১২ নভেম্বর খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন চিকিৎসক, সার্জন, রোগী ও তাঁদের স্বজনেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের সংস্থাগুলোর চেনা নিন্দা বিবৃতির বাইরে এই হামলা খুব একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি; ইসরায়েলের বিরুদ্ধে কোনো অর্থবহ রাজনৈতিক পদক্ষেপ নেওয়া তো দূরের কথা। বিষয়টি কি আসলেই অবাক করার মতো?
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যব্যবস্থায় হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার পর, আরেকটি হাসপাতালে নতুন আরেক হামলায় ভিন্ন কোনো প্রতিক্রিয়া আশা করা যায় কীভাবে? তবু আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা এবং গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতি এর প্রতিক্রিয়া নিয়ে কিছু গুরুতর প্রশ্ন তোলার এখনই সময়।
গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো

গণহত্যার তিন বছর পেরিয়ে আসার পর গাজার প্রতি ক্রমবর্ধমান অনুভূতিহীনতা ও উদাসীনতা আর উপেক্ষা করার উপায় নেই। গাজার বেশির ভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং লাখ লাখ ফিলিস্তিনি এখনো বাস্তুচ্যুত। উদ্বেগের বিষয় হলো, আগের চেয়েও কম আন্তর্জাতিক মনোযোগের মধ্যে ফিলিস্তিনিদের এই দুর্বিষহ পরিস্থিতি সহ্য করতে হচ্ছে।
এপস্টেইন থেকে গাজা: পশ্চিমা অভিজাতদের নৈতিক মুখোশমুখ ফিরিয়েছে বিশ্ব, গাজা কি নিভে আসছে ইসরায়েলের নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক মনোযোগ এখন ক্রমেই দেশটির অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচনী জোট এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনার দিকে ঘুরে গেছে। সেখানে সরকার পরিবর্তনে হয়তো কিছুটা স্বস্তি আসতে পারে, কিন্তু একে ফিলিস্তিনিদের জন্য কোনো মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে দেখার মধ্যে বড় বিপদ রয়েছে। ভবিষ্যতে ইসরায়েল কে শাসন করবে তা নিয়ে বিতর্ক যত বাড়ছে, ফিলিস্তিনিদের, বিশেষ করে গাজাবাসীর ভাগ্যে কী পরিবর্তন আসবে, সেই প্রশ্নটি ততই আড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
মানুষকে আবার রাস্তায় নামাতে ফিলিস্তিনিদের আরেকটি গণহত্যার শিকার হতে হবে—এমনটা হতে পারে না। কিংবা মৃত্যু ও ধ্বংসযজ্ঞের অবিরাম ছবি ও সাক্ষ্যের ওপরও সংহতি নির্ভরশীল হতে পারে না। গত তিনটি বছর দেখিয়ে দিয়েছে, কেবল আকস্মিক ধাক্কা ও ক্ষোভের বিস্ফোরণের ওপর ভর করে টিকে থাকা রাজনীতির সীমাবদ্ধতা কতটুকু।গাজার প্রতি এই ক্রমবর্ধমান উদাসীনতাকে কেবল সংবাদমাধ্যমের মনোযোগ কমে যাওয়া বা জনসাধারণের ক্লান্তির ফল হিসেবে ব্যাখ্যা করা যাবে না। গণহত্যার প্রথম বছরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি গড়ে তুলেছিলেন, শ্রমিকেরা সংগঠিত হয়েছিলেন এবং ইসরায়েলের সঙ্গে সামরিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে আন্দোলন জোরদার হয়েছিল। গাজা ছিল বৈশ্বিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে, আর ইসরায়েলি নৃশংসতার প্রমাণগুলো উপেক্ষা করা ছিল অসম্ভব। তবু এর কোনো কিছুই গণহত্যা থামাতে পারেনি।
দীর্ঘ একটা সময় মানুষ মনোযোগ দিয়েছে, প্রতিবাদ করেছে এবং কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে। তা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কয়েকটি সরকারের রাজনৈতিক ও সামরিক মদদে ইসরায়েল তার হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে। এর অর্থ এই নয় যে এসব গণ-আন্দোলনের গুরুত্বকে খাটো করে দেখা হচ্ছে। নিজেদের সংশ্লিষ্টতাকে চ্যালেঞ্জ জানাতে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়, ট্রেড ইউনিয়ন ও অন্যান্য প্রতিষ্ঠানের ভেতরে সত্যিই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তে দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার ধ্বংস হয়ে যাওয়া ভবন দেখছেন। ৩ আগস্ট ২০২৬, গাজা রাজনৈতিক সংগ্রাম রাতারাতি সব ফলাফল এনে দেয় না, কিংবা কেবল তাৎক্ষণিক ফলাফলের নিরিখে এর গুরুত্ব বিচার করাও উচিত নয়। কিন্তু এসব অর্জন স্বীকার করে নেওয়ার অর্থ এই নয় যে বৈশ্বিক আন্দোলনের ব্যাপ্তি এবং গাজায় ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া বাস্তবতার মধ্যকার বিশাল ফারাকটুকু আমরা উপেক্ষা করব।
গণহত্যার তিন বছর পর নৃশংসতার ব্যাপক প্রামাণ্য দলিল, গণহত্যার বিরুদ্ধে ব্যাপক জনমত এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া চলা সত্ত্বেও সহিংসতা বন্ধ করার মতো যথেষ্ট পরিণতির মুখে ইসরায়েলকে পড়তে হয়নি। অন্যদিকে ইসরায়েলি বিধিনিষেধের বাধায় তাঁবু, কম্বল, তোশক ও অন্যান্য জরুরি সামগ্রীবাহী ট্রাকগুলো গাজার বাইরেই আটকে আছে। বিষয়টি আমাদের গভীরভাবে ভাবা উচিত—আন্দোলনগুলো অর্থহীন ছিল বলে নয়, বরং গণহত্যা থামাতে এগুলোর অক্ষমতা সেই বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার স্বরূপ উন্মোচন করে দিয়েছে, যা এই গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
নেতানিয়াহু বিদায় নিলেও কি গাজায় হত্যাযজ্ঞ থামবে গাজায় না খাইয়ে মানুষ মারা ও আমাদের বৈশ্বিক লজ্জাসমস্যাটা এই নয় যে গাজায় কী ঘটছে তা বিশ্ব বুঝতে ব্যর্থ হয়েছে। বরং সমস্যা হলো, এই উপলব্ধি গণহত্যা বন্ধ করার রাজনৈতিক সদিচ্ছায় রূপ নেয়নি। প্রশ্ন হচ্ছে, তিন বছরের গণহত্যা, রাজনৈতিক ক্লান্তি এবং বিশাল ব্যাপ্তি সত্ত্বেও সহিংসতা থামাতে ব্যর্থ হওয়া আন্দোলনের পর গাজার প্রতি সংহতির রূপটি কেমন হওয়া উচিত? আর যখন এক দিনে শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন না, কিন্তু ইসরায়েলের নিয়মিত বিমান হামলা, ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা এবং বেঁচে থাকার মৌলিক শর্তগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে মানুষ মরেই চলেছে, তখন এই সংহতি কীভাবে টিকিয়ে রাখা সম্ভব?
মানুষকে আবার রাস্তায় নামাতে ফিলিস্তিনিদের আরেকটি গণহত্যার শিকার হতে হবে—এমনটা হতে পারে না। কিংবা মৃত্যু ও ধ্বংসযজ্ঞের অবিরাম ছবি ও সাক্ষ্যের ওপরও সংহতি নির্ভরশীল হতে পারে না। গত তিনটি বছর দেখিয়ে দিয়েছে, কেবল আকস্মিক ধাক্কা ও ক্ষোভের বিস্ফোরণের ওপর ভর করে টিকে থাকা রাজনীতির সীমাবদ্ধতা কতটুকু। এটি বিক্ষোভ-সমাবেশের বিরুদ্ধে কোনো যুক্তি নয়; বরং সহিংসতার নির্দিষ্ট কোনো মুহূর্তের প্রতিক্রিয়া না হয়ে সংহতি কীভাবে একটি নিরবচ্ছিন্ন রাজনৈতিক অঙ্গীকারে পরিণত হতে পারে, তা আরও গভীরভাবে ভাবার আহ্বান।
গাদা মাজাদলি একজন ফিলিস্তিনি এবং লন্ডনভিত্তিক পিএইচডি গবেষক
মিডল ইস্ট আই থেকে নেওয়া, সংক্ষেপিত অনুবাদ

Source - www.prothomalo.com ↗