Bangladesh · 2026-11-28 10:40:42

আগুনের কোনো দল নেই

আগুনের কোনো দল নেই
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে পোড়া একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রাবেয়া বেগম প্রথম আলোকে বলেছেন, ‘আমার এই বিল্ডিংটায় ছয়টা রুম, সবগুলো পুড়াই দেছে।’ তারপর যোগ করেছেন, ‘আমি একা বিটি মানুষ আছি। এখনো ভয়ের মধ্যে আছি।’
তাঁর ঘর পোড়ার দুই দিন আগে, ১৮ নভেম্বর সন্ধ্যায়, গোপালগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও আগুন দেওয়ার সময় ভেতরে রোগী ছিলেন; স্বজনেরা বাইরে দাঁড়িয়ে আহাজারি করছিলেন।
হাসপাতালটির মালিক বিএনপির একজন সংসদ সদস্য, কিন্তু সেখানে চিকিৎসা নিতে যান এলাকারই সাধারণ মানুষ। দুই জেলা, দুই পক্ষ, দুই রকম স্লোগান। কিন্তু ছাইয়ের রং একই।
গত দুই সপ্তাহের হিসাবটা মনে রাখা দরকার। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি থেকে সহিংসতা ছড়িয়েছে।
জেলা প্রশাসনের হিসাবে ১০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি থানা, যানবাহন ও সরকারি স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগের শিকার; ক্ষতি কয়েক শ কোটি টাকা।
নাশকতাই কি আওয়ামী লীগের রাজনীতির শেষ আশ্রয়আ.লীগ যেভাবে রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন করে ফেলল১৮ নভেম্বর কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত হন কৃষক দল ও জাসাসের দুই স্থানীয় নেতা শাহিন ও সোহেল। দুটি পরিবার হারিয়েছে তাদের উপার্জনক্ষম মানুষ। ২০ নভেম্বর প্রতিশোধের আগুনে বেন্দারচরে ৬০টির বেশি ঘর ও ৬টি দোকান ভাঙচুর, লুট ও পোড়ানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একই সময়ে সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ রাখতে হয়েছে ২৯টি শাখা। সেসব এলাকায় সঞ্চয় তোলা, কিস্তি দেওয়া, নতুন ঋণ নেওয়া—সবই এখন অনিশ্চিত। এই ব্যাংকের সদস্যদের বড় অংশ গ্রামের দরিদ্র নারী। তাঁদের আদায়ের খাতা পুড়িয়ে কোন রাজনৈতিক লক্ষ্য অর্জিত হলো, এই প্রশ্নের উত্তর কেউ দেবেন কি?
সরকারের কাছে প্রত্যাশা স্পষ্ট: যে আগুন দেয়, তার পরিচয় দলীয় পতাকায় নয়, অপরাধে। নেলসন ম্যান্ডেলা তাঁর আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম-এ লিখেছিলেন, যে মানুষ অন্যের স্বাধীনতা কেড়ে নেয়, সে নিজেই ঘৃণার কারাগারে বন্দী; নিপীড়িত আর নিপীড়ক দুজনেই মনুষ্যত্ব হারায়। সাতাশ বছর জেলখাটা মানুষটি জানতেন, প্রতিশোধের রাজনীতি দিয়ে কোনো জাতি মুক্ত হয় না।হানা আরেন্ট তাঁর অন ভায়োলেন্স (১৯৭০) গ্রন্থে ক্ষমতা আর সহিংসতাকে পরস্পরের বিপরীত বলে দেখিয়েছিলেন। ক্ষমতা জন্মায় মানুষের সম্মিলিত সম্মতি থেকে; সহিংসতা ক্ষমতা ধ্বংস করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না। যে দল মানুষকে বোঝাতে পারে না, সে পোড়াতে শুরু করে। আমরা এমন এক রাজনীতিতে আটকে গেছি, যার ব্যাকরণ যুক্তি নয়, আগুন। এই ভাষায় বিরোধীকে পরাজিত করা হয় না, নিশ্চিহ্ন করার চেষ্টা হয়। আর প্রতিটি আগুন বস্তুত পরের আগুনের যুক্তি তৈরি করে দেয়।
রাজনীতির এই ভাষার সবচেয়ে নিষ্ঠুর দিকটি হলো ঝুঁকি আর লাভের অসম বণ্টন। যাঁরা দেড় দশকের দুঃশাসন, গুম আর রক্তপাতের দায় বহন করেন, তাঁরা আজ সীমান্তের ওপারে বা নিরাপদ দূরত্বে। সেখান থেকে ‘লকডাউন’ আর ‘প্রতিরোধের’ ডাক আসে। আর রাস্তায় নামেন গ্রামের তরুণ, দিনমজুর, ছোট দোকানি। মামলা হবে তাঁদের নামে, জেল খাটবেন তাঁরা, গুলিতে বা কোপে মরবেন তাঁরাই। যাঁরা আগুন জ্বালাতে বলেন, তাঁরা থাকেন ধোঁয়ার নাগালের বাইরে। এই সব মানুষের পাওয়ার কিছু নেই, হারানোর আছে সর্বস্ব।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মুকসুদপুর থানায় আগুন দেওয়ার পর অনেকে তা ভিডিও করে রাখেন গোপালগঞ্জের সাধারণ মানুষের ভোগান্তি এখন আরও এক ধাপ বেড়েছে। ১৭ নভেম্বর থেকে জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ। ২৫ নভেম্বর রাত থেকে বিকাশ, নগদ, রকেটের বহু ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করেছে।