ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য এখন কোন বিষয়টি কষ্টের কিংবা মেনে নেওয়া কঠিন? রোনালদো নাজারিওর মতে, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন ব্রাজিলকে ছাপিয়ে যায়। ব্রাজিল জাতীয় দলের চেয়েও এখন আর্জেন্টিনা বেশি লড়াকু আর সেই বিষয়টি ‘আমাদের জন্য কষ্টের’ বলে মন্তব্য করেন কিংবদন্তি।
রোনালদো নাজারিও সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। তাঁর সময়ে সর্বশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেটা ২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপে। তার পর থেকে এই সময়ের মধ্যে ব্রাজিল সর্বোচ্চ সেমিফাইনালে উঠেছে বিশ্বকাপে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেন ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জিততে পারছে না?
‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে এর কারণ ব্যাখ্যায় রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’
বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো

বিশ্বকাপে ব্রাজিল সব সময়ই ফেবারিট—কথাটা বহু বছর ধরে স্বীকৃত সত্য হিসেবে সবাই মেনে নিলেও রোনালদো মনে করেন এখনকার পরিস্থিতি তেমন নয়। সর্বশেষবার চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিটি আসরেই ইউরোপিয়ান দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এ বছর বিশ্বকাপে যেমন শেষ ষোলো থেকে বিদায় নেয় নরওয়ের কাছে হেরে। বিশ্বকাপে ব্রাজিল কি এখন সত্যিই ফেবারিট হিসেবে মাঠে নামে?
ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওদুবার বিশ্বকাপজয়ী রোনালদো বিশ্বকাপে ব্রাজিলকে আর ফেবারিট মনে করেন না। শুনুন তাঁর মুখেই, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’
মেসিও ৮০ গোল করা ‘সবচেয়ে দামি’ দল মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাকিন্তু রোনালদোর সময়ের ব্রাজিলকে ভয় পেত সব দলই। তারকায় ঠাসা, খেলায় চোখধাঁধানো বলতে যা বোঝায় আর কি! বেঞ্চে বসে দেখেছেন রোমারিও-বেবেতোদের ’৯৪ বিশ্বকাপ জয়। চার বছর পর রিভালদো-কাফুদের সঙ্গে খেলেন ফাইনালে। এরপর ২০০২ সালে রোনালদিনিও-রিভালদোদের সঙ্গে জেতেন বিশ্বকাপ। সর্বোচ্চ ৮ গোল করেন সেবারের বিশ্বকাপে।
ক্যারিয়ারে যেসব দলে খেলেছেন তার মধ্যে কোনটি সেরা—প্রশ্নের উত্তরে রোনালদো নাজারিও২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম।শুধু ব্রাজিল কেন, ক্লাব ক্যারিয়ারেও তারকায় ঠাসা দলগুলোয় খেলেছেন রোনালদো। ইন্টার মিলানে তাঁর সময়ে ছিলেন রবার্তো বাজ্জো, ক্রিস্টিয়ান ভিয়েরি, ডিয়েগো সিমিওনেরা। রিয়াল মাদ্রিদে ছিল রীতিমতো ‘নক্ষত্রপুঞ্জ’। জিনেদিন জিদান, লুইস ফিগো, রাউল গঞ্জালেস, রবার্তো কার্লোস, ডেভিড বেকহামদের নিয়ে গড়া সে দল রিয়ালের প্রথম ‘গ্যালাকটিকোস।’
রিয়াল মাদ্রিদে রোনালদোর সময়ে তারকাখচিত সেই দলের কয়েকজনআবার বার্সেলোনায় তাঁর সতীর্থ ছিলেন লুইস ফিগো, রিস্টো স্টয়চকভ, লঁরা ব্লা, পিজ্জি, গিওর্গি পপেস্কুরা। এসি মিলানে খেলেছেন কাকা, পাওলো মালদিনি, আন্দ্রেয়া পিরলো, ক্ল্যারেন্স সিডর্ফ, ফিলিপ্পো ইনজাঘিদের সঙ্গে। স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে, ১৮ বছরের পেশাদার ক্যারিয়ারে রোনালদো যেসব দলে খেলেছেন, তার মধ্যে সেরা কোনটি?
পডকাস্টে রোনালদোকে ঠিক এ প্রশ্নই করেছিলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রাইট ব্যাক গ্যারি নেভিল। পেছন ফিরে তাকিয়ে ৫০ বছর বয়সী সাবেক এ স্ট্রাইকার বেছে নিলেন ২০০২ ব্রাজিল দলকে। শুনুন তাঁর মুখেই, ‘২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম। রবার্তো কার্লোস সেরা ফর্মে ছিল। কাফু, লুসিও, এডমিলসন, রকি জুনিয়রও দুর্দান্ত ছিল। গিলবার্তো সিলভা এবং ক্লেবারসন ভালো খেলছিল। রিভালদো, রোনালদিনিও...জুনিনিও।’ রোনালদো এটুকু বলার সময় আর্সেনাল কিংবদন্তি ইয়ান রাইটের প্রতিক্রিয়া, ‘অসাধারণ দল।’রোনালদোর জবাব, ‘হ্যাঁ, আমরা একসঙ্গে খুব ভালো খেলেছি।’
২০০২ বিশ্বকাপে দুর্দান্ত খেলে বৈশ্বিক তারকা হয়ে ওঠেন রোনালদিনিও। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি–কিক থেকে তাঁর অবিশ্বাস্য গোলটি এখনো অনেকের মনে আছে। সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডারের সেই বিশ্বকাপের খেলার ধাঁচ নিয়ে রোনালদো বলেন, ‘রোনালদিনিও খুব অল্প বয়সী ছিল। বল ছাড়া এবং বল পায়ে সে প্রচুর দৌড়েছে। আমার মতে, রোনালদিনিও অসাধারণ খেলোয়াড়।’
বর্তমান স্ট্রাইকারদের সুরক্ষা পাওয়া প্রসঙ্গে রোনালদোইশ্, সেই সময়ে যদি আমি এমন সুরক্ষা পেতাম! তখন আমরা অনেক ভুগেছি।পডকাস্টে নেভিল, জেমি ক্যারাঘার, ইয়ান রাইট যেহেতু ইংরেজ, রোনালদো তাই মজা করার লোভ সামলাতে পারেননি। ইংল্যান্ডের জালে রোনালদিনিওর সেই গোল স্মরণ করে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে গোল নিয়ে সে এখনো বলে ইচ্ছে করেই (গোলকিপার ডেভিড সিম্যানের মাথার ওপর দিয়ে শট) নিয়েছিল।’ নেভিল পাল্টা প্রশ্ন করেন, তুমিও কি তা বিশ্বাস করো? রোনালদো কৌতুকের ঢঙে ‘আমি মনে করি না কিন্তু বলতে...’ বলতেই হাসিতে ফেটে পড়েন সবাই।
রোনালদোর হাত থেকে এবার ব্যালন ডি’অর ট্রফি নেন হ্যারি কেইনআড্ডাসুলভ এই আলোচনায় অনেক বিষয়ের মধ্যে হ্যারি কেইনের এবারের ব্যালন ডি’অর জয়ের প্রসঙ্গও ছিল। দুবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ইংল্যান্ড কিংবদন্তিকে নিয়ে বলেন, ‘সে এটার যোগ্য। তাঁরও নিজের জন্য খুশি লেগেছে। কারণ, আসল ‘নাম্বার নাইন’ আবার ফিরে এসেছে। দীর্ঘ সময় পর ‘৯ নম্বর’ জার্সির ফুটবলার গুরুত্বপূর্ণ কিছু জিতল। মানুষ হিসেবেও সে খুব ভালো। এই স্বীকৃতি তাঁর প্রাপ্যই ছিল। তাঁর অর্জনে সত্যিই অনেক অনেক খুশি হয়েছি।’
লিগামেন্টে চোট পেয়ে কেইন এখন মাঠের বাইরে। চোট প্রসঙ্গে রোনালদোকে নিয়ে আক্ষেপই হয় বেশি। বলা হয়, দুবার ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো চোট থেকেও ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু চোটে না পড়লে তাঁর ক্যারিয়ার আরও বড় এবং আরও বেশি সাফল্যমণ্ডিত হতো। তাঁর সময়ে ডিফেন্ডাররাও অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন ও এখন স্ট্রাইকাররা যেভাবে সুরক্ষিত থাকেন, সেই সময় তেমন ছিল না।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন রোনালদোরোনালদো এ নিয়ে বলেন, ‘ইশ্, সেই সময়ে যদি আমি এমন সুরক্ষা পেতাম! তখন আমরা অনেক ভুগেছি। আমাদের প্রজন্মে চারদিকে শুধু ‘কিলার’ (নির্মম ডিফেন্ডার) ছিল। আমি যেখানেই খেলেছি, সেখানেই অসংখ্য নির্মম ডিফেন্ডার, আমাদের কোনো সুরক্ষা দেওয়া হতো না। এখন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তাঁরা বেশ সুরক্ষিত আর এটাই ন্যায্য। তবে শুধু একটাই আক্ষেপ, আমার সময়ে এমন সুরক্ষা পাইনি।’

Source - www.prothomalo.com ↗