কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে দুপুরের খাবারের পর অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনদের দাবি, চিংড়ি মাছ খাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁর মৃত্যু হয়।
গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়ার বাসিন্দা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গতকাল বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই তিনি অস্বস্তি ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। এরপর তাঁকে সেন্ট মার্টিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বেলা তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুতগতির জলযান স্পিডবোটে ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিকেল সোয়া চারটার দিকে হাসপাতালের চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
সেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের
‘চিংড়ি খাওয়ার পর’ অসুস্থ পর্যটককে স্পিডবোটে সেন্ট মার্টিন থেকে টেকনাফ নেওয়া হচ্ছে। গতকাল বিকেলেটেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. এনামুল হক বলেন, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেন্ট মার্টিনে পর্যটকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেন্ট মার্টিনে পর্যটকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.prothomalo.com ↗