নারায়ণগঞ্জ অঞ্চলে প্রথম উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান তোলারাম কলেজ। কলেজে পালিত হচ্ছে ৯০ বছরপূর্তি। দেশের প্রাচীনতম সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেই জড়িয়ে আছে সে অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও জনপদ গড়ে ওঠার কথকতা।
তোলারাম কলেজের সঙ্গে একটি মানুষের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, তিনি খগেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি এ কলেজটির প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ সময় এর অধ্যক্ষ। বলা চলে এ মানুষটি একটা সময় এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তোলারাম কলেজ, মহিলা কলেজ, আইন কলেজ, গণবিদ্যা নিকেতন- এমনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তিনি নারায়ণগঞ্জে আলো ছড়িয়েছেন। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য গড়ে তুলেছেন ‘নারায়ণগঞ্জ টাউন কো-অপারেটিভ ব্যাংক’। খগেন্দ্রনাথ চক্রবর্তী বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনার কেন্দুয়া থানার বাসিন্দা। চাকরির সুবাদে নারায়ণগঞ্জ এসে নারায়ণগঞ্জকে ভালোবেসে এখানে থিতু হন।
৯০ বছরে তোলারাম কলেজ

ভিক্টোরীয় যুগে গ্রিসের ব্যবসায়ী চারভাই ১৮৫১ সালে নারায়ণগঞ্জ থেকে ম্যানচেস্টারে পাট নিয়ে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ শহরের বর্তমান টানবাজারে শীতলক্ষ্যা নদীর পাড়ে গড়ে তোলেন পাট বাণিজ্য প্রতিষ্ঠান ‘র্যালি ব্রাদার্স’। খগেন্দ্রনাথ চক্রবর্তী চাকরি সূত্রে এই র্যালি ব্রাদার্সে যুক্ত হন। তাঁর পিতা চন্দ্রনাথ চক্রবর্তী নিজ এলাকায় শিক্ষা বিস্তারের জন্য চারটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। বলা চলে পিতার অনুপ্রেরণায়ই তিনি দর্শনে এমএ সম্পন্ন করে চাকরির পাশাপাশি নারায়ণগঞ্জে শিক্ষা বিস্তারে কাজ করতে থাকেন।
১৯৩৭ সালে নিজ মেয়ে অনিমা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে স্থানীয় মর্গান উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘নারায়ণগঞ্জ উইমেন্স কলেজ’ নামে এ অঞ্চলের প্রথম কলেজের গোড়াপত্তন করেন খগেন্দ্রনাথ চক্রবর্তী। শিক্ষার্থী মাত্র পাঁচজন ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এ কলেজটির যাত্রা শুরু হয়। তিনি এ কলেজের উন্নয়নের জন্য এলাকার ৫০ জন বিত্তবান ব্যক্তিকে চিঠি দিলেও প্রথমে সাড়া দেন কেবল রণদাপ্রসাদ সাহা। তিনি কলেজ তহবিলে পঁচিশ হাজার টাকা অনুদান দেন। পরে পাট ব্যবসায়ী তোলারাম বসাকের ছেলে মদন মোহন সাঁই পঁচিশ হাজার টাকা দান করেন।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কলেজটি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। যুদ্ধ শেষ হলে নতুন করে কলেজ শুরু করার জন্য খগেন্দ্রনাথ চক্রবর্তী মদন মোহন সাঁইয়ের কাছ থেকে এক লাখ টাকা অনুদান নেন। এর ফলে দাতার পিতার নামানুসারে কলেজের নাম হয় ‘তুলারাম উইমেন্স কলেজ’।
এদিকে দেশ ভাগ হলে কলেজের অধিকাংশ ছাত্রী কলকাতা চলে যান। নতুন দেশে কলেজে এক দিকে নতুন সংকট এবং অন্য দিকে নতুন সম্ভাবনা তৈরি হয়। কলেজ চলে আসে নারায়ণগঞ্জ হাই স্কুলের পরিত্যক্ত ব্যায়ামাগারে। তুলারাম উইমেন্স কলেজের নাম হয় ‘তুলারাম বয়েজ কলেজ’। ১৯৫৬ সালে মদন মোহন সাঁই কলেজের নিজস্ব ভবন নির্মাণের জন্য দুই লাখ টাকা অনুদান দেন। আল্লামা ইকবাল রোডে জায়গা কিনে বর্তমান কলেজ প্রাঙ্গণে একতলা ভবন তৈরি করে কলেজ চলে আসে নতুন ভবনে। কলেজের ভবন উদ্বোধন করেন পূর্ব বঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার।
তোলারাম কলেজের ৯০ বছরপূর্তি পালিত হচ্ছে। একটা দীর্ঘ সময় এই কলেজ এ অঞ্চলে কেবল শিক্ষা নয় রাজনীতি, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ কলেজের শিক্ষকবৃন্দ ছিলেন অঞ্চলের সবার কাছে অবিস্মরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব, সর্বজনের শ্রদ্ধাভাজন।এই কলেজই ১৯৪৬ সালে ঢাকার বাইরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে। ১০০ জন ছাত্র নিয়ে শুরু হয় নতুন ভবনে কার্যক্রম। ‘বয়েজ’ শব্দটি বাদ দিয়ে কলেজের নাম হয় ‘তুলারাম কলেজ’। ১৯৪৮ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কলেজটি নারায়ণগঞ্জ হাইস্কুলে কার্যক্রম পরিচালনা করে। কলেজের বর্তমান মূল ভবনটি তৈরি হয় ১৯৬৩ সালে। পরে রণদাপ্রসাদ সাহার দেড় লাখ টাকা অনুদানে গড়ে ওঠে কলেজের বিজ্ঞান গবেষণাগার এবং কেনা হয় এর প্রয়োজনীয় যন্ত্রপাতি।
