১৯৫০-এর দশকের শুরুর দিক। পশ্চিম জার্মানির তৎকালীন রাজধানী বন শহরের এক ব্যস্ত বাসস্টপে প্রতিদিন বিকেলে দাঁড়িয়ে থাকতেন এক সুদর্শন তরুণ। নাম তাঁর ফেলিক্স।
বাসস্টপটির কাছেই ছিল পশ্চিম জার্মান চ্যান্সেলরের কার্যালয়। সেখানে গুরুত্বপূর্ণ একটি পদে কাজ করতেন নরমা (ছদ্মনাম)। প্রতিদিনের মতো একদিন অফিস থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে এসে দাঁড়ালেন তিনি। ফেলিক্সের চোখে চোখ পড়ল তাঁর। এগিয়ে এসে কুশল বিনিময় করলেন ফেলিক্স। এক কথা দুই কথায় আলাপ বাড়ল, সময় গড়াল। চেনাজানা থেকে তাঁদের সম্পর্ক রূপ নিল গভীর প্রেমে।
একসময় তাঁরা এক ছাদের নিচে বসবাসও শুরু করলেন। সবকিছু ঠিকঠাক ছন্দেই চলছিল। কিন্তু একদিন অফিস থেকে বাসায় ফিরে নরমা দেখেন, ফেলিক্স নেই। তল্পিতল্পা গুটিয়ে উধাও হয়ে গেছেন। এরপর ফেলিক্স আর কখনো ফেরেননি। সারা জীবনে নরমা জানতেও পারেননি, যে তরুণ তাঁর মন চুরি করেছে বলে ভেবেছিলেন, সে আসলে দিনের পর দিন তাঁর কাছ থেকে পশ্চিম জার্মানির সব গোপন নথিপত্র চুরি করেছে। আর সেসব তথ্য পাচার করেছেন পূর্ব জার্মানির কাছে।
রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরা

আসলে ফেলিক্স ছিলেন পূর্ব জার্মানির কুখ্যাত গোয়েন্দা সংস্থা স্টাসির একজন প্রশিক্ষিত গুপ্তচর। শুধু ফেলিক্স নন, স্নায়ুযুদ্ধের সময় তাঁর মতো আরও অনেক সুদর্শন তরুণকে গুপ্তচর হিসেবে ব্যবহার করত স্টাসি। তাঁদের কাজ ছিল, পশ্চিম জার্মানির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কর্মরত নারীদের প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য হাতিয়ে নেওয়া। ইতিহাসে এই গুপ্তচরেরা ‘রোমিও স্পাই’ নামে পরিচিত। আর যেসব নারীকে ফাঁদে ফেলা হতো, তাদের বলা হতো ‘জুলিয়েট’।
কেন এই গোপন তথ্য চুরির খেলা
এই প্রেমের ফাঁদ আর গুপ্তচরবৃত্তির পেছনের গল্প বুঝতে হলে ফিরে তাকাতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের সময়ে। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের পর বিজয়ী মিত্রশক্তি দেশটিকে দুটি অংশে ভাগ করে নেয়। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স; অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। মতাদর্শের দ্বন্দ্বে ১৯৪৯ সালে জার্মানি আনুষ্ঠানিকভাবে দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয়—পুঁজিবাদী ও পশ্চিমা ঘরানার ‘পশ্চিম জার্মানি’ এবং সোভিয়েত-সমর্থিত সমাজতান্ত্রিক ‘পূর্ব জার্মানি’।
১৯৪৫ সালে বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের পর বিজয়ী মিত্রশক্তি দেশটিকে চারটি অংশে ভাগ করে নেয়। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স; অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। মতাদর্শের দ্বন্দ্বে ১৯৪৯ সালে জার্মানি আনুষ্ঠানিকভাবে দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয়—পুঁজিবাদী ও পশ্চিমা ঘরানার ‘পশ্চিম জার্মানি’ এবং সোভিয়েত-সমর্থিত সমাজতান্ত্রিক ‘পূর্ব জার্মানি’।শুরু হয় ইতিহাসের দীর্ঘতম ছায়াযুদ্ধ বা ‘স্নায়ুযুদ্ধ’। একই ভাষা ও সংস্কৃতির মানুষ হওয়া সত্ত্বেও রাতারাতি দুই জার্মানি একে অপরের চরম শত্রুতে পরিণত হয়। পশ্চিম জার্মানি যোগ দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে, আর পূর্ব জার্মানি জায়গা নেয় সোভিয়েত নেতৃত্বাধীন ‘ওয়ারশ’ জোটে।
