এলাম, দেখলাম, বাজেভাবে হার মানলাম—টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গল্প এটাই।
সেই গল্প শুধুই দক্ষিণ আফ্রিকাতেই নয়, লেখা হয় বাংলাদেশের মাটিতেও। দুই দল এ পর্যন্ত যে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে, তার ১৬টিতেই জয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। অন্য দুটি ম্যাচ ড্র হওয়ার বড় কারণ বৃষ্টি।
এই দুই দল যখন লাল বলের ক্রিকেটে মুখোমুখি হয়, উইকেটের ধরন নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় উইকেটকে মনে হয় ব্যাটিং-স্বর্গ। আবার বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, ব্যাটসম্যানদের জন্য উইকেট হয়ে ওঠে পুরোপুরি নরক। সর্বশেষ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসটা অবশ্য ব্যতিক্রম। বাংলাদেশ করে ফেলেছিল ৪০০ রান। তবে ব্যতিক্রম তো ব্যতিক্রমই, এরপর বাংলাদেশ ফিরে আসে নিজেদের পরিচিত চেহারায়। দক্ষিণ আফ্রিকায় আরেকটি সিরিজ শেষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথই সবচেয়ে একতরফা কি না, সেই প্রশ্নটা করাই যায়।
দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুর্দশা কতটা ভয়াবহ, সেটি বোঝাতে একটি সংখ্যাই যথেষ্ট— ১৯.১০। টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে এটি বাংলাদেশের ব্যাটিং গড়। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রতি ১৯.১ রানে একটি উইকেট হারিয়েছে। ১৫০ বছর ছুঁই ছুঁই টেস্ট ইতিহাসে কমপক্ষে পাঁচবার মুখোমুখি হয়েছে যেসব দল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই গড়ই সবচেয়ে বাজে। ৪৫ জোড়া দল এখন পর্যন্ত পাঁচবারের বেশি মুখোমুখি হয়েছে টেস্টে। আফগানিস্তান ও জিম্বাবুয়ে ছাড়া যেখানে বাকি ৪৪টি দ্বৈরথই টেস্ট ক্রিকেটের প্রথম ১০ সদস্যের মধ্যে।
বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতেও দুর্দান্ত দক্ষিণ আফ্রিকানরাকোনো একটি দলের বিপক্ষে বাজে ব্যাটিং গড়ের এই হিসাবে বাংলাদেশের ঠিক ওপরে আছে জিম্বাবুয়ের নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই দলটির ব্যাটিং গড় ২১.২৪।
বিপরীত পরিসংখ্যানেও সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। টেস্টে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যাটিং গড় জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৫৬.২৬। বাংলাদেশের বিপক্ষে ৫৩.৮৯ গড় নিয়ে দুইয়েও দক্ষিণ আফ্রিকা।
নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরিটেস্টে এক দলের বিপক্ষে সর্বোচ্চ ব্যাটিং গড়
টেস্টে এক দলের বিপক্ষে সর্বনিম্ন ব্যাটিং গড়
ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্য রকমদুই দলের ব্যাটিং গড়ের পার্থক্য হিসাব করলে সবচেয়ে একতরফা টেস্ট দ্বৈরথের একটা ধারণা পাওয়া যায়। অল্প ব্যবধানে সেই তালিকার দুইয়ে থাকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দ্বৈরথ। দুই দলের ব্যাটিং গড়ের পার্থক্য ৩৪.৭৯। ০.২৩ গড়ের পার্থক্যে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে লড়াই। এই হিসাবের তিনে ও চারেও আছে বাংলাদেশের নাম। বাংলাদেশ ও ভারতের গড়ের পার্থক্য ২৮.২৭, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ২৫.২৮।
টেস্টে বাংলাদেশ সব মিলিয়ে উইকেটপ্রতি রান তুলেছে ২৫.৫১ গড়ে। মাত্র ১৩টি টেস্ট খেলা আয়ারল্যান্ডই শুধু এই রেকর্ডে বাংলাদেশের পেছনে (২৪.৪৫)। বোলিং গড়ে অবশ্য বাংলাদেশই সবচেয়ে বাজে। বাংলাদেশের বোলিং গড় ৪১.৮৬। দশমিকের পার্থক্যে বাংলাদেশের ঠিক ওপরে আয়ারল্যান্ড (৪১.৬১)।
দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’

Source - www.prothomalo.com ↗