ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় মরিসিও পচেত্তিনো। অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে কথা বলছেন, হাই-ফাইভ দিচ্ছেন কিংবা বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন। সব মিলিয়ে আর্জেন্টাইন কোচকে নাকি আগের মতো কঠোর মনে হচ্ছে না। এমন সমালোচনাও করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জেমি রেডন্যাপ।