স্নায়ুযুদ্ধের সেই উত্তপ্ত সময়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের হাতে ছিল ভয়ংকর পারমাণবিক অস্ত্র। সরাসরি যুদ্ধে জড়ালে দুপক্ষই ধ্বংস হয়ে যাবে, এই ভয়ে তারা সম্মুখযুদ্ধ এড়িয়ে চলত। এর বদলে শুরু হয় ছায়াযুদ্ধ, যেখানে গোলাবারুদের চেয়েও শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে গোপন তথ্য।
দুই জার্মানি ছিল এই স্নায়ুযুদ্ধের একেবারে সামনের সারির রণক্ষেত্র। যেকোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে গেলে তা শুরু হতো জার্মানির মাটি থেকেই। তাই ন্যাটো জোট কখন, কোথায় সেনা মোতায়েন করছে, কী ধরনের নতুন অস্ত্র তৈরি করছে কিংবা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কী কূটনৈতিক চাল চালছে, তা আগেভাগে জানা পূর্ব জার্মানি ও সোভিয়েত ব্লকের জন্য বাঁচা-মরার প্রশ্ন হয়ে দাঁড়ায়।
আগেভাগে এসব গোপন তথ্য হাতে পেলে একদিকে যেমন প্রতিপক্ষের সম্ভাব্য আক্রমণ ঠেকানো যেত, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতি ও দর-কষাকষির টেবিলে প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করা সম্ভব হতো।
শুধু তা-ই নয়, পশ্চিম জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করা বা শীর্ষ নেতাদের ব্ল্যাকমেল করার কাজেও এসব তথ্য ব্যবহার করা হতো। আর পশ্চিমা বিশ্বের এই গোপন নথিপত্র চুরি করার মূল দায়িত্ব পড়ে পূর্ব জার্মানির ভয়ংকর গোয়েন্দা সংস্থা স্টাসির ওপর।
পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসির বৈদেশিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মার্কাস উলফমুখহীন মানুষ ও রোমিওদের জন্ম
পশ্চিম জার্মানির দুর্ভেদ্য সরকারি দপ্তরগুলো থেকে গোপন নথি বের করে আনা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসির বৈদেশিক গোয়েন্দা শাখার (এইচভিএ) প্রধান মার্কাস উলফ এক অভিনব সমাধান বের করেন। গোয়েন্দা ইতিহাসে ‘মুখহীন মানুষ’ বা ‘ম্যান উইদাউট আ ফেস’ নামে পরিচিত এই গোয়েন্দা প্রধান বুঝেছিলেন, পশ্চিম জার্মানির মন্ত্রী, জেনারেল বা শীর্ষ কর্মকর্তাদের সরাসরি বশ করা প্রায় অসম্ভব।
পশ্চিম জার্মানির দুর্ভেদ্য সরকারি দপ্তরগুলো থেকে গোপন নথি বের করে আনা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসির বৈদেশিক গোয়েন্দা শাখার (এইচভিএ) প্রধান মার্কাস উলফের এক অভিনব সমাধান বের করেন।তবে তাঁদের ব্যক্তিগত সহকারী বা সেক্রেটারিদের ফাঁদে ফেলা তুলনামূলক সহজ, যাঁদের হাত দিয়েই রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল ও গোপন সব নথি আদান-প্রদান হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ জার্মান পুরুষ প্রাণ হারানোয় ১৯৫০-এর দশকে পশ্চিম জার্মানিতে পুরুষের সংখ্যা মারাত্মকভাবে কমে গিয়েছিল। ফলে সরকারি দপ্তরগুলোতে কর্মরত বিপুলসংখ্যক মাঝবয়সী ও তরুণী নারী ছিলেন নিঃসঙ্গ ও অবিবাহিত।
