মো. নূর ইসলাম, দিনাজপুর থেকে
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আদিবাসীপাড়া এলাকায় রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ট্যাবলেটগুলো ভারতীয় নেশাজাতীয় আলপ্রাজোলাম ০.৫ (ALPRAZOLAM 0.5)। মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
Source - www.bd24live.com ↗