রাজশাহী সিল্ক শাড়ির ওপর ট্রেসিং পেপার রেখে একটি ময়ূরের ছাপ দিচ্ছিলেন নাসিমুল। পাশেই বসে দেখছিলেন কয়েকজন গৃহস্থ নারী। তাঁরা এই নকশা ধরেই সুই-সুতায় বুনবেন নানা রঙের কাপড়। সব কাজ শেষে সাধারণ এই শাড়ির আঁচলে চোখ ঝলসানো রঙের পেখম মেলবে ময়ূর।
জামালপুর সদরের ‘মহৎ হস্তশিল্প’র তৈরি এই শাড়ি কয়েক হাত ঘুরে চলে যাবে রাজধানীর কোনো শৌখিন নারীর কাছে। নিপুণ নকশার এমন শাড়ি, থ্রি-পিস আর কাঁথা বানিয়েই ৩৫০ নারীর কর্মসংস্থান তৈরি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার হেনা খাতুন।
হেনা জানান, ১৯৯৬ সালে মাত্র চারটি পাঞ্জাবি তৈরি করে যাত্রা শুরু করা ‘মহৎ হস্তশিল্প’র অধীন এখন দুটি কারখানা চালু আছে। এর একটিতে সুই-সুতায় কারুকাজ করে পণ্য বিক্রির জন্য প্রস্তুত করা হয়, অন্যটিতে চলে ব্লক-প্রিন্টের কাজ। কারখানা দুটিতে কয়েকজন স্থায়ী কর্মী থাকলেও নকশি সেলাইয়ের মূল কাজগুলো গৃহস্থ নারীরা নিজেদের বাড়িতেই করেন। এই ব্যবসা থেকে বর্তমানে প্রতি মাসে গড়ে অর্ধলাখ টাকারও বেশি আয় হচ্ছে।
চারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনা

১ হাজার ২০০ টাকা বেতনে চাকরি থেকে শুরু
জামালপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে নারকেলী বাজারের পাশে একটি ইট বিছানো রাস্তা ধরে কিছুদূর এগোলেই হেনা খাতুনের কারখানা। সেখানে খুচরা ক্রেতাদের শাড়ি, থ্রি-পিস ও কাঁথা দেখাচ্ছিলেন তিনি।
৫৮ বছর বয়সেও নিয়মিত কারখানায় আসেন হেনা, তদারক করেন কাজ। এর ফাঁকেই বলছিলেন ছোটবেলায় দেখা অর্থকষ্টের দিনগুলোর কথা।
প্রায় হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া হেনার কিশোরীবেলা কেটেছে অভাবে। ১৯৮৬ সালে ম্যাট্রিক (এসএসসি) পাস করেই যোগ দেন বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রকল্পে। বেতন পেতেন মাত্র ১ হাজার ২০০ টাকা। অল্প হলেও এই টাকাই তাঁকে পরিবারের ভাত-কাপড়ের জোগান দিতে সাহায্য করেছে।
হেনা বলেন, ‘আমার বাবা খুব গরিব আছিলেন। সামান্য কিছু ধান পাইতাম। কিন্তু আমরা আট বোন, বড় সংসার। খুব কষ্ট হইতো চলতে। পরে বোনদের লেখাপড়া চালাইতে গিয়া চাকরিতে ঢুকলাম।’
হেনা আরও বলেন, ‘১৯৮৯ সালে বিয়া হইল। এখন স্বামীর কাছে থিকা টাকা নিয়া তো আর বাপ-বোনদের দেওয়া যায় না। তাই চাকরি চালাইয়া গেলাম। ব্র্যাকও আমাদের এলাকায় নারীদের হস্তশিল্পের কাজ শেখায়। ওইখানকার ডিজাইন সেকশনেও কয় বছর কাজ করছি। ওই শিক্ষাটাই আমাকে ব্যবসায় নামতে সহায়তা করছে।’