মার্কাস উলফ নারীদের এই একাকিত্বকেই তাঁর সবচেয়ে বড় অস্ত্র হিসেবে বেছে নেন। তাঁর নির্দেশে পূর্ব জার্মানি থেকে বেছে বেছে সুদর্শন, ভদ্র, শিক্ষিত ও বাগ্মী তরুণদের স্টাসির গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া শুরু হয়। তাঁদের প্রধান কাজ ছিল ভুয়া পরিচয়ে পশ্চিম জার্মানিতে পাড়ি জমানো এবং সেখানকার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কর্মরত নিঃসঙ্গ নারীদের প্রেমের ফাঁদে ফেলে গোপন রাষ্ট্রীয় তথ্য চুরি করা।
রোমিও স্পাইদের ইতিহাসে প্রথম দিককার পরিচিত গুপ্তচরদের একজন ছিলেন ফেলিক্স। পূর্ব জার্মানির দেওয়া এই সাংকেতিক নামেই তিনি পরিচিত। প্রকৃত নাম জানা যায়নি। তিনি ছিলেন প্রকৌশলের শিক্ষার্থী। শুরুতে পড়াশোনা ছেড়ে গুপ্তচরবৃত্তিতে যোগ দিতে অনীহা ছিল। পরে তাঁকে রাজি করানো হয়।সিআইএর প্রকাশিত বিবরণ অনুযায়ী, ‘রোমিও স্পাই’ নিয়োগের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করা হতো। প্রায় ৯৯ শতাংশ প্রার্থী বাদ পড়তেন। নির্বাচিতদের বেশির ভাগের বয়স ছিল ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
স্টাসির প্রশিক্ষণে তাঁদের শেখানো হতো কীভাবে নারীদের সঙ্গে পরিচিত হতে হয়, আস্থা অর্জন করতে হয় এবং ধীরে ধীরে তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে হয়। এরপর নির্দিষ্ট সরকারি দপ্তরে কর্মরত কোনো নারীকে লক্ষ্য করে শুরু হতো অভিযান।
অফিসের আশপাশে, ক্যাফে, গির্জা কিংবা বাসস্টপে ‘কাকতালীয়ভাবে’ নারীদের সঙ্গে দেখা করতেন রোমিও স্পাইরা। বন্ধুত্ব থেকে গড়ে উঠত প্রেমের সম্পর্ক। আর সেই সম্পর্ক গভীর হলে শুরু হতো তথ্য সংগ্রহ।
১৯৮৭ সালে স্টাসির একটি প্রশিক্ষণ নথিতে পশ্চিম জার্মানির সরকারি দপ্তরে কর্মরত নারী সচিবদের সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ পাওয়া যায়। চ্যান্সেলরের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের প্রতি বিশেষ আগ্রহ ছিল সংস্থাটির। কারণ, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নথি পৌঁছানোর সুযোগ ছিল।
নথিতে নারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার কথাও বলা হয়েছিল। সাধারণত গুপ্তচরদের বিয়ে এড়িয়ে চলতে বলা হতো। তবে কিছু ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে বিয়ের আয়োজনও করা হয়েছিল।
ফেলিক্স ও নরমা
রোমিও স্পাইদের ইতিহাসে প্রথম দিককার পরিচিত গুপ্তচরদের একজন ছিলেন ফেলিক্স। পূর্ব জার্মানির দেওয়া এই সাংকেতিক নামেই তিনি পরিচিত। প্রকৃত নাম জানা যায়নি। তিনি ছিলেন প্রকৌশলের শিক্ষার্থী। শুরুতে পড়াশোনা ছেড়ে গুপ্তচরবৃত্তিতে যোগ দিতে অনীহা ছিল। পরে তাঁকে রাজি করানো হয়।
১৯৫০-এর দশকে ফেলিক্সকে পাঠানো হয় পশ্চিম জার্মানিতে। সেখানে তাঁর পরিচয় হয় নরমা নামের ওই নারীর সঙ্গে। পূর্ব জার্মানির গোয়েন্দারা ওই নারীর সাংকেতিক নাম দিয়েছিলেন নরমা। তিনি চ্যান্সেলরের কার্যালয়ে সচিব হিসেবে কাজ করতেন।
স্নায়ুযুদ্ধের চার দশকে পশ্চিম জার্মানিতে স্টাসির হয়ে কাজ করার অভিযোগে ৪০ জন নারীকে গুপ্তচরবৃত্তির মামলায় বিচারের মুখোমুখি করা হয়েছিল বলে সিআইএর বিবরণে উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে অনেকেই প্রেমের সম্পর্কের সূত্রে তথ্য সরবরাহ করেছিলেন।নরমা ফেলিক্সকে বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ফেলিক্স তাঁর কাছ থেকে চ্যান্সেলরের কার্যালয়ের গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংগ্রহ করতেন। নরমাও প্রেমিকের হাতে এসব তথ্য তুলে দিতেন। এভাবে কয়েক বছর ধরে তাঁদের সম্পর্ক চলেছিল।
