‘সবাই তাকে কড়া হেডমাস্টার বলছে। অনেক রকম টাইটেল তাকে দিয়েছে। তবে আমি মনে করি, তার মতো কোচই বাংলাদেশের জন্য প্রয়োজন। এটা আমার মত। আমি তাকে খুব কাছ থেকেই কাজ করতে দেখেছি। এমন একজনকে আমাদের ড্রেসিংরুমে দরকার।’