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, গোপালগঞ্জের এক কলেজ পাস তরুণী তামান্না তাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি দিতে পারছেন না, আবেদনের শেষ দিন শুক্রবার। ঢাকায় চাকরি করা কাজী আকাশের প্রশ্ন, ‘তাহলে আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো?’ সন্দেহজনক লেনদেন ঠেকানো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অপরাধীকে খুঁজে বের করার বদলে গোটা জেলার লেনদেন আটকে দেওয়া হলো কালেকটিভ পানিশমেন্টের চেহারা নেয়। যৌথ শাস্তি আইনের শাসন নয়, আইনের প্রহসন।
একই সময়ে আরেকটি সংকট নিঃশব্দে চলছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, শ্রমিকেরা চাইছিলেন ৩০ হাজার।
বিএনপি সরকারের তিন ‘ফল্ট লাইন’ যে ঝুঁকি তৈরি করছেবিএনপি কি শুধু ক্ষমতার রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ গড়তে পারবে?১৪ নভেম্বর বিজিএমইএ জানিয়েছিল ১৪৭টি কারখানা বন্ধের কথা; ২৫ নভেম্বরও গাজীপুরে ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ কারখানায় শ্রমিক মজুরি পান না। যাঁর সংসার মাসের মজুরিতে চলে, রাজনীতির আগুন আর মজুরির অনিশ্চয়তা তাঁর কাছে একই অভাবের দুই নাম।
ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে চিনিয়েছিলেন বৈধ বলপ্রয়োগের একচেটিয়া অধিকারের দাবিদার হিসেবে। রাষ্ট্র যখন সেই অধিকার নিরপেক্ষভাবে প্রয়োগ করতে দ্বিধা করে, তখন তা ভাগ হয়ে যায় দলীয় জনতার হাতে। কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার চার দিন পরও, ২২ নভেম্বর পর্যন্ত, হত্যা বা পরবর্তী অগ্নিসংযোগের কোনো মামলা হয়নি বলে থানার ওসি জানিয়েছেন। নিহত ব্যক্তির পরিবার বিচার পায়নি, পোড়া ঘরের মালিকও না। বিচার যখন দেরি করে, প্রতিশোধ তখন সময়মতো হাজির হয়।
সরকারের কাছে প্রত্যাশা স্পষ্ট: যে আগুন দেয়, তার পরিচয় দলীয় পতাকায় নয়, অপরাধে। নেলসন ম্যান্ডেলা তাঁর আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম-এ লিখেছিলেন, যে মানুষ অন্যের স্বাধীনতা কেড়ে নেয়, সে নিজেই ঘৃণার কারাগারে বন্দী; নিপীড়িত আর নিপীড়ক দুজনেই মনুষ্যত্ব হারায়। সাতাশ বছর জেলখাটা মানুষটি জানতেন, প্রতিশোধের রাজনীতি দিয়ে কোনো জাতি মুক্ত হয় না।
নড়াইলে সহিংসতা, প্রোপাগান্ডার রাজনীতি ও সংখ্যালঘুর বিপদসবচেয়ে হতাশার জায়গা আমাদের নাগরিক সমাজের একাংশ। আওয়ামী ঘরানার কেউ কেউ গোপালগঞ্জের আগুনে প্রতিরোধের রোমাঞ্চ দেখছেন। বিএনপি ঘরানার কেউ কেউ কালিয়ার পোড়া ঘরকে ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ বলে ব্যাখ্যা করছেন। যে বিবেক শুধু প্রতিপক্ষের আগুনে জেগে ওঠে, তা বিবেক নয়, দলীয় সাইরেন। আজ যাঁরা প্রতিপক্ষের পোড়া ঘর দেখে তৃপ্তি পান, কাল নিজেদের ঘর পুড়লে তাঁদের প্রতিবাদ কেউ শুনবে না।
এই চক্র থেকে বেরোনোর কোনো সহজ সূত্র নেই। স্বীকার করতে হবে, সহিংসতার দায় কোনো এক পক্ষের একার নয়। আবার সবার দায় সমানও নয়। যিনি নিরাপদ দূরত্ব থেকে আগুনের ডাক দেন, যিনি ক্ষমতায় থেকে চাইলেই কর্মীর হাত থামাতে পারেন, আর যে রাষ্ট্র হত্যা-অগ্নিসংযোগের পর দিনের পর দিন একটি মামলাও নিতে পারে না, তাদের দায়ের ওজন আলাদা। আইনের শাসন তাই কারও করুণা নয়, রাষ্ট্রের নৈতিক সামর্থ্যের পরীক্ষা। আর যাঁরা লেখেন, পড়ান, কথা বলেন, তাঁদের পরীক্ষা সহজ শোনালেও কঠিন: দুই পোড়া ঘরের সামনে একই রকম লজ্জিত হতে পারা।
বেন্দারচরের রাবেয়া বেগম আর গোপালগঞ্জের হাসপাতালে আটকে পড়া রোগীর স্বজন—কেউই ক্ষমতার ভাগ চাননি। তাঁরা চেয়েছিলেন রাতে নিজের ঘরে ঘুমাতে। একটি রাষ্ট্র এই সামান্য চাওয়াটুকু পূরণ করতে না পারলে কে ক্ষমতায় এল আর কে ফিরল, সেই প্রশ্ন অর্থহীন হয়ে যায়।
কাজী মারুফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