২৭ বিজিবি মারিশ্যা জোনের উপঅধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন দেখতে পেয়ে বিজিবির আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়।
পরে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) দিকনির্দেশনায় ড্রোনগুলোকে শুট ডউন করার লক্ষ্যে এলএমজি দিয়ে পর পর ১৫ রাউন্ড গুলি করা হয়েছে। গুলির পর দ্রুত ড্রোনগুলো স্থান ত্যাগ করে দূরে সরে যায়। ধারণা করা হচ্ছে, পাহাড়ের বিরাজমান অস্থির পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে অদৃশ্য কোনো শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জানান, বাঘাইছড়িতে রহস্যময় তিনটি ড্রোন লক্ষ করে বিজিবি গুলি করে। রাঙামাটির বাঘাইছড়িতে শুক্রবার রাত ১০টার দিকে রহস্যময় তিনটি ড্রোন লক্ষ করে গুলি করেছে ২৭ বিজিবি।
বাঘাইছড়িতে সীমান্তে ড্রোন লক্ষ করে বিজিবির গুলি, সীমান্তে টহল জোরদার

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ( পিএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। সব বিওপিকে সর্বচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
The post বাঘাইছড়িতে সীমান্তে ড্রোন লক্ষ করে বিজিবির গুলি, সীমান্তে টহল জোরদার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