রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সবচেয়ে বেশি, ১৬৫ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪, লালবাগ বিভাগে ৫৭, মতিঝিল বিভাগে ৫২, গুলশান বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২, রমনা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধার

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৫৪টি ইয়াবা বড়ি, ছয়টি মুঠোফোন উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Source - www.prothomalo.com ↗