সাহিত্যের ঐতিহ্য এবং এ ঐতিহ্য আসলে শ্রোতাদের উদ্দেশে পরিবেশনামূলক সাহিত্য, পাঠকদের জন্য লিখিত সাহিত্য নয়।
কারও কারও কাছে ইলিয়নের গান নামে পরিচিত ইলিয়াডের কাহিনি ট্রয় নগরের ১০ বছরব্যাপী অবরুদ্ধ থাকার শেষ কয়েক সপ্তাহের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। চব্বিশটি অধ্যায়ে বিভক্ত এই মহাকাব্যে উঠে এসেছে মহাবীর অ্যাকিলিস ও ট্রয়ের হেক্টরের মধ্যে সংঘর্ষ এবং অ্যাকিলিস ও রাজা আগামেমননের দ্বন্দ্ব।
হোমার সম্পর্কে আমাদের জানা অতি সামান্য। এমনকি তিনি আদৌ কোনো ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, নাকি একাধিক কবির সম্মিলিত রূপ, সেটাও নিশ্চিত নয়। কোনো কোনো বিবরণে বলা হয়েছে, তিনি খ্রিষ্টপূর্ব অষ্টম বা নবম শতকে এজিয়ান সাগরের চিওস দ্বীপে জন্মগ্রহণ করেন এবং সম্ভবত বর্তমান তুরস্কের প্রাচীন আয়োনিয়া অঞ্চলে বসবাস করতেন। অনেক গবেষক মনে করেন, হোমার ছিলেন রাজদরবারের গায়ক ও গল্পকথক, যিনি পরবর্তীকালে অন্ধ হয়ে যান।ওডিসিতে বর্ণিত হয়েছে ট্রয় যুদ্ধের বীর ওডিসিউসের (লাতিন নাম ইউলিসিস) বিপৎসংকুল স্বদেশযাত্রার কাহিনি। ট্রয় অবরোধের অবসানের পর গ্রিসের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত ছোট্ট দ্বীপ ইথাকায় ফিরতে তাঁকে পাড়ি দিতে হয় দীর্ঘ দশ বছরের পথ। ওডিসিউসের দীর্ঘ অনুপস্থিতির ফলে ইথাকাবাসী ধরে নেয় যে তিনি মারা গেছেন। আর তখন তাঁর স্ত্রী পেনেলোপি ও পুত্র টেলেম্যাকাসকে মোকাবিলা করতে হচ্ছে একদল আগ্রহী পুরুষের, যারা পেনেলোপিকে বিয়ে করতে প্রতিযোগিতায় লিপ্ত, ‘বল, হে কাব্যদেবী, সেই বিচক্ষণ পুরুষের কথা, যিনি পবিত্র ট্রয় ধ্বংস করে বহু দূরদেশ ভ্রমণ করেছেন, নগর দেখেছেন, মানুষের মন বুঝেছেন, আর সমুদ্রে ভোগ করেছেন হৃদয়ের অপরিমেয় বেদনা ।’
ওডিসিতে ওডিসিউসকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তিনি চাইলে দেবতাদের মতো সুখে ও অমরত্ব নিয়ে জীবন কাটাতে পারেন, অথবা স্ত্রীর কাছে ও স্বদেশে ফিরে গিয়ে অন্য সাধারণ মানুষের মতো মরণশীল জীবন বেছে নিতে পারেন। অবশেষে তিনি দ্বিতীয় পথটি বেছে নেন। তাঁর ফিরতি যাত্রা হয়ে ওঠে এক নিরন্তর সংগ্রাম। পুরো যাত্রাপথে মানবজীবনের ক্ষণস্থায়িত্ব ও জীবনের অর্থ–সম্পর্কিত একের পর এক প্রশ্নের মুখোমুখি হন তিনি।
ওডিসিতে ওডিসিউসকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তিনি চাইলে দেবতাদের মতো সুখে ও অমরত্ব নিয়ে জীবন কাটাতে পারেন, অথবা স্ত্রীর কাছে ও স্বদেশে ফিরে গিয়ে অন্য সাধারণ মানুষের মতো মরণশীল জীবন বেছে নিতে পারেন। অবশেষে তিনি দ্বিতীয় পথটি বেছে নেন। তাঁর ফিরতি যাত্রা হয়ে ওঠে এক নিরন্তর সংগ্রাম। পুরো যাত্রাপথে মানবজীবনের ক্ষণস্থায়িত্ব ও জীবনের অর্থ–সম্পর্কিত একের পর এক প্রশ্নের মুখোমুখি হন তিনি।এই দুটি মহাকাব্য রচিত হয়েছিল হোমারীয় গ্রিক ভাষায়, যা মূলত আয়োনীয় গ্রিক ও অন্যান্য প্রাচীন গ্রিক উপভাষার সংমিশ্রণ।
ইলিয়াড ও ওডিসি পাশ্চাত্য সাহিত্যের টিকে থাকা প্রাচীনতম দুটি রচনা। এগুলো কাহিনি বলার প্রাচীনতম নথিবদ্ধ ধারার প্রতিনিধিত্ব করে। যুগে যুগে অসংখ্য লেখককে অনুপ্রাণিত করেছে এই দুটি মহাকাব্য। তাঁদের মধ্যে রয়েছেন ইউরিপিদিস ও প্লেটো থেকে শুরু করে ইউলিসিস–এর (১৯২২) লেখক জেমস জয়েস এবং পেনেলোপিয়াড–এর (২০০৫) লেখক মার্গারেট অ্যাটউড। অ্যাটউডের উপন্যাসটি ওডিসির কাহিনির পুনঃকথন, যেখানে ঘটনাগুলো পেনেলোপির দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হয়েছে।

Source - www.prothomalo.com ↗