কিন্তু একসময় ফেলিক্সের ওপর সন্দেহ তৈরি হয়। সিআইএর বিবরণ অনুযায়ী, পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থার ভেতরে থাকা এক তথ্যদাতা তাঁদের জানিয়ে দেন, ফেলিক্স পশ্চিম জার্মানির গোয়েন্দাদের সন্দেহের তালিকায় পড়েছেন। এরপর তাঁকে দ্রুত পূর্ব জার্মানিতে ফিরিয়ে নেওয়া হয়।
পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসির কর্মকর্তারাপ্রেমিকের জন্য হাজারো গোপন নথি
ফেলিক্সের মতো আরও অনেক গুপ্তচরকে পশ্চিম জার্মানিতে পাঠিয়েছিল স্টাসি। তাঁদের কেউ কয়েক মাস, কেউ কয়েক বছর ধরে নারী কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। ১৯৭৭ সালে এমনই এক নারী কর্মকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য সংগ্রহের ঘটনা ঘটে।
তখন ওই নারীর বয়স ৩২ বছর। তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পশ্চিম জার্মানির রাইন নদীর তীরে একদিন তাঁর পরিচয় হয় এক তরুণের সঙ্গে। প্রথম দেখাতেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই তরুণ নিজের পরিচয় দিয়েছিলেন বিশ্বশান্তি নিয়ে কাজ করা একটি গবেষণাপ্রতিষ্ঠানের বিজ্ঞানী হিসেবে।
পরিচয়ের মাত্র তিন মাসের মাথায় দুজনের বাগদান হয়। নারীটি কাজ করতেন বন শহরে অবস্থিত মার্কিন দূতাবাসে অনুবাদক ও দোভাষী হিসেবে। ফলে তাঁর হাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক নথি আসত।
যুক্তরাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে চীনা গোয়েন্দারা ঢুকে পড়েছেপ্রেমিকের সঙ্গে মাসে একবার দেখা করতেন ওই তরুণ। আর প্রতিবারই তাঁর হাতে তুলে দিতেন গোপন নথিপত্র। সিআইএর বিবরণ অনুযায়ী, ওই নারী হাজার হাজার গোপন নথি তাঁর প্রেমিকের হাতে নির্দ্বিধায় তুলে দিয়েছেন।
প্রেমিক কী কাজে এসব নথি ব্যবহার করেন, তা নিয়ে কখনো প্রশ্ন করেননি ওই নারী। তাঁদের সম্পর্ক টিকে ছিল ১২ বছর। দীর্ঘ এই সময়ে ওই নারী বুঝতেই পারেননি, তাঁর প্রেমিকের আসল পরিচয় কী।
১৯৯১ সালে স্টাসির এক দলত্যাগী কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের পরিচয় প্রকাশ পায়। ওই গুপ্তচর পরে এক সড়ক দুর্ঘটনায় মারা যান।
এরপর ১৯৯৬ সালে ওই নারীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচার শুরু হয়। মজার বিষয় হলো, তিনি নিজের অপরাধ, বিচার বা সাজা, কোনোটি নিয়েই উদ্বিগ্ন ছিলেন না। বরং তিনি বারবার জানতে চাইছিলেন, ওই মানুষটি সত্যিই তাঁকে ভালোবাসতেন কি না। শেষ পর্যন্ত তাঁকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
ইউরোপের অন্য দেশেও রোমিও
রোমিও স্পাইদের কর্মকাণ্ড শুধু পশ্চিম জার্মানিতে সীমাবদ্ধ ছিল না। ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত নারীদের প্রেমের ফাঁদে ফেলে গোপন তথ্য সংগ্রহ করতেন তাঁরা। এমনই একটি ঘটনা ঘটেছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে।
