Bangladesh · 2026-11-28 16:23:20

নীলফামারীতে ৫০০ অসহায় মানুষ পেল শীতবস্ত্র

নীলফামারীতে ৫০০ অসহায় মানুষ পেল শীতবস্ত্র
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ১১ তম প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা মামুনুর রশিদ মাজু। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ১১ তম প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা মামুনুর রশিদ মাজু, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবাইদ ইবনে রুবেল, আকিজ মনোয়ারা ট্রাস্ট্রের প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান, ফিল্ড অফিসার মাসুম রেজা প্রমুখ। এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

‎আকিজ ডেঞ্চার লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠানের আকিজ মনোয়ারা ট্রাষ্টের সহযোগিতায় উপজেলার ৫০০ অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎এর আগে তিনি প্রায় ৫,০০০ মানুষকে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন, অসহায় ও প্রান্তিক পরিবারের খাদ্য নিরাপত্তা, বিগত প্রায় পাঁচ বছর ধরে শিশু ও বৃদ্ধদের কথা মাথায় রেখে ২৫ প্রকার খাদ্যসামগ্রী দিয়ে প্রায় ৩০০ পরিবারকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন এ সাবেক আমলা। এছাড়া ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতেও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পিছপা হন না সাবেক এই আমলা। ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি রমজানে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় পুরো মাস ব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছেন। পাশাপাশি ২০২২ সাল থেকে প্রতি পবিত্র ঈদুল আজহায় ৫টি গরু কোরবানি করে অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করছেন এবং ৪টি এতিমখানায় প্রতি বছর ছাগল কোরবানি দিয়ে এতিম শিশুদের মাঝে মাংস পৌঁছে দিচ্ছেন।

‎এলাকার অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা দেশি-বিদেশি বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় বিভিন্ন মসজিদে প্রায় ৫০টি অজুখানা নির্মাণের ব্যবস্থা করেছেন। গত এক দশকে সরকারি বিভিন্ন বরাদ্দ ও অনুদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানে সহায়তার ব্যবস্থা করেছেন। এ ছাড়া স্থানীয় রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং কয়েকজন হতদরিদ্র পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার মতো মহৎ কাজেও হাত বাড়িয়ে দিয়েছেন।

‎১১ তম প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা মামুনুর রশিদ মাজু বলেন, অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে পারলে নিজেকে ভাল লাগে। তাই সারা জীবন মানুষের পাশে থাকতে চাই।

Source - www.bd24live.com ↗