১৯৫৬ সালে নতুন ভাবে কলেজের কার্যক্রম শুরু হলে সে বছরই এ কলেজের শিক্ষার্থীদের একটি দল পশ্চিম পাকিস্তান ও ভারত সফর করেন। ১৯৬৬ সালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ডায়মন্ড সিনেমা হলে একটি নাট্য সপ্তাহের আয়োজন করেন। এ নাটকগুলোতে অভিনয় করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে প্রদর্শিত হয়েছিল দ্বীজেন্দ্র লাল রায়ের ‘শাহজাহান’ ও ‘সিরাজদ্দৌল্লাহ’, ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক ‘মহুয়া’ ও ‘নদের চাঁদ’।
শুরু থেকেই তোলারাম কলেজের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান ভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সাংস্কৃতিক সপ্তাহ, বিজ্ঞান মেলা, বাৎসরিক মিলাদ মাহফিল, সরস্বতী পূজার আয়োজন হতো, দেয়াল পত্রিকা প্রকাশিত হতো। দেশের জাতীয় সংগ্রামগুলোতে ছিল ছাত্রদের উল্লেখযোগ্য ভূমিকা।
১২৫ বছরে নারায়ণগঞ্জ হাইস্কুল১৯৫২ সালে ভাষা আন্দোলনের উত্তুঙ্গ সময়ে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল পালিত হয় এবং বিকেলে এই কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মাঠটি ভাষা আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে, আর এ মাঠেই ১৯৫৬ সালে গড়ে ওঠে তোলারাম কলেজ। অর্থাৎ এ কলেজের ভিত্তিভূমিটিই ইতিহাসের অংশ। ১৯৬২ সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ছাত্ররা আন্দোলন শুরু করে। সে আন্দোলনে অগ্রভাগে ছিলেন তোলারাম কলেজের ছাত্ররা। আন্দোলনের একপর্যায়ে ১৯৬৩ সালের ২৭ অক্টোবর আইয়ুব খানের বিপ্লব দিবসে কলেজে ছাত্ররা কালো পতাকা উত্তোলন করে। এই কালো পতাকা উত্তোলনের কারণে তোলারাম কলেজকে কালো তালিকা ভুক্ত করে সরকারি মঞ্জুরি থেকে বরাদ্দ বাতিল করা হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হয় শাস্তি মূলক ব্যবস্থা।
১৯৬৯ সালের ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থানের সময় ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের অনেক জায়গায় কারফিউ জারি করা হয়। কারফিউ ভঙ্গ করে ঢাকায় মিছিল করতে গেলে সেখানে পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিককে হত্যা করে পুলিশ। কারফিউর পরেও তোলারাম কলেজে ১৪৪ ধারা জারি করা হয়।
সে দিন ১৪৪ ধারা ভঙ্গ করে তোলারাম কলেজে শহীদ মতিউর রহমান মল্লিকের গায়েবানা জানাজা পড়তে গেলে সরকারের রিজার্ভ পুলিশ বাহিনী কলেজে ঢুকে শিক্ষক, শিক্ষার্থীদের ওপর অকথ্য হামলা চালায়। লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দীর্ঘক্ষণ ছাত্র-পুলিশ সংঘর্ষ চলে। পরে পুলিশ বহু ছাত্র ও শিক্ষককে গ্রেপ্তার করে। ১৯৭১ সালে কলেজটিতে পাক সেনা বাহিনী ক্যাম্প গড়ে তুলেছিল। কিন্তু মুক্তিযুদ্ধে এ কলেজের শিক্ষার্থীদের ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা। যুদ্ধে শহীদ হয়েছেন কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী আবদুল আউয়াল।
মুসলিম লীগ ও প্রশাসনের বিরোধিতা সত্ত্বেও তোলারাম কলেজে ১৯৫৪ সালে শহীদ মিনার নির্মিত হয়। বলা চলে এটাই এতদঞ্চলে প্রথম শহীদ মিনার।
কলেজটি জাতীয়করণ হয় ১৯৮০ সালের ১ মার্চ। তোলারাম কলেজের ৯০ বছরপূর্তি পালিত হচ্ছে। একটা দীর্ঘ সময় এই কলেজ এ অঞ্চলে কেবল শিক্ষা নয় রাজনীতি, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এ কলেজের শিক্ষকবৃন্দ ছিলেন অঞ্চলের সবার কাছে অবিস্মরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব, সর্বজনের শ্রদ্ধাভাজন। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, বদলেছে জনপদ। যারা এক সময় এ কলেজে ছিলেন তাঁদের অধিকাংশ আজকে নেই। কিন্তু কলেজ দাঁড়িয়ে আছে, আলো ছড়িয়ে যাচ্ছে। এ আলোয় উদ্ভাসিত হোক আজ ও আগামী কাল।
রফিউর রাব্বি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী, লেখক

Source - www.prothomalo.com ↗