১৯৬১ সালে স্টাসি সেখানে এক তরুণকে পাঠায়। পেশায় তিনি ছিলেন নাট্যপরিচালক। তাঁর লক্ষ্য ছিল ন্যাটোর কমান্ড সেন্টারে কর্মরত এক নারী দোভাষী। ওই নারীর মাধ্যমে ন্যাটোর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা ছিল।
১৯৮৯ সালে পূর্ব জার্মানিতে রাজনৈতিক পরিবর্তন শুরু হয়। একই বছরের ৯ নভেম্বর ভেঙে ফেলা হয় বার্লিন ওয়াল। পরের বছর, ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একীভূত হয়। এর মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থা স্টাসিরও অবসান ঘটে।এর আগে তিনজন রোমিও স্পাই ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু কেউই সফল হননি। চতুর্থবারের চেষ্টায় সফল হন ওই নাট্যপরিচালক।
তিনি নিজেকে ডেনমার্কের সামরিক গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। নারীটি ছিলেন ধর্মপ্রাণ ক্যাথলিক। ওই তরুণের সঙ্গে ধীরে ধীরে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি প্রেমিকের কাছে ন্যাটোর গোপন তথ্য সরবরাহ করতে শুরু করেন।
কিন্তু একপর্যায়ে ওই নারীর মধ্যে অপরাধবোধ তৈরি হতে থাকে। ধর্মীয় বিশ্বাসের কারণে বিবাহবহির্ভূত সম্পর্ক ও গুপ্তচরবৃত্তি নিয়ে তিনি মানসিক দ্বন্দ্বে পড়েন। একসময় তিনি প্রেমিককে বিয়ে করতে চান। একই সঙ্গে গির্জায় গিয়ে পাপ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু গুপ্তচর প্রেমিক বিয়েতে রাজি হননি।
এক গুপ্তচরের দুই প্রেমিকা
কোনো কোনো গুপ্তচর একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তথ্য সংগ্রহ করেছেন। এমনই একজনের কাহিনি উঠে এসেছে সিআইএর বিবরণে।
১৯৬০ সালে প্যারিসে পশ্চিম জার্মানির সরকারি কর্মীদের জন্য আয়োজিত ফরাসি ভাষা শেখার একটি প্রশিক্ষণকেন্দ্রে ওই গুপ্তচরের পরিচয় হয় ১৯ বছর বয়সী এক নারীর সঙ্গে। পূর্ব জার্মানির লোকেরা প্রশিক্ষণ কেন্দ্রটিকে ডাকত ‘সচিবদের আড্ডাস্থল’ নামে। কারণ, সেখানে পশ্চিম জার্মানির বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অনেক নারী সচিব ফরাসি ভাষা শিখতে যেতেন।
তরুণ গুপ্তচর ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের প্রকৃত পরিচয়ও তাঁকে জানান। সম্পর্কের গভীরতা বৃদ্ধির পর গুপ্তচরের পরামর্শে নারীটি বন শহরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হন।
সেখানে বিভিন্ন দেশে অবস্থিত পশ্চিম জার্মানির দূতাবাস থেকে পাঠানো টেলিগ্রাম ও বার্তা অনুবাদ ও পাঠোদ্ধারের কাজ হতো। নারীটি সেখান থেকে গোপন নথি সংগ্রহ করে প্রেমিকের হাতে তুলে দিতেন। এভাবে কয়েক বছর তাঁদের তথ্য আদান-প্রদান চলতে থাকে।
বিদেশি গোয়েন্দারা কেন, কীভাবে, কোন কৌশলে হানিট্র্যাপ করে? পাঁচ বছর পর নারীটির বদলি হয় পোল্যান্ডের রাজধানী ওয়ারশে। দূরত্বের কারণে তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরে পশ্চিম জার্মানির এক গোয়েন্দা কর্মকর্তার কাছে নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। তবে প্রেমিককে পালানোর সুযোগ দিতে আগেই তাঁকে সতর্ক করে দেন তিনি। ওই নারীকে গুপ্তচরবৃত্তির দায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে ওই গুপ্তচর পালিয়ে পূর্ব জার্মানিতে চলে যান। পরে তাঁকে বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে পাঠানো হয়। সেখানে তাঁর পরিচয় হয় ইনগে নামের আরেক নারীর সঙ্গে। গুপ্তচরটি প্রথমে ইনগের কাছে নিজের পরিচয় গোপন রাখেন। কিন্তু আগের গুপ্তচরবৃত্তির ঘটনা নিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হলে তাঁর পরিচয় ফাঁস হয়ে যায়।
