তুরস্কের আন্তালিয়া শহর থেকে গাড়িতে ৪৫ মিনিট। সেখান থেকে জাতীয় উদ্যানের গেট পেরিয়ে আরও ১০ মিনিট পাহাড়ি আঁকাবাঁকা পথ। উচ্চতা প্রায় এক হাজার মিটার। গাড়ি থামে একটা সাধারণ পার্কিং এলাকায়, পাশে একটা পাবলিক টয়লেট। দেখে বোঝার উপায় নেই যে এটাই ছিল তেরমেসসোস শহরের বাজার।
শহরটা দুই হাজার বছরের পুরোনো। এখন পুরো ফাঁকা। বছরে হাতে গোনা কিছু মানুষ আসেন। যাঁরা আসেন, তাঁরা পুরো শহর একাই ঘুরে দেখতে পারেন।
শুরুটা মৃত্যু দিয়ে
বাজারের শেষ মাথায় ঝোপের আড়ালে একটা পাথুরে পথ। দুই পাশে ঘরবাড়ি নেই, আছে ধনী আর ক্ষমতাবানদের সমাধি। কোনোটায় ঢাল-বর্শার নকশা খোদাই করা, কোনোটা ছোট, কোনোটা বিশাল। কয়েকটা আবার অসমাপ্ত।
প্রায় সবই বহু আগে লুটেরারা ভেঙে ফেলেছে। ঢাকনা উপড়ে নেওয়া হয়েছে, ভেতরে ঢুকে পড়েছে গাছের শিকড় আর লতা। স্থানীয় গাইড ওন্দের উউজ এ জায়গায় প্রথম আসেন ১৯৯৬ সালে, শিক্ষার্থী থাকাকালীন। তিনি বলেন, ‘প্রথম দেখাতেই জায়গাটিকে ভালোবেসে ফেলেছি।’
কেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডার

এটি ছিল প্রশিক্ষণার্থী যোদ্ধাদের জিমনেসিয়ামপাহাড়ে হাঁটা
শহরের ভেতরে যেতে হলে খাড়া পথে হাঁটতে হয়। পথ কিছু জায়গায় এবড়োখেবড়ো। তাই মজবুত জুতা পরা ভালো। গ্রীষ্মে সকাল সকাল রওনা দেওয়া উচিত, সঙ্গে পানি রাখতে হবে।
কিছুদূর গেলেই শহরের নিচের প্রাচীর চোখে পড়ে। এ শহরের মানুষদের বলা হতো সোলিমি। তাদের সম্পর্কে এখনো খুব কম জানা যায়। তবে জায়গা বাছাইয়ে তারা ভুল করেনি। শহর ছিল বাণিজ্যপথের ওপর, আবার এত উঁচুতে যে শত্রুর পক্ষে ওঠা কঠিন।
আনুমানিক ৩৩৩ খ্রিষ্টপূর্বাব্দে আলেকজান্ডার এখানে আসেন। কয়েকবার চেষ্টা করেও শহরে ঢুকতে পারেননি। শহরটাকে নাকি তিনি ‘ঈগলের বাসা’ বলেছিলেন। রোমানরা পরে একে দখলে নেয়, কিন্তু যুদ্ধ করে নয়। ‘সুরক্ষা’ দেওয়ার নামে তারা স্বায়ত্তশাসনের প্রস্তাব দেয়। উউজের কথায়, রোমানরা ছিল অনেকটা মাফিয়ার মতো।
যোদ্ধা বানানোর স্কুল
আরও ওপরে উঠলে বাঁ দিকে জিমনেসিয়াম। সৈনিক-ছাত্রদের জন্য এটা ছিল অনেকটা কলেজ ক্যাম্পাসের মতো, সঙ্গে গোসলখানা আর খাবার ঘর। সামনের খোলা মাঠে কুস্তি আর যুদ্ধের অনুশীলন হতো। এখন–সেখানে ছড়িয়ে আছে ভাঙা টালি।
ভূমিকম্পে শহর ধসে পড়েছিল বলে ধারণা করা হয়। সময়টা সম্ভবত চতুর্থ বা পঞ্চম শতক। এরপর প্রায় ১ হাজার ৬০০ বছর কেউ কিছু ঠিক করেনি। ভবনগুলো ঠিক সেই অবস্থাতেই আছে।
পাথর কেটে বানানো হয়েছিল বিশাল সব জলাধার। একেকটায় ধরত প্রায় ১৫০০ টন পানিযে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতেশহরে পানির উৎস ছিল কম। তাই পাথর কেটে বানানো হয়েছিল বিশাল সব জলাধার। একেকটায় ধরত প্রায় ১৫০০ টন পানি। অবরোধের সময় এগুলোই ছিল শহরের প্রাণ। কাছেই একটা থামওয়ালা সড়ক। গাইডের ভাষায়, এটা ছিল তেরমেসসোসের ‘শাঁজ-এলিজে’। সেরা জলপাই তেল, কাপড় আর চামড়ার জিনিস বিক্রি হতো এখানে।
সবার ওপরের থিয়েটার
হাঁটার শেষ মাথায় শহরের সবচেয়ে উঁচু জায়গা। সেখানে পাথরের থিয়েটার, বসতে পারত প্রায় চার হাজার মানুষ। দুই পাশে গভীর খাদ, পেছনেও খাড়া নেমে গেছে। কোনো বেড়া নেই, তাই পা ফেলতে হয় সাবধানে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে আন্তালিয়া বন্দর পর্যন্ত দেখা যায়।
২০২৫ সালের গ্রীষ্ম থেকে এখানে প্রথমবারের মতো খনন শুরু হয়েছে। নেতৃত্বে আছেন মুস্তাফা কোচাক। আগে মূল ফোকাস সমাধি-সড়ক আর জলাধার। হয়তো এবার সোলিমিদের অজানা ইতিহাস কিছুটা জানা যাবে।
সূত্র: সিএনএন
কীভাবে মাঠে লবণ চাষ করা হয়

Source - www.bondhushava.com ↗