শেষ বাঁশি বাজার অপেক্ষা, ম্যাচ তখনও গোলশূন্য। মনে হচ্ছিল, অন্তত আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারে ইন্টার মায়ামি। কিন্তু যোগ করা সময়ে সব হিসাব পাল্টে দিলেন সান্তিয়াগো রদ্রিগেস।