রাজধানীর মিরপুরের কালশীতে একটি যাত্রীবাহী বাসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত বাসের পেছনের আসনে বসেছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ এমন তথ্য পেয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সরে যান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে।
মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

Source - www.bd24live.com ↗