বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে সূচক ছিল মিশ্রপ্রবণতায়। এ সময় বাজারে বেড়েছে লেনদেন। তবে, অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। একইসঙ্গে কমেছে বাজার মূলধন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ১০২ কোটি ৮৮ লাখ টাকা।