এরপর ওই তরুণ ইনগেকে সব খুলে বলেন। আশ্চর্যের বিষয়, ইনগে তাঁর পরিচয় জানার পরও সম্পর্ক চালিয়ে যেতে রাজি হন। শুধু তা–ই নয়, পশ্চিম জার্মানির চ্যান্সেলরের কার্যালয়ে চাকরি নিয়ে প্রেমিকের সঙ্গে মিলে তিনিও স্টাসির হয়ে গুপ্তচরবৃত্তি শুরু করেন।
ইনগে তাঁর প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন। পূর্ব জার্মানির গোয়েন্দারা সে ব্যবস্থাও করে। তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়, আংটি বদল হয়, বিয়ের নিবন্ধন খাতায় স্বাক্ষরও করেন তাঁরা। কিন্তু এই বিয়েটি ছিল সাজানো। ১৯৭৭ সালে গ্রেপ্তার হন ইনগে। গুপ্তচরবৃত্তির দায়ে তাঁকে চার বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
প্রেম নয়, গুপ্তচরবৃত্তির নেশা
রোমিও স্পাইদের ফাঁদে পা দিয়েছিলেন গ্যাব্রিয়েল গাস্ট নামের এক নারী। প্রথমে প্রেমের ফাঁদে পড়লেও পরে গুপ্তচরবৃত্তি তাঁর নেশায় পরিণত হয়। ২২ বছর তিনি স্টাসির হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
১৯৬৮ সালে ২৫ বছর বয়সী পশ্চিম জার্মান শিক্ষার্থী গ্যাব্রিয়েল গাস্ট তাঁর পিএইচডি গবেষণার কাজে পূর্ব জার্মানির কার্ল-মার্কস-স্ট্যাডট শহরে যান। সেখানে কার্ল-হেইঞ্জ শ্মিট (আসল নাম কার্ল-হেইঞ্জ স্নাইডার) নামে এক সুদর্শন তরুণের সঙ্গে তাঁর পরিচয় হয়। শ্মিট নিজেকে গাড়ির মেকানিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। কয়েক মাসের মধ্যেই গ্যাব্রিয়েল শ্মিটের প্রেমে পড়ে যান। পরে শ্মিট নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করেন। তিনি পূর্ব জার্মানির গুপ্তচর, এ কথা জেনেও গ্যাব্রিয়েল তাঁর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে রাজি হন।
পশ্চিম জার্মানিতে ফেরার পরও গ্যাব্রিয়েল প্রতি তিন মাস পর পর পূর্ব জার্মানিতে যেতেন। সেখানে প্রেমিকের সঙ্গে দেখা করার পাশাপাশি গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিতেন। ১৯৭৩ সালে তিনি স্টাসির পরামর্শে পশ্চিম জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেন। তাঁর হাতে আসত গুরুত্বপূর্ণ গোপন নথি।
ভালোবাসার ছদ্মবেশে গুপ্তচরবৃত্তি: ডিজিটাল যুগে ‘হানি ট্র্যাপ’ কতটা ভয়ংকরগ্যাব্রিয়েল নথির ক্ষুদ্র সংস্করণ তৈরি করে সেগুলো বিশেষভাবে তৈরি ডিওডোরেন্টের বোতলে লুকিয়ে রাখতেন। প্রথম দিকে মিউনিখ থেকে পূর্ব জার্মানিগামী ট্রেনের শৌচাগারের পানির ট্যাংকে বোতলগুলো রেখে আসতেন। পরে পূর্ব জার্মানির গোয়েন্দা সদস্যরা সেগুলো সংগ্রহ করতেন।
সিআইএর বিবরণ অনুযায়ী, ওই গ্যাব্রিয়েল তাঁর প্রেমিকের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন না। তাঁর আগ্রহ ছিল গুপ্তচরবৃত্তির প্রতি। ১৯৯০ সালে জার্মানি একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হলে স্টাসি নিজেদের তথ্যদাতাদের পরিচয়সংক্রান্ত নথি ধ্বংস করতে থাকে। কিন্তু সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওই নারীর পরিচয় ফাঁস করে দেন। ওই বছর জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্ত পার হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোমিও স্পাইদের পরিণতি
স্নায়ুযুদ্ধের চার দশকে পশ্চিম জার্মানিতে স্টাসির হয়ে কাজ করার অভিযোগে ৪০ জন নারীকে গুপ্তচরবৃত্তির মামলায় বিচারের মুখোমুখি করা হয়েছিল বলে সিআইএর বিবরণে উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে অনেকেই প্রেমের সম্পর্কের সূত্রে তথ্য সরবরাহ করেছিলেন। তবে সবাই যে শুধু প্রেমের কারণে গুপ্তচরবৃত্তিতে জড়িয়েছিলেন, তা নয়। কেউ কেউ অর্থের জন্য, কেউ রাজনৈতিক বিশ্বাস থেকে, আবার কেউ গুপ্তচরবৃত্তির আগ্রহ থেকে এই কাজে যুক্ত হয়েছিলেন।
রোমিও স্পাইদের জন্য পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসির তৈরি প্রশিক্ষণ নথিস্টাসির নিজস্ব নথিতেও এই কর্মসূচির ব্যাপকতার প্রমাণ পাওয়া যায়। জার্মানির স্টাসি আর্কাইভের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৪৯ থেকে ১৯৮৭ সালের মধ্যে পশ্চিম জার্মানির ৫৮ জন নারী সচিবকে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছিল। তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয় এবং কয়েকজনকে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই ৫৮ জনের সবাই যে রোমিও স্পাইদের প্রেমের ফাঁদে পড়েছিলেন, এমন নয়। তাঁরা ছিলেন স্টাসির হয়ে কাজ করা সচিবদের একটি বৃহত্তর গোষ্ঠী।
১৯৮৯ সালে পূর্ব জার্মানিতে রাজনৈতিক পরিবর্তন শুরু হয়। একই বছরের ৯ নভেম্বর ভেঙে ফেলা হয় বার্লিন ওয়াল। পরের বছর, ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একীভূত হয়। এর মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থা স্টাসিরও অবসান ঘটে।
মার্কাস উলফ জার্মানি একীভূত হওয়ার পর মস্কোয় চলে যান। ১৯৯১ সালে তিনি জার্মানিতে ফিরে আত্মসমর্পণ করেন। ১৯৯৩ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পরে আদালত সেই সাজা বাতিল করেন। কারণ, পূর্ব জার্মানি একটি সার্বভৌম রাষ্ট্র ছিল এবং সেই রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে তাঁকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দণ্ডিত করা যায় না বলে আদালত মত দেন।
প্রেমের ফাঁদে গোপন তথ্য ও হত্যার ষড়যন্ত্র: সিনেমার সাত হানিট্র্যাপ
রোমিও স্পাইদের অনেকের ক্ষেত্রেও শেষ পর্যন্ত একই ধরনের আইনি জটিলতা দেখা দেয়। তাঁদের কয়েকজন জার্মানি একীভূত হওয়ার আগেই পশ্চিম জার্মানির হাতে ধরা পড়েছিলেন। তবে স্টাসির হয়ে কাজ করা গুপ্তচরদের সবাইকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি।
মার্কাস উলফ তাঁর আত্মজীবনীতে রোমিও স্পাইদের নিয়ে লিখেছিলেন, তাঁদের বেছে নেওয়া পদ্ধতি সব সময় নৈতিকভাবে সঠিক ছিল না। তবে তাঁর মতে, যত দিন গুপ্তচরবৃত্তি থাকবে, তত দিন গোপন তথ্যের নাগাল পেতে প্রেমের সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টাও থাকবে।
বিদেশি গোয়েন্দারা কেন, কীভাবে, কোন কৌশলে হানিট্র্যাপ করে?

Source - www.prothomalo.com ↗