চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্যাবল চুরির চেষ্টাকালে এক চোরকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় বিমানবন্দরের প্রধান ফটক সংলগ্ন ১৫ নম্বর গেইট এলাকায় কর্তব্যরত আনসার সদস্যরা ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক ক্যাবল পায়। এরপরই সেই ব্যক্তিকে আটক করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, আনসার সদস্য বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিনকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ও বিমানবন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এর উপস্থিতিতে
শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চোর আটক, ৬ মাসের কারাদন্ড

চোরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আটককৃত চোর মো. সোহেল এলাকায় বেশ কিছুদিন ধরে সংঘটিত চুরির সাথে জড়িত এবং ইতোমধ্যে চুরির কারণে কারাভোগও করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
Source - www.bd24live.com ↗