বয়স আসলেই সংখ্যামাত্র। অন্তত বলিউডে বেব 'বেবো'র কাছে তো বটেই। সেই ডন সিনেমার ইয়ে মেরা দিল বা রা-ওয়ান এর ছাম্মাক ছাল্লো গানে এর আগে বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে পর্দা মাতিয়েছেন তিনি আবেদনময়ী লুকে। এর বেশ কয়েক বছর পর এবার শাহরুখ খানের নতুন সিনেমা কিং-এর সদ্য মুক্তি পাওয়া আইটেম গান ড্যাডি কুল-এ রীতিমতো বাজিমাত করলেন তিনি। এখানে রেড হট বোল্ড লুকে তাক লাগিয়েছেন কারিনা কাপুর খান ওরফে বেবো। এদিকে অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখ এখানে বয়স লুকানোর কোনও চেষ্টাই করেননি। কিন্তু এইজিং লাইক আ ফাইন ওয়াইন কথাটা যেন তাঁর এই লুকের পরতে পরতেই দেখা যাচ্ছে।
মনোক্রোম লাল ড্রেসে তাক লাগালেন বেবো
রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখ

সেই সঙ্গে আছেন কিং লুকে ড্যাডি কুল শাহরুখহাই থাই স্লিটে বোল্ড আমেজ। মিডরিফে গ্যাদার্ড ফেব্রিক। গভীর ভি নেকলাইনে এমন কোরিওগ্রাফি আসলেই রিস্কি। আর সেই রিস্কই নিয়েছেন বেবো। গলায় কালো স্ট্রিংয়ের পেনড্যান্ট। কানে স্টাড। ডিটাচড বেল স্লিভস নজর কাড়ছে। এদিকে মেকওভারে বাড়াবাড়ি নেই। চোখের সাজে স্মোকি নয়, বরং সফট টাচসঙ্গে আছে কালো চেলসি বুটস বডি ল্যাঙ্গুয়েজেও সুপার বোল্ড ভাইব দুজনের কেমিস্ট্রি জমেছে খুব সল্ট অ্যান্ড পেপার লুকে শাহরুখের কালো ব্লেজার ও ইনার শার্টে সিকুইনের টাচ। খোলা বুকে রূপালি পেন্ড্যান্ট বেবোর ব্যাকলেস লুক দুজনে মিলে ড্যাডি কুল গানের লুকে মুগ্ধ করেছেন সবাইকে ছবি: ইন্সটাগ্রাম
Source - www.haal.fashion ↗