চাকরি চলাকালীন ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে নিজের স্মৃতিও তুলে ধরেন হেনা। বলেন, ‘আবেদ ভাই অনেকবার জামালপুরে আসছেন। তখন রাস্তাঘাট অত ভালো ছিল না। তিনি এলে সবার সঙ্গে মিশতেন। কে পিয়ন, কে ম্যানেজার, কে রান্না করে—বাছবিচার করতেন না। সবাইকে সঙ্গে নিয়ে খেতে বসতেন। আমি অনেকগুলো জায়গায় আবেদ ভাইয়ের সঙ্গে গেছি। ওনারে আমাদের সবাই ভালোবাসত।’
প্রথম অর্ডার চারটা পাঞ্জাবি
বিশ্বের অনেক বড় উদ্যোক্তার শুরুটা ছিল ছোট অর্ডার নেওয়ার মাধ্যমে। হেনার গল্পটাও অনেকটা সে রকমই। ১৯৯৬ সালে ব্র্যাকে চাকরি করার সময়ই পরিচিত এক ব্যক্তির কাছ থেকে চারটি পাঞ্জাবি বানানোর অর্ডার পেয়েছিলেন তিনি। নিজে ডিজাইন করে এলাকার নারীদের দিয়ে কারুকাজ করিয়ে গ্রাহকের হাতে তুলে দিয়েছিলেন পাঞ্জাবিগুলো।
হেনা জানান, প্রথম চারটি পাঞ্জাবি বিক্রি করে পেয়েছিলেন ৩ হাজার ২০০ টাকা। জামালপুরের গ্রামে সুই-সুতার কারুকাজে বানানো পাঞ্জাবির দাম ঢাকার শোরুমগুলোতে ছিল অনেক বেশি, অথচ কারিগরেরা পেতেন অনেক কম মজুরি। ব্যবসার এই শূন্যস্থান পূরণ করতেই চাকরি ছেড়ে দেন তিনি। জন্ম নেয় ‘মহৎ হস্তশিল্প’।
ঢাকার অনেক নামীদামি ব্র্যান্ডের কাজও করেছেন উল্লেখ করে সফল এই উদ্যোক্তা বলেন, ‘অনেক বছর আমি ঢাকার অনেক ব্র্যান্ডের কাপড় বানিয়ে দিয়েছি। তারা ডিজাইন করে দিত, আমি কাপড়ে সেই ডিজাইন বসিয়ে সেলাইয়ের কাজটা করতাম। আবার অনেক ক্ষেত্রে নিজেও ডিজাইন করতাম।’
নিপুণ নকশার শাড়ি, থ্রি-পিস আর কাঁথা বানিয়েই ‘মহৎ হস্তশিল্প’র কর্ণধার হেনা খাতুন কর্মসংস্থান তৈরি করেছেন ৩৫০ নারীরধীরে ধীরে ব্যবসা বড় হয়। ১২টি ক্লাস্টারের অধীন কাজ করা কর্মীর সংখ্যা সাড়ে তিন শ ছাড়িয়ে যায়। বিক্রি বাড়তে থাকায় জামালপুর শহরেও কাপড়ের শোরুম দেন হেনা। তবে কোভিডের সময় দীর্ঘদিন কেনাবেচা না থাকায় একপর্যায়ে শোরুমটি বন্ধ করে দিতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাই ব্যবসার ধরনও পাল্টাতে হয়েছে হেনাকে। বর্তমানে নিজের ফেসবুক পেজ ও পরিচিত পাইকারি ব্যবসায়ীদের কাছে কাপড় বিক্রি করছেন তিনি।
মেয়েদের পোশাক বিক্রি করে—এমন বেশ কয়েকটি অনলাইন পেজ থেকেও তাঁর কারখানার তৈরি পণ্য বিক্রি হয় উল্লেখ করে হেনা বলেন, ‘বর্তমানে আমি সিল্ক, বলাকা, সুতিসহ অনেক কাপড়েই সেলাইয়ের ডিজাইন করি। অনলাইন পেজগুলো নিজেরা যোগাযোগ করে আমার কাছ থেকে পাইকারিতে পণ্য কিনে নিয়ে যায়। এ ছাড়া পরিচিত গ্রাহকেরা কারখানা থেকে কাপড়গুলো খুচরা কিনে নিয়ে যান।’
নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের নেওয়া কয়েকটি উদ্যোগের মাধ্যমে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন হেনা।
হেনা বলেন, ‘ব্র্যাক ব্যাংক বছরে কয়েকবার নারী উদ্যোক্তাদের মার্কেট এনলিস্টমেন্ট প্রোগ্রাম ও উদ্যোক্তা মেলার আয়োজন করে। এসব মেলায় আমি প্রতিবছর কয়েক লাখ টাকার কাপড় বিক্রি করি। এই মেলাগুলো থেকে আমি নিয়মিত অনেক গ্রাহকও পেয়েছি। তাঁরা মেলার পরেও বিভিন্ন সময়ে আমার কাছ থেকে কাপড় নেন। ঢাকার এই মেলা আমার ব্যবসা বড় করতে সহায়তা করেছে।’
যেভাবে গড়লেন নিজের নামে সম্পদ
নিজে আয় করলেও হেনা খাতুনের ব্যক্তিগত কোনো সম্পদ ছিল না। সেই আক্ষেপ থেকেই ধীরে ধীরে সম্পদ গড়েছেন তিনি।
হেনার ভাষ্যমতে, ‘আমি আগে যে টাকা ইনকাম করতাম, পুরাটাই স্বামীর হাতে তুইলা দিতাম। কয়েক বছর পরে দেখলাম, যত জায়গা-জমি, সম্পত্তি কেনা হইতাছে, সবই আমার স্বামীর নামে। আমি তারে জিগাইলাম, টাকা তো আমিও দিতাছি, তাইলে আমার নামে কিছু নাই কেন? সে আমারে বলল, আমার যা আছে, তা-তো তোমরাই পাইবা, এই জন্য আলাদা করে কিছু করি নাই।’
তবে হেনার চিন্তার জগৎ ছিল ভিন্ন। বলছিলেন, ‘আমাদের দেশের নারীদের অনেকেই আয়–রোজগার করলেও নিজের নামে কোনো সম্পদ থাকে না।’ তিনি এই ধারাবাহিকতা ভাঙতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই একপর্যায়ে স্বামীকে আয়ের টাকা দেওয়া বন্ধ করে দেন। সেই টাকা জমিয়ে কৃষি ও বাসযোগ্য জমি কেনা শুরু করেন। ‘মহৎ হস্তশিল্প’র কারখানা দুটিও বানিয়েছেন নিজের কেনা জায়গায়, ফলে ভাড়ার টাকাও সাশ্রয় হচ্ছে। ছেলেকেও বানিয়ে দিয়েছেন বাড়ি।
৬০ ছুঁই ছুঁই বয়সে এখন ব্যবসার আধুনিকায়নের কথা ভাবছেন এই নারী। বললেন, ‘অনেকেই আমার কাছ থেকে কাপড় নিয়ে অনলাইনে ব্যবসা করে। বিদেশেও আমার কাপড়-কাঁথা বিক্রি হয়। কারণ, অনেক বাংলাদেশি সেখানে থাকেন, আবার অন্য অনেক দেশের মেয়েরাও শাড়ি-থ্রি-পিস পরেন।’
আগামী কয়েক বছরে নিজের বানানো কাপড়গুলো দেশের পাশাপাশি বিদেশেও সরাসরি বিক্রি করার ব্যবস্থা করার প্রত্যাশা করে হেনা বলেন, ‘মেয়েরা যেন আমারে দেখে ব্যবসায় আসতে উৎসাহ পায়, সে জায়গায় যাইতে চাই।’

Source - www.prothomalo